somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা

২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধুমাত্র উজবুকেরাই "সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা থাকবে না" ব্যাপারটা নিয়ে তামাশায় লিপ্ত আছে। কিংবা তারা উজবুক না; তাদের "চাকরি" করার ইচ্ছা আছে, কিংবা "চাকরি" পাওয়ার। লিপস্টিক মুছার চাকরি!

বিশ্বের উন্নত সব দেশেই সরকারি চাকরিতে প্রবেশের ন্যুনতম বয়সটা বাঁধাধরা। কিন্তু প্রবেশের বয়সের শেষসীমাটা অনেক দেশেই "লিখিত" নিয়মের পর্যায়ে নেই। এর যৌক্তিক কারণ আছে অনেকগুলি।

১) মানুষের পড়ালেখা করার ইচ্ছার একটা সীমা আছে। জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন এক জিনিস; আর পরীক্ষার জন্য গদবাধা পড়ালেখা করা ভিন্নতর (ও কঠিনতর) ব্যাপার। ৩০ এর পরে থেকেই এই স্পৃহা কমতে শুরু করে।

২) মানুষের শারীরিক ও মানসিক শক্তি বয়সের সাথে সাথে কমতে থাকে। নতুন কিছু করা, জটিল কিছু করা, চ্যালেঞ্জ নেওয়া, নতুন স্বপ্ন বাস্তবায়ন করা, সময়ের সাথে সাথে কমতে থাকে, কঠিন হতে শুরু করে।

৩) মানুষ কারিকুলাম এডূকেশন শেষ করার আগে থেকেই কিংবা শেষ করার পরে যেকোন সময় থেকে, কোন না কোনভাবে আয় করা শুরু করে। পছন্দসই, মানানসই যেকোন একটি জীবিকা বাছাই করে, সেটিতে দীর্ঘ সময় ধরে লেগে থাকার ফলেই তার পেশাগত উৎকর্ষ (প্রমোশন, ব্যবসার কলেবর বৃদ্ধি, ভালো বেতনের জবে সুইচ করা, প্রভৃতি) সাধন হয়; আয়-রোজগার বাড়ে, সঞ্চয় বাড়ে, জীবনযাপনের মান বাড়ে। হঠাৎ করে নিজের প্রতিষ্ঠিত জীবিকা বাদ দিয়ে কেউ মাঝপথে নতুন জীবিকার জন্য শুরু থেকে লড়াই করার কথা কল্পনাও করতে পারে না।

৪) সামাজিক, সাংসারিক বা পারিবারিক অনেক সীমাবদ্ধতা তো আছেই। উদাহরণস্বরূপ, যে সময়ে আপনার পুত্র বা সন্তান ভার্সিটি এডমিশন টেস্ট দিবে, সে সময়ে আপনি তো সরকারি চাকরিতে প্রবেশের পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন না!
যে সময়ে আপনার সপ্তাহে একদিন বাজার করার কথা, ঘরের বিভিন্ন জিনিস মেরামতের খেয়াল করার কথা, বাবা-মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা, ছোট বোনের শ্বশুরবাড়ির মানুষকে ঘরে আপ্যায়ন করার কথা, বন্ধুদের নিয়ে মাসে অন্তত একবার কোথাও ঘুরে এসে ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করার কথা, সেই বয়সে কেউই কস্মিনকালেও "বিসিএস" এর মত মহাযুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা ভাবতেও পারে না।

উপরের ৪ টা পয়েন্ট ছিল খুবই বেসিক পয়েন্ট। যেগুলি মূলত মধ্যবিত্তের কথা বিবেচনায় রেখে লিখা। উচ্চবিত্ত ও নিম্নবিত্ত উভয়েই যার যার মত করে ২০ বছর বয়সের পরে এস্টাবলিশড/সেটেলড হয়ে যায়; তাদের ৩০/৪০ এর পরে বিসিএসের যুদ্ধে নামার প্রশ্নই উঠে না।

তাই ঐক্যফ্রন্টের সেই নির্বাচনী ইশতিহার নিয়ে যারা ইতর-উজবুকের মত তামাশা করছে, তাদের উচিত হবে, জুতার তলানী চাটা গোলামীর অভ্যাস ত্যাগ করতে। মোসাহেবী আর তেলবাজি করে যা পাবে, সবই কবরের আগ পর্যন্ত। কবরে ঢুকলে, কিছুই কাজ হবে না। তখন ফেরেশতাদের যদি তারা বলে, "স্যার, আমি শয়তানকে নিয়ে অমুক ট্রল করেছি, তমুক কথা বলে শয়তানকে নীচ দেখিয়েছি", তাতেও তাদের মাইরের ভাগ কমবে না!

মাইর চলবে!
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×