ছয়-সাত মাস বা তারও আগে বাংলাদেশে ভারতীয় কলকাতা ছবি আমদানির ব্যাপারে এক দল লোক অতি উৎসাহী ছিল। তাঁদের যুক্তি ছিল এদেশে ভাল মানের ছবির অভাব এবং দর্শক খরা। #আয়নাবাজি ছবিটি দেখে এবার তাঁরা নিজ দায়িত্বে লজ্জিত হয়ে নিবেন। আয়নাবাজির ভাল রিভিউ আসতে থাকলে, বাঁশমারা কোর্সের বাঁশমারা এক্সাম দিয়ে বাঁশ খাওয়া ফিলিংটাকে প্রশমিত করে আয়নাবাজ হয়ে আসলাম
পরিশেষে বলতে চাই, বাংলাদেশ সাংস্কৃতিক ও বুদ্ধি-ভিতিক অর্জনের ক্ষেত্রে এত দেউলিয়াত্বের পর্যায়ে পোঁছে নাই যে, ভারতীয় ছবি আমদানি করে এদেশের মানুষের বিনোদনের চাহিদা মেটাতে হবে
লাগ ভেল্কি, লাগ ভেল্কি, আয়নাবাজির ভেল্কি লাগ
জীবন নামের এই ছবিতে দুঃখ-সুখের নেই ফারাক
লাগ ভেল্কি, লাগ ভেল্কি, আয়নাবাজির ভেল্কি লাগ
দিনের ভিতর রাত ডুকে যায় ঘোর লাগা আচম লাগবে তার।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



