somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূষণের দুষ্টচক্র: বন্ধের রিমোর্ট আপনার হাতে

০৮ ই জুন, ২০১৮ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালো খবর না।
পাকিস্তানের নওয়াবশাহ নামক জায়গা চরম তাপমাত্রার জন্য বিশ্বজুড়ে কুখ্যাত। সম্প্রতি ৩০ এপ্রিল এই তাপমাত্রা রেকর্ড ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে পুরো শহরের সব ব্যবসায়িক, শিক্ষা, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বাহ্যিক রাস্তাঘাট শূন্য হয়ে যায়, বাইরে বের হওয়া অসম্ভব হয়ে যায়।

আমার সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে ২টি ছোট ঘটনা শেয়ার করি।

১) ঢাকায় লোকাল বাসে চড়ে মতিঝিল শাপলা চত্বর থেকে কারওয়ান বাজার এফডিসির মোড়ে যাচ্ছি। বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগন্যাল পরার পরে বেশ কিছুক্ষণ থেমে থাকতে হচ্ছিল। এক মোড়ে এরকম সিগন্যাল পরার পরে বাস ড্রাইভার চাবি ঘুরিয়ে ইঞ্জিন বন্ধ করে দিল। সাথে সাথে বাসের ফ্যানগুলিও বন্ধ হয়ে গেল। সবাই বিরক্ত এবং ক্ষুব্ধ হলেও আমি ড্রাইভারের পেছন থেকে তাকে সাধুবাদ জানালাম। পাশে মহিলা সিটে বসা একজন মহিলা (সম্ভবত শিক্ষিকা) আমার সাধুবাদের কারণ বুঝতে পেরে বলল, "এই ইঞ্জিন চালুর সময়ে যে জ্বালানি খরচ হবে, তা সিগন্যালে বাস দাঁড়িয়ে থাকার সময়ে খরচ হওয়া জ্বালানির ১০০ গুণ!" আমি নিমরাজি হয়ে বললাম, স্টার্টিং এ ইগনিশনের জন্য একটু বেশি ফুয়েল অবশ্যই লাগে। তবে একশ গুণ না!" হাসলাম।

পুরো ঢাকা শহরে বছরে কয়েকশত কোটি টাকার জ্বালানি খরচ হয় শুধু ট্রাফিক জ্যামে বসে থাকা গাড়িগুলির ইঞ্জিন চালু রাখার কারণে। যানবাহনের ফিটনেস না থাকা, বন্ধ ইঞ্জিন চালু হতে সময় লাগা বা চালু না হওয়া, বাসের ফ্যান চালু রাখার জন্য এই ইঞ্জিন চালু রাখার ট্রেন্ড রয়েছে।

অথচ, জ্বালানির অপব্যায়ের ফলে বায়ুস্তরে অবমুক্ত গ্রিন হাউজ গ্যাসের আধিক্যর কারণে বায়ুদূষণ হচ্ছে ও তাপমাত্রা বেড়ে জীবনযাপন অসহনীয় হচ্ছে। তখন, ফ্যান/এসি চালিয়েও লাভ হবে না। ঘর, অফিস, কর্মস্থল, গাড়ি সবখানে এসি লাগানো বুদ্ধিমানের ও সামর্থ্যবানের কাজ? নাকি পুরো দেশের পরিবেশকে বসবাসযোগ্য রাখার জন্য যা যা করণীয় করা দরকার?

২) একই দিনে গুলশান পুলিশ প্লাজা মোড় থেকে গুলশান ১ গোলচত্বর যাচ্ছিলাম এসি বাস "ঢাকা চাকা" চড়ে। বাসে সবাই উঠে বসার পরে, বাস চালু হওয়ার সাথে সাথেই সবাই ফ্যানের জন্য মড়িয়া হয়ে উঠলো। আমি আশ্চর্য হয়ে পাশের যাত্রীকে বললাম, "এসি চলছে তো!" তিনি বললেন, "ফ্যান-ও ছাড়বে। লাগবে তো"
সত্যিই ঢাকার আবহাওয়া চরমভাবাপন্ন। চট্টগ্রামের মত না। সেদিন মেঘলা ছিল, রোদ তেমন স্থায়ী ছিল না। তাও অসহ্য গরম। প্রকৃতিকে ধ্বংস করে কৃত্রিম যন্ত্রচালিত সভ্যতার উপর নির্ভরশীলতাই পৃথিবী ধ্বংসের কারণ হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৮ রাত ১২:৪১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×