আমার ৩ টি কবিতা.......দুঃখ.....রাত......মাধুরী....
০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১। দুঃখ
ভাবিয়া কাঁদিশনা আর
দুঃখ করিশনা মন।
দুঃখের পরে সুখের রাজ্যে
করবি যে ভ্রমন।
প্রতিটা জয় নয় তো সে জয়
প্রতিটা হারে না যে রে ক্ষয়।
হাজার দুঃখে একটু যে সুখ
সেতো শ্রেষ্ঠ অর্জন।
ভাবিয়া কাঁদিশনা আর
দুঃখ করিশনা মন।
দুঃখের পরে সুখের রাজ্যে
করবি যে ভ্রমন।
জীবনে যে কষ্ট করে
আপন জীবন লয় যে গড়ে
ঈশ্বর তারে কোন কালে
করে না বর্জন।।
২। রাত
রাত জেগে কে করে গান
কে বাজায় বিষের বীন।
তোমার ও সুর বন্দ কর
আমি তন্দ্রাহীন।
এত রাতে আমায় তুমি
করতে চাও ঘর ছাড়া।
একবার ছাড়িলে এ ঘর
হবেনা আর ফেরা।।
৩। মাধুরী
মাধুরী আমার রাত্রী কাটে
জানিনা কোন বেদনায়।
অসহায় মন খুঁজে ফেরে
কোথায় গেলে পাব তোমায়।
এ হৃদয় যেন হল তোমার কাছে বন্দী
তবে কেন হল না আমাদের সন্ধী
হাজারো আনন্দের মাঝে একদিন
হয়েছিল দেখা।
তখনো ভাবিনি নিজেরে
ছিলাম কিরে একা।
এখন আমি বুঝতে পারি
একাকিত্বের স্বাধ।
আসবে কি কখনো সাথী করে তোমার
চিরযৌবনা প্রভাত।
চারিদিকে দেখি আধারী এ ভূবন
এ মনেতে আজ শুধু দুঃখের শ্রাবন।
আনন্দ পাও যদি তুমি
চোখের জলে করে খেলা।
তবে সে আনন্দকে আমি
করব না অবহেলা।।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন