somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজ ও রাষ্ট্র পরিচালনার মৌলিক উপাদান ‌‌‌'সার্বভৌমত্ব' সম্পর্কে কিছু কথা

১৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সার্বভৌমত্ব -Sovereignty-Derived from the Latin term superanus through the French term souveraineté- The supreme, uncontrollable power, the absolute right to govern.

সার্বভৌমত্ব সম্পর্কে আমার মহান মালিক আল্লাহ রব্বুল আ'লমীন প্রদত্ত উপলব্ধি এবং কুরআন ও সুন্নাহ পাঠ পরবর্তী লব্ধ জ্ঞানের আলোকে সম্মানীত পাঠক বিশেষ করে ইসলামী আন্দোলণের দ্বীনি ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত অথচ স্বচ্ছ প্রশ্নোত্তর পর্ব উপস্থাপন করছি:

সার্বভৌমত্ব কি?

সার্বভৌমত্ব হচ্ছে- মানুষের জীবনের সকল দিক ও বিভাগসহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা এবং হুকুম, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতা।

সার্বভৌমত্বের মালিক কে এবং কেন?

সার্বভৌম ক্ষমতার মালিককে চিরন্তণ ও চিরস্থায়ী স্বত্বা হওয়া অপরিহার্য। মানুষ মাত্রই মরণশীল, তাই মানুষ কখনোই চিরন্তণ ও চিরস্থায়ী স্বত্বা নয় এবং কোন বিষয়ের চূড়ান্ত মালিকও নয়। সুতরাং সৃষ্টিগতভাবেই মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক হওয়ার যোগ্যতা রাখেনা। সৃষ্টি জগতসমূহের একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ্ রাব্বুল আ’লামীন ব্যতীত চিরন্তণ ও চিরস্থায়ী স্বত্বা দ্বিতীয় কেহ নাই বিধায়; তিনিই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজাহানের সর্বত্র সার্বভৌমত্ব একমাত্র তাঁরই। সুতরাং আল্লাহই সার্বভৌমত্বের একমাত্র মালিক।

সার্বভৌমত্বের মালিকের ক্ষমতা কিরূপ?

সার্বভৌমত্ব যার, আইন-বিধান ও কর্তৃত্ব তাঁরই হয়। অর্থাৎ যিনি সার্বভৌম ক্ষমতার মালিক তিনিই আইনদাতা-বিধানদাতা। সার্বভৌম মালিক হওয়ার কারণে আল্লাহ্ রাব্বুল আ’লামীনই মানুষের জীবনের সকল দিক ও বিভাগ এবং সৃষ্টিজগতের সকলের জন্য একমাত্র আইনদাতা-বিধানদাতা, নিয়ন্ত্রনকর্তা এবং প্রতিপালক। অতএব মানুষের নয়! সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর এটাই মহা সত্য।

সার্বভৌম ক্ষমতায় কোনরূপ বিভাজন হতে পারে কি-না?

সার্বভৌমত্বের কোন বিভাজন হয়না। কারণ বিভাজন হলে তা আর সার্বভৌম ক্ষমতা বলে গণ্য হবে না। এই বাস্তবতায় বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মানবজাতি তাদের জীবনের ব্যবহারিক ও প্রায়োগিক ক্ষেত্রে সার্বভৌমত্ব শব্দটিকে যে অর্থে ব্যবহার করছে তা হলো- সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আইন প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ও চূড়ান্ত ক্ষমতা। কাজেই, সার্বভৌমত্বে বিভাজন করে মানব জাতি শুধুমাত্র সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সৃষ্টিকর্তাকে সার্বভৌম মালিক বাদ দিয়ে নিজেরা মিথ্যা সার্বভৌমত্ব দাবীর মাধ্যমে এর অধীনে বন্দী করে সমগ্র জাতিকে সৃষ্টিকর্তা আল্লাহ্ সাথে শিরকে লিপ্ত করেছে।

সার্বভৌমত্ব বিষয়টি কি ঈমানের সাথে সংশ্লিষ্ট? হলে কেন?

