একজন মানুষ সন্ত্রাসীর হাতে নিঃসংশভাবে খুন হলো, এক নারী বিধবা হলো, সন্তান চিরদিনের জন্য বাবাকে হারিয়ে এতিম হলো। এ নিঃসংশ হত্যাকান্ডের ঘটনা যারা জানতে ও শুনতে পেলো তারা সবাই মর্মাহত হলো এবং নিহতের পরিবার ও জাতির মানুষ এ হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের বিচার কামনা করলো। নিহতের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হলো এবং এ হত্যাকান্ডের বিচার কাজ শুরু হলো। মামলার চূড়ান্ত পর্যায়ে উচ্চ আদালতের বিচারক এ হত্যাকান্ড মামলার সকল দিক পর্যলোচনা শেষে অভিযুক্ত আসামীর মৃত্যুদন্ডের রায় দিলো। নিহতের পরিবার ভাবলো তারা তাদের আপনজনকে হত্যার বিচার পেলো। আর জাতির মানুষ ভাবলো খুনীর যথাযথ বিচার হলো। সকলেই বিচারের রায় কার্যকর হওয়ার অপেক্ষায় থাকলো।
কিন্তু হঠাৎ সবকিছু পাল্টে গেলো। নিহতের পরিবারের কান্নার রোল বেড়ে গেলো। জাতির বিবেকবান মানুষ সবাই হতবাক্ হলো। রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতা বলে মৃত্যদন্ডাদেশ প্রাপ্ত খুনের আসামীকে ক্ষমা করে দিলো। যে খুনীর কারণে সন্তান তার বাবাকে হারালো, যে নারী তার তার স্বামীকে হারিয়ে বিধবা হলো, যে পরিবার তাদের উপার্জনক্ষম সম্মানিত অভিভাবক হারালো; সেই খুনীকে রাষ্ট্রপতি তার ক্ষমতায় ক্ষমা করে দিলো! সে কেমন ক্ষমতা? সে কেমন আইন? যে ক্ষমতা যে আইন মানবাধিকার লংঘণ করে খুনী ক্ষমা করে খুন করাকে উৎসাহিত করলো?
আদালতের বিচারকসহ সবাই খুনীর ফাঁসি হোক, মৃতুদন্ডাদেশ কার্যকরী হোক চাইলো, আর রাষ্টপতি বিশেষ ক্ষমতায় হত্যার দায়ে অভিযুক্ত মৃতুদন্ডাদেশ প্রাপ্ত আসামীকে ক্ষমা করে দিলো। হত্যার দায়ে প্রমাণিত ও অভিযুক্ত খুনীকে ক্ষমা করে দেবার রাষ্টপতির এ ক্ষমতা, এ আইন এ বিচার কি অমানবিক নয়? এ ক্ষমতা কি মানবাধিকার লংঘণ করার নয়? কেন এমন অমানবিক আইন বিধান ও মানবাধিকার লংঘণ করার মতো অপক্ষমতা রাষ্টপতিকে দেয়া হলো? কে বা করা? কখন? কিভাবে? এমন অমানবিক আইন ও মানবাধিকার লংঘণ করার অপক্ষমতা রাষ্টপতির কাঁধে চাপিয়ে দিলো, তা বিবেকবান প্রতিটি মানুষকে ভাবা এবং এর কারণ উদ্ঘাটন করা দরকার। তা নাহলে দেশটা খুনাখুনীতে ভরে যাবে। আজ যে দল ক্ষমতায় আছে তাদের পক্ষের রাষ্টপতি হওয়ায় সে দলের নেতা /কর্মী বা সমর্থক কোন খুনীকে ক্ষমা করে দিলে পরবর্তীতে অন্য দল ক্ষমতায় এল তাদের পক্ষের রাষ্ট্রপতি সেই একই ক্ষমতা প্রয়োগ করে তাদের পক্ষের খুনীকে ক্ষমা করে দিবেন এটাই তো ঘটবে। খুনীদের খুন করা আর অপরাধ বলে গণ্য হবেনা হলেও তা আবার ক্ষমা হয়ে যাবে। এভাবে দেশটা খুনীদের অভয়ারণ্য হয়ে পরবে এবং সকল প্রকার অন্যায়, অবিচার, দুর্নীতি ও সন্ত্রাসে দেশটা সয়লাব হয়ে যাবে। এটা কি কোন সভ্য মানব সমাজের কারো কাম্য হতে পারে? মানবাধিকার লংঘণ করার মতো এমনসব আরো অমানবিক আইন-বিধান আছে যা লালন করার পরিণতি ভয়াবহ, যে কোন সময় যে কেউ সেই ভয়াবহ পরিণতির শিকার হতে পারে। মানবাধিকার লংঘিত করার অপক্ষমতা ও আইন-বিধান লালন করার ভয়াবহ ও করুণ পরিণতির শিকার হওয়ার পরে আফসোস করে কোন লাভ হবেনা। নিজেকে এবং জাতির সকলকে ভয়াবহ করুণ পরিণতি থেকে রক্ষা করা এখনই সময়।
