মাঝে মাঝে ইচ্ছে করে প্রেম করি,ভালবাসা করি
কোন একজনের হাত ধরে হেটে আসি দু কদম
দেখে আসি ভালবাসা কতটা পথ গিয়েছে
মাঝে মাঝে ইচ্ছে হয়
রিকশায় ঘুরি
পার্কে বেড়াতে যাই
তার কোলে শুয়ে নিলাকাশ টা দেখি
দু টাকার বাদাম বিট লবনে মাখিয়ে খাই
মাঝে মাঝে ইচ্ছে করে তার গালটা ছুই
হাতের মাঝে হাতটা রাখি
করতল তাপীয় সাম্যাবস্থায় আনি
তার গায়ের গন্ধটা শুকে দেখি
তার চোখের ভাষাটা পড়তে শিখি
মাঝে মাঝে ইচ্ছে হয় তাকেই বিয়ে করি
ছোট্ট একটা ঘর হোক
মধ্যবিত্ত একটা সংসার হোক
একটা দুইটা বাচ্চা হোক
ভাত খাওয়ার জন্য শুধু একটি মাত্রই প্লেট থাক
একটি মাত্রই গ্লাস থাক
মুখ মোছার জন্য একটি মাত্র শাড়ির আচল থাক
ভালবাসার বন্ধনে চারটি মাত্র ঠোট থাক।
মাঝে মাঝে ইচ্ছে হয়
প্রেমিক হই
রোমান্টিক কবি হই
তার একটু নিকটে যাই
তারপর সাহসে করে বলেই ফেলি
'একটি পাখি চারটি পাখি তিনটি পাখি'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



