হঠাৎ একদিন ঘুরতে আসি তোমাদের নগরীতে
দেখি কত সুখ,কত দু:খ ইট সিমেন্টের ফাকে
প্রেমিকের উষ্ঞ চুম্বন প্রেমিকার কুঞ্চিত ঠোটে
হঠাৎ একদিন তোমায় ভালবাসতে আসি
দেখি তোমার হাত অন্য হাতে খুশী
তোমার চোখ বলে আমি এখন ও অপরাধী
আমি তো বাচতেই চেয়েছিলাম
আমি তো ভাল বাসতেই চেয়েছিলাম
আমি তো ঠাট্টা রসিকতায়
একটুখানি হাসতেই চেয়েছিলাম।
তোমার পাশে এখন যে নতুন যুবক হাটে?
সেও কি আমার মত অনর্থক হাসি হাসে?
সে ও কি আলতো ছুয়ে দেয় তোমার কৃষ্ঞ চুলে?
সে ও কি অভিমান করে তোমার অমন ভুলে?
আমি তোমার কাছে পরিচিতি কখনো পাই নি
আমি চিরকাল অপরিচিত,আগন্তুকই থেকে গেছি
তারপরেও ভালবাসেছেই প্রিয় সবটুকু দিয়ে আমার
ভালবেসে প্রতিরাতে আমি খুন হয়ে গেছি
ভালবাসার বিনিময়ে আমায় ভালবাসতে হবে না প্রিয়
একজন আগন্তুককে ভালবাসতেই হবে এমন কোন কথা নেই
একজন আগন্তুক দূর আকাশের তারার মত
চোখে ভাল দেখা যায় না
দেখা গেলেও চেনা যায় না
চেনা গেলেও ভালটা আর বাসা যায় না
আমি জানি-
আমি ভাল না বাসলেও তুমি ভাল থাকবে
সকাল বেলা ফ্লোরাইড টুথপেস্টে দাত মাজবে
দুপুর বেলা ছাদে উঠে চুল শুকাবে
রাত্রিবেলা অন্য যুবকের কথা ভেবে
সুগন্ধি টিশ্যুপেপারে চোখ মুছবে
কারণ একজন আগন্তুকের ভাল বাসা না বাসায়
তোমার কিচ্ছু যায় আসবে না
তাই ঠিক করেছি তোমায় আর ভালবাসবো না
আমাকে ছাড়াই তুমি ভাল থাকো,সুখে থাকো
কোন কিছুই আর নেইতো আগের মতন
তুমিও কিন্তু বদলে গেছো বেশ
হৃদয়ে খোদাই করে লিখে রেখেছো-
'আগন্তুকের প্রবেশ নিষেধ'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



