somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা বলেন আচ্ছা, তারাবীহ ২০ রাকাআত এটা অন্যান্য হাদিসে আছে মানলাম, কিন্তু বুখারি শরীফে যে নেই। বুখারি শরীফে না থাকলে তা মানা যায় কিভাবে? বুখারি শরীফের দোহাই দিয়ে হাদিস অস্বীকার করার পায়তারা।

০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তাদের প্রশ্ন করতে ইচ্ছে হয় যে, বুখারি শরীফে না থাকলে কী তারা সেই মাসআলা পরিত্যাগ করবেন? মানবেন না?

বুখারি শরীফে মাত্র নয় হাজার বিরাশিটির মত বর্ণনা এসেছে। এর মানে কি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ তেইশ বছরের নবুওয়াতের জীবনে কওলি ও ফে'লি (বলা ও করা) সকল শরয়ী বিধানাবলী বুখারি শরীফেই সীমাবদ্ধ?

হায় হায়! এমন ধারণা করাতো হাদীস অস্বীকারেরই নামান্তর।

যদি বুখারি শরীফেই সব হাদীস থাকে, তাহলে অন্যান্য হাদীসের কিতাব লেখারই বা কী দরকার ছিল?

বুখারি শরীফ থাকার পরেও ইমাম বুখারী রহ. এর ছাত্র ইমাম মুসলিম রহ. আবার সহীহ মুসলিম লিখতে গেলেন কেন?

অন্যান্য হাদীসের কিতাবগুলো কেন লেখা হল?

দু:খজনকভাবে হাদীসের বিশাল ভান্ডার সম্পর্কে অজ্ঞ এই শ্রেনির লোকেরাই আবার নিজেদের 'হাদিসওয়ালা', 'আহলে হাদিস', ইত্যাদি নামে পরিচিত করাতে চায়। এদের প্রতি প্রশ্ন, যদি বুখারি শরীফেই সব মাসআলার সমাধান থেকে থাকে, তাহলে নামায সংক্রান্ত মাত্র দশটি মাসআলার সমাধান একটু বুখারি শরীফ থেকে দেখান তো দয়া করে:

১. বুখারি শরীফ থেকে দুই রাকাআত নামাযের পূর্ণাঙ্গ তরীকা দেখান।

২. নামাযের সব ক’টি সুন্নাত বুখারি শরীফ থেকে দেখান।

৩. নামাযের সব ক’টি ওয়াজিব বুখারি শরীফ থেকে দেখান।

৪. নামাযের সব ক’টি মুস্তাহাব বুখারি শরীফ থেকে দেখান।

৫. তাশাহহুদের শব্দাবলী কী? তাশাহহুদের শব্দাবলী বুখারি শরীফ থেকে দেখান।

৬. ঈদের নামাযের পূর্ণাঙ্গ তরীকা বুখারি শরীফ থেকে দেখান।

৭. জানাযা নামাযের পূর্ণাঙ্গ তরীকা বুখারি শরীফ থেকে দেখান।

৮. কী শব্দে আজান দিবে? শব্দাবলী বুখারি শরীফ থেকে দেখান।

৯. কী শব্দে ইকামত দিবে? শব্দাবলী বুখারি শরীফ থেকে দেখান।

১০. ঈদের তাকবীর কয়টি হবে? বুখারি শরীফ থেকে দেখান।



নামায সংক্রান্ত মাত্র দশটি প্রশ্ন এখানে একত্রিত করা হল। আপনি আসুন, আপনার দাবি মতে, অন্যান্য হাদিসের কিতাব বাদ দিয়ে শুধুমাত্র বুখারি শরীফই যদি শরীয়তের সকল প্রশ্নের উত্তর হয়ে থাকে, তাহলে উপরোক্ত মাসআলাগুলোর সমাধান দয়া করে বুখারি শরীফ থেকে দেখান। হাদিসের অন্য কোন কিতাব থেকে দেখানো যাবে না।

আসলে এমন সব উক্তি ও মন্তব্য হাদীস অস্বীকারকারীদের নতুন আরেক চালাকী।

আসল কথা হচ্ছে, বুখারি এবং মুসলিম শরীফ ছাড়াও সহীহ হাদীস সংকলন করা হয়েছে এমন অনেক হাদীস গ্রন্থ রচিত হয়েছে। বুখারি এবং মুসলিম শরীফের মূলনীতি অনুপাতেই যেসব হাদীস সহীহ। এমন হাদীস যা ইমাম বুখারী ও মুসলিম তাদের স্ব স্ব কিতাবে আনেননি। কিন্তু তা বুখারী ও মুসলিমে আনা হাদীসের মতই সহীহ। এমন হাদীস একত্র করে “মুস্তাদরাক আলাস সহীহাইন” নামে আলাদা কিতাবও রচিত হয়েছে। যা এক সুবিশাল কিতাব। যে কিতাবে আট হাজার আটশত তিনটি হাদীস রয়েছে। যার কোনটিই বুখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়নি।

এসব হাদীসকে সহীহ হওয়া থেকে বের করে দেয়া পাগলের প্রলাপ ছাড়া আর কী হতে পারে?

