আমরা খাদ্য চাই
খাদ্য দ্রব্যে ভেজাল চাই, চড়া দাম চাই।
আমরা পোষাক চাই
পোষাক-আষাকে বিদেশি ফ্যাশন আর নগ্নতা চাই।
আমরা হাসপাতাল চাই
অদক্ষতা আর ভুল চিকিতসায় রোগীর মৃত্যু চাই
আমরা শিক্ষা চাই
পরীক্ষায় নকল করার সুযোগ চাই।
উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় চাই
শিক্ষাঙ্গন বন্ধের সন্ত্রাস চাই।
আমরা চাকরী চাই
চাকরীতে দীর্ঘমেয়াদী ছুটি চাই।
চাকুরীতে পদন্নতি চাই
পদন্নতির জন্য লেজড়ভিত্তির সুযোগ চাই।
আমরা বিয়ে করতে চাই
বিয়েতে মোটা অংকের যৌতুক চাই।
আমরা বিদ্যুৎ চাই
বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট চাই।
আমরা রাস্তা চাই রাজপথ চাই
রাজপথ কাঁপানোর জন্য দুর্ঘটনা চাই।
আমরা রাজনীতি চাই
রাজনীতিতে প্রতিহিংসার আগুন চাই।
আমরা স্বাধীনতা চাই
স্বাধীন দেশে স্বেচ্ছাচারিতা করার সুযোগ চাই।
আমরা সার্বভৌমত্ব চাই
নিজ ভুখন্ডে ভারত-পাকিস্তানের দালালী চাই
আমরা গণতন্ত্র চাই
গণতন্ত্রের দোহাই দিয়ে হরতাল চাই।
আমরা দেশের উন্নয়ন চাই
উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদের অপচয় চাই।
আমরা নারী উন্নয়নের পদক্ষেপ চাই
সমাজের চোখে নারীদেরকে পণ্য হিসেবে দেখতে চাই।
সমাজে নারী-পুরুষের সহাবস্থান চাই
সহাবস্থানের নামে অবাধ যৌনাচারের সুযোগ চাই।
আমরা সংবাদ পত্রের স্বাধীনতা চাই
সংবাদপত্রে মিথ্যা-ভিত্তিহীন সংবাদের প্রচার চাই।
আমরা টিভি চ্যানেল চাই
টিভি চ্যানেলে অপসংস্কৃতির বিকাশ চাই।
আমরা ইতিহাস জানতে চাই
ইতিহাস বিকৃতিতে পৃষ্ঠপোষকতা চাই।
আমরা নির্বাচন চাই
নির্বাচনে কারচুপি করার সুযোগ দিতে চাই।
আমরা ক্ষমতা চাই
ক্ষমতার বলে আগ্রাসনের সুযোগ চাই।
আমরা ধর্মভিত্তিক শাষন চাই
অনুশাষনের নামে ফতোয়াবাজির সুযোগ চাই।
আমরা ধর্ম নিরপেক্ষতা চাই
নিরপেক্ষতার নামে ধর্মত্যাগের প্রেরণা চাই।
আমরা শুধু...
আমরা শুধু মানুষ হতে চাই না।
(পরিমার্জিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


