একটি কবিতার জন্য আমি তোমার কাছে ভিখারী
আমি বলেছিলাম আমি শুধু যন্ত্রণা চাই!
সহস্র বছর ধরে যা আমার পিছে ছুটবে
আমার বদ্ধ দুয়ারগুলো খুলে দেবে
আমি অবাক চেয়ে দেখবো আমার সত্তাকে!
দুর্ভেদ্য কারাগারে যা ছিল বন্দি।
একটি মাত্র কবিতা, দু' চারটে লাইন
আমার কলম থেকে জন্ম নেবে!
আমি কিন্তু লোভী ছিলাম না।
আমি তখনো ভাবতে পারি নি
তুমি নিজেই একটি মহাকাব্য!
তোমার ভিতরে অদ্ভুত বিশালতা
আমি একটু একটু করে তোমার ছন্দে মিশে যাই
তোমার প্রতিটি শব্দের রহেস্য
তোমার ময়াময় এই কবিতার গভীরে
আমি নিজেই হারিয়ে যাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