সার্বভৌমত্ব বিষয়টি অবশ্যই ঈমানের সাথে সংশ্লিষ্ট। ঈমানের মূল-ই হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাতে তাওহীদ। আর তাওহীদের অন্যতম গুণ-বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ্’র একক সার্বভৌমত্ব। আল্লাহ্ ছাড়া কারও সার্বভৌমত্ব হতে পারে না। বিশ্বজাহানের একমাত্র রব্ব আল্লাহ্ রাব্বুল আ’লামীনের এ ঘোষণাকে অস্বীকার করা কুফরী, আর আল্লাহ পাকের সার্বভৌমত্ব মানার পাশাপাশি সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব মানা (অর্থাৎ মানুষকে আইনদাতা-বিধানদাতা মানা বা মানুষকে আইন-বিধান প্রনয়ণের ক্ষমতা দান করা) শিরক। দুনিয়াতে এই কুফর আর শিরক না থাকলে কোন জুলুম-শোষণও থাকতো না।

সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ এ মহাসত্য উপলব্ধি করার পরও যারা আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত রেখেছে তাদের মূল উদ্দেশ্য কী?

সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ এ মহাসত্য উপলব্ধি করার পরও যারা আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত রেখেছে তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে- ইসলামের পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর জাতীয়তাবাদের নামে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মিথ্যা শ্লোগানের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় অচেতন জনগোষ্ঠীর শীর্ষে একটি সচেতন সংখ্যালঘু গোষ্ঠী দ্বারা বর্তমান শাসকশ্রেণীকে হটিয়ে আরেকটি প্রভাবশালী শাসকশ্রেণীকে ক্ষমতায় আনা। তাদের এ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হলে মহান আল্লাহর পরিবর্তে জনগণের সার্বভৌমত্বের মিথ্যা শ্লোগান দ্বারা তাদের অবৈধ কর্তৃত্ব ও ক্ষমতার লালসা পূরণের জন্য বিত্তবান ও প্রভাবশালীদের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের মানুষকে শাসন, শোষণ, জুলুম ও নির্যাতন এবং নিজস্ব সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য তারা আইন-বিধান প্রনয়ণ করে। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আল্লাহর সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে তারা তাদের শ্রেণীস্বার্থের অনুকুলে এমন সব আইন-কানুন প্রনয়ণ, প্রতিস্থাপন ও সংযোজন করে যা দ্বারা সংখ্যাগুরু অনুগামী জনসাধারণকে যুগ যুগ ধরে শোষণ-জুলুম চালানো যায়। এর মাধ্যমে মুষ্টিমেয় কিছু লোক জাতির সকল মানুষের উপর আধিপত্য কায়েম করে মূলতঃ তাদের ব্যক্তিস্বার্থ ও দলীয় স্বার্থ উদ্ধার করে। প্রতিবাদ করলে জুলুম-নির্যাতনের খড়গ নেমে আসে। মানুষের সার্বভৌমত্বের এই মোহময় রাজনীতি মূলতঃ সংখ্যাগুরু জনগণ দ্বারা নির্বাচিত সংখ্যালঘু প্রতিনিধিগণ কর্তৃক সার্বভৌম ক্ষমতাবলে সকল জনগণের উপর শাসকের পরিবর্তে শোষক হয়ে বসা।

সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না থাকলে কোন ক্ষতির আশংকা আছে কি?

সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার ও অমান্য করে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাটা নিশ্চিতভাবেই আল্লাহর সাথে শিরক ও কুফরী। মানুষকে সার্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা-বিধানদাতা গ্রহন করে মানুষের প্রতিনিধিত্বকারী সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করার মাধ্যমে জাতির মানুষ মানুষের মনগড়া আইনের আনুগত্য করে মানুষেরই দাসত্ব করছে। এটা সুস্পষ্ট শিরক ও কুফরী।
আর শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আ’লামীন ফরমান- “যদি তুমি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট হয়ে যাবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত” [সূরা যুমার : ৬৫]।
অপর এক আয়াতে চূড়ান্ত ঘোষণা দিয়ে আল্লাহ আরও ফরমান- “নিশ্চয়ই! যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন; তাদের স্থান হবে জাহান্নামের আগুনে এবং এই জালিমরা কোন সাহায্য পাবেনা” [সূরা মায়েদা : ৭২ শেষাংশ]।