ইমাম বুখারী রহঃ নিজেই বলেছেনঃ

فَقَدْ رُوِّينَا عَنِ الْبُخَارِيِّ أَنَّهُ قَالَ: ” مَا أَدْخَلْتُ فِي كِتَابِي (الْجَامِعِ) إِلَّا مَا صَحَّ، وَتَرَكْتُ مِنَ الصِّحَاحِ لِحَالِ الطُّولِ

ইমাম বুখারী রহঃ থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আমি আমার কিতাবে [সহীহ বুখারীতে] সহীহ হাদীস ছাড়া অন্য হাদীস আনিনি। কিন্তু আমি অনেক সহীহ হাদীস আমার কিতাবের কলেবর বড় হবার শংকায় বাদ দিয়েছি। [মুকাদ্দিমায়ে ইবনুস সালাহ-১/১৯]

ইমাম মুসলিম বলেছেনঃ

وَرُوِّينَا عَنْ مُسْلِمٍ أَنَّهُ قَالَ: ” لَيْسَ كُلُّ شَيْءٍ عِنْدِي صَحِيحٌ وَضَعْتُهُ هَاهُنَا – يَعْنِي فِي كِتَابِهِ الصَّحِيحِ –

ইমাম মুসলিম থেকে বর্ণিতঃ তিনি বলেছেনঃ আমার কাছে “সহীহ” হিসেবে গণ্য সব হাদীসই আমার কিতাবে আনিনি। [মুকাদ্দিমায়ে ইবনুস সালাহ-১/২০]

এ বিষয়ে ইবনুস সালাহ রহঃ এর বক্তব্যটি প্রণিধানযোগ্যঃ

وَقَدْ قَالَ الْبُخَارِيُّ: ” أَحْفَظُ مِائَةَ أَلْفِ حَدِيثٍ صَحِيحٍ، وَمِائَتَيْ أَلْفِ حَدِيثٍ غَيْرِ صَحِيحٍ “، وَجُمْلَةُ مَا فِي كِتَابِهِ الصَّحِيحِ سَبْعَةُ آلَافٍ وَمِائَتَانِ وَخَمْسَةٌ وَسَبْعُونَ حَدِيثًا بِالْأَحَادِيثِ الْمُتَكَرِّرَةِ. وَقَدْ قِيلَ: إِنَّهَا بِإِسْقَاطِ الْمُكَرَّرَةِ أَرْبَعَةُ آلَافِ حَدِيثٍ،

ইমাম বুখারী বলেছেনঃ আমার এক লাখ সহীহ হাদীস মুখস্ত। আর দুই লাখ গায়রে সহীহ হাদীস মুখস্ত।

অথচ সহীহ বুখারীতে তাকরার [এক বর্ণনা একাধিকবার উল্লেখকরণ]সহ মোট হাদীস সংখ্যা হল, সাত হাজার দুইশত পঁচাত্তরটি। আর কেউ কেউ বলেছেনঃ তাকরার ছাড়া হাদীস সংখ্যা হল চার হাজার। [মুকাদ্দিমায়ে ইবনুস সালাহ-১/২০]

আর তালীক ও তাকরারসহ হাদীস সংখ্যা হল নয় হাজার বিরাশিটি।

এখন প্রশ্ন হল, ইমাম বুখারী রহঃ বলেছেন, তার সহীহ হাদীসই মুখস্ত ছিল এক লাখ। বুখারীতে উল্লেখ আছে মাত্র নয় হাজার। তাও তাকরারসহ। বাকি একানব্বই হাজার সহীহ হাদীস গেল কোথায়?

সুতরাং বুঝা গেল, যারা শুধু বুখারীর হাদীস হলেই মানার দাবী করেন, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের সুবিশাল ভান্ডারকে ইচ্ছা করেই অস্বীকার করার হীনপ্রচেষ্টায় লিপ্ত। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। সহীহ হাদীস অস্বীকারের ভয়ানক মানসিকতা থেকে তওবা করার তাওফিক দান করুন। আমাদের প্রতি রহমতের দরিয়াকে অবারিত করুন।

নিবন্ধটি তৈরিতে কৃতজ্ঞতা, আহলে হক মিডিয়ার প্রতি।

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮
১৬টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×