সমাজ ও রাষ্ট্রের সচেতন প্রতিটি মানুষের এখন ভাবা দরকার কেন সরকার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতি, সন্ত্রাস, অন্যায় বেড়ে যাচ্ছে? কেন হত্যা, খুন, অপহরণ, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাদাবাজি এবং নানাবিধ অপকর্ম ক্রমেই বেড়ে চলছে? কেন এমন হচ্ছে? এবং কি এর কারণ? এর একমাত্র কারণ হলো- মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের ভিত্তিতে সরকার গঠন এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। এর কারণে সমাজ ও রাষ্ট্রে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি ও সন্ত্রাস সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এর কারণেই অর্থনীতি শোষণ হচ্ছে, খাদ্যদ্রব্যসহ সকল দ্রব্যমূল্যের ক্রম উর্ধগতিতে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে, মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে জান-মাল, ইজ্জত-আবরুর নিরাপত্তাহীনতায় মৃত্যুর প্রহর গুনছে। অথচ মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক নয়। মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে সার্বভৌম ক্ষমতার কোন যোগ্যতা দিয়েই সৃষ্টি করেননি। সার্বভৌম ক্ষমতার মালিক হওয়ার জন্য চিরন্তন ও চিরস্থায়ী সত্তা হওয়া অপরিহার্য। আল্লাহই একমাত্র চিরন্তন ও চিরস্থায়ী সত্তা, অন্য কেউ নয়। কাজেই আল্লাহ রাব্বুল আলামীনই সার্বভৌম ক্ষমার একমাত্র মালিক, অন্য কেউ নয়। মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের দাস ও তাঁর প্রতিনিধি। এটাই মানুষের সঠিক অবস্থান। মানুষ যখন তাদের এ অবস্থান থেকে বিচ্যুত হয় তখনই তাদের জীবনে নেমে আসে অকল্যাণ, অশান্তি ও ধ্বংস।
সার্বভৌমত্ব হচ্ছে- মানুষের জীবনের সকল দিক ও বিভাগসহ সমগ্র সৃষ্টিজগতের চূড়ান্ত মালিকানা এবং হুকুম, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতা। সার্বভৌমত্ব যার, আইন-বিধান ও কর্তৃত্ব তারই হয়। সার্বভৌম ক্ষমতার মালিকের ইচ্ছাই আইন।
বিশ্বজগতের সৃষ্টিকর্তা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে পরীক্ষা করার জন্য স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সমাজবদ্ধ জীব হিসাবে সৃষ্টি করেছেন এবং পরীক্ষা করে দেখছেন কারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকেই একমাত্র সার্বভৌমত্বের মালিক মেনে তাঁর প্রদত্ত আইন-বিধানের আনুগত্য করে তাঁর দাসত্ব করে আর কারা স্বাধীনতার সুযোগ পেয়ে নিজেরা সার্বভৌমত্বের মালিক হওয়ার মিথ্যা দাবী করে বা অন্য কোন মানুষের মিথ্যা দাবী মেনে মানব রচিত ব্যবস্থা ও মানুষের মনগড়া আইনের আনুগত্য করে মানুষের দাসত্ব করে।