সুতরাং বুঝা গেলো যে, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না থাকাটাই মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতি বা মহাক্ষতি। আমাদেরকে আরেকটি কথা মনে রাখতে হবে যে, সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব বহাল থাকলেই এবং আল্লাহকে সার্বভৌমত্বের একমাত্র মালিক স্বীকার করে একমাত্র নিরংকুশ আইনদাতা মানলেই ইসলামের অস্তিত্ব অক্ষুন্ন থাকে। আল্লাহর সার্বভৌমত্ব বজায় না থাকলে সেখানে ইসলামের অস্তিত্ব এক মুহুর্তও থাকতে পারে না।

আল্লাহকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা-বিধানদাতা ও নিরংকুশ কর্তা মানাটাই হলো আল্লাহকে একমাত্র রব্ব মানা এবং এটাই হলো আল্লাহর প্রতি ঈমান। সুতরাং মানুষের নয়! সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর এটাই মহা সত্য। এই মহা সত্য উপলব্ধি করার পরও যারা দুনিয়ার জীবনে জান-মালের ক্ষতির আশংকায়, জেল-জুলম, কষ্ট-যাতনা সহ্য করার ভয়ে মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধাচরণ করেন না, এ সম্পর্কে জাতির মানুষকে সাবধান-সতর্ক করেন না, উপরন্তু হিকমতের কথা বলে তা জায়েয করার মতো দুঃসাহসী ফতোয়া দেন তাদের উদ্দেশ্যে আল্লাহ্ রাব্বুল আ’লামীন ফরমান-

‘‘মূলতঃ আল্লাহ তাঁর কিতাবে যে সমস্ত বিধান অবতীর্ণ করেছেন সেগুলো যারা গোপন করে এবং সামান্য পার্থিব স্বার্থের বেদীমূলে সেগুলো বিসর্জন দেয় তারা আসলে আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না, তাদের পবিত্রতার ঘোষণাও দেবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।” [সূরা বাকারা ২:১৭৪]

সুতরাং ঈমান ও ইসলাম সম্পর্কে কোন আলেম-উলামা, মুফতি-মুহাদ্দিস-মুফাসসিরের ব্যক্তিগত আমল বা মতামতের দিকে দৃষ্টি না দিয়ে কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেই মিলবে প্রকৃত মুক্তি আর আমরা পাবো দুনিয়াতে কল্যাণ আর আখিরাতে চিরস্থায়ী জান্নাত। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বিদায় হজ্জের ভাষণে উম্মতের উদ্দেশ্যে বলেছিলেন- “আমি তোমাদের মাঝে দু’টি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা তা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। বস্তু দু’টি হচ্ছে- আল্লাহর বাণী আল-কুরআন ও তাঁর রাসূলের সুন্নাত। [মুসতাদরাক হাকেম, মুয়াত্ত্বা ইমাম মালেক, মিশকাত হা/১৮৬]। সুতরাং এই উৎস ব্যতীত অন্য যে কোন উৎসের আইন মানা কোন ঈমানদার মুসলমানের জন্য বৈধ নয়।

পরিশেষে নিজ জীবন ও মানবতার কল্যাণকামী সকল মানুষের প্রতি দরদ ভরা মন নিয়ে আন্তরিক আবেদন- আসুন সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গীতৎপরতা ও বোমাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে জাতির সকল মানুষের কল্যাণে আল-কুরআন ও সুন্নাহ’র আলোকে জাতির মানুষকে সাবধান ও সতর্ক করে ঈমানী দায়িত্ব পালন করি এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদর্শিত শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতার নেতৃত্বে সমাজ ও রাষ্ট্রে ‘আল্লাহর সার্বভৌমত্ব’ প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যাই। নিজে বাঁচি! জাতিকে বাঁচাই!

পরিশেষে আমরা মহান মালিক আল্লাহর কাছে ‘শয়তানের চিরন্তণ অবস্থা : আল্লাহর দয়া হতে নিরাশ হওয়া’ থেকে আশ্রয় চাই এবং সেই নৈরাশ্যের আনুসঙ্গিক কুফরী থেকেও আশ্রয় চাই। তিনি আমাদেরকে হিফাযত করুন ও প্রকৃত হিদায়াত দান করুন। আমীন! আলহামদুলিল্লাহি রাব্বিল আ'লামীন! সকল প্রসংশা মহান আল্লাহ রাব্বুল আ’লামীনেরই, কারণ তাঁর নেয়ামত ও অনুগ্রহেই যাবতীয় ভাল কাজ সুসম্পন্ন হয়ে থাকে।

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×