মনের ঘুড়ি
০৪ ঠা এপ্রিল, ২০০৬ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফাঁকি মারা
জীবন আমার ছন্নছাড়া
যাচ্ছে কেটে
গোলকধাঁধায় হেঁটে হেঁটে
একই পথে
চলছি আমি নানান মতে
এই আছি বেশ
কোথায় শুরু কোথায় বা শেষ
কাজটা রেখে
মন শুধু যায় স্বপ্ন দেখে
কল্পনা মোর
সকাল দুপুর রাত্রি বিভোর
আরেকটা দিন
হলেই আবার স্বপ্ন রঙিন
আসা-যাওয়া
একটা নতুন বন্ধু পাওয়া
গল্প বলা
একই সাথে জীবন চলা
মেঘলা দিনে
রঙিন ছাতা দেয় সে কিনে
এমনি ভাবে
হঠাৎ আমার মন মাতাবে
কাজের ফাঁকে
মনের মাঝে লুকিয়ে তাকে
উড়ব আমি
আলোর চেয়ে দ্রুতগামী
কল্পনাতে
হাতখানি তার আমার হাতে
বাস্তবতা
ঘুম ভাঙিয়ে বলবে কথা
'দিচ্ছ ফাঁকি
এখনো কাজ অনেক বাকি'
কেন এমন
একেক রকম একেকটা ক্ষণ
উথাল-পাতাল
বুকের ভিতর স্বপ্ন মাতাল
মনের ঘুড়ি
আবার ওড়ে স্বপ্নপুরী
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৬ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না
একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।
যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?
মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে...
...বাকিটুকু পড়ুনসব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি...
...বাকিটুকু পড়ুন
মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত...
...বাকিটুকু পড়ুন