মানুষের প্রয়োজন ও কল্যাণেই সমাজ ও রাষ্ট্র। সমাজ ও রাষ্ট্র পরিচালনা এবং সমাজ ও রাষ্ট্রের অধিবাসী সকল মানুষের অধিকার আদায় ও সংরক্ষণ, দুর্নীতি সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, শোষণমুক্ত অর্থনীতি, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের পালন করার মাধ্যমে সকলের কল্যাণ সাধনের জন্য আইন-বিধান প্রয়োজন। আর আইন-বিধান প্রণয়নের জন্য সার্বভৌম ক্ষমতার প্রয়োজন।
এবং আইন-বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র শুষ্ঠভাবে পরিচালনার জন্যই সরকার প্রয়োজন। সরকারের কাজ তদারকির জন্য প্রয়োজন রাষ্টপতির।
মানুষ যখন তাদের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহকে মেনে আল্লাহর দাসত্ব স্বীকার করে নিয়ে আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতার নেতৃত্বে ঐব্বদ্ধ হয়ে আল্লাহর প্রতিনিধি হিসাবে সরকার গঠন করে আল্লাহ প্রদত্ত আইন-বিধান দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালনা করে তখন আল্লাহর দাসত্ব হয় এবং সমাজের সকল মানুষের অধিকার আদায় ও সংরক্ষণ হয়, দুর্নীতি সন্ত্রাসমুক্ত সমাজ গঠন হয়, শোষণমুক্ত অর্থনীতি এবং সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় বিধায়; সকল মানুষের জীবনে সুখ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়।
কিন্তু মানুষ যখন তাদের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব মানুষের মেনে মানুষের দাসত্ব স্বীকার করে নেয় এবং মানব রচিত ব্যবস্থা ও মানুষের মনগড়া আইনের আনুগত্য এবং মানুষের প্রতিনিধিত্বকারী সরকার গঠন করে সে সরকার ও সেই আইন-বিধান সমাজ ও রাষ্ট্রের অধিবাসী মানুষদের অধিকার আদায় ও সংরক্ষণ না করে অধিকার থেকে বঞ্চিত করে, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন না করে এগুলোকে আশ্রয় ও প্রশ্রয় দেয়, অর্থনৈতিক দিক দিয়ে জাতির সকলকে শোষণমুক্ত না করে উল্টো শোষণ করে, সুশাসন ও ন্যায়বিচারের পরিবর্তে জুলুম, নির্যাতন, অন্যায় ও অবিচার করে এবং দুষ্টের পালন ও শিষ্টের দমন করে। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব মানুষের এটা চরম মিথ্যা এবং এটাই দুর্নীতির মূল উৎস। এবং এসব আইন-বিধান দ্বারা গঠিত ও পরিচালিত সরকার জালেম সরকার। এমন সরকার হয় জনগণের প্রভূ আর জনগণকে বানিয়ে দেয় তাদের ভৃত্য। এমন সরকার আইন করে অপক্ষমতার মালিক হয় এবং দুষ্টের লালন পালনের মাধ্যমে নিজেদের প্রভূত্বের ক্ষমতাকে টিকিয়ে রাখে। এরা মুখে মানবাধিকারের শ্লোগান দেয় আর তাদের তৈরী আইন-বিধান ও কাজের মাধ্যমে মানবাধিকারকে ভূলণ্ঠিত করে। এরা আইন করে নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা-বিধানদাতা ও কর্তৃত্বের মালিক বানিয়ে নেয় এবং নিজেদের স্বার্থ রক্ষার্থে যখন যেমন প্রয়েজন মনে করে তখন তা আইন-বিধানে পরণিত করে নেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


