somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাওয়াত

১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাওয়াত
-ঈমানদারদের দায়িত্ব ও কর্তব্য


সকল প্রশংসা দয়াময়, অসীম দাতা ও দয়ালু সুমহান আল্লাহ্ রাব্বুল আ’লামীনের জন্যই যিনি জগতসমূহের একমাত্র রব্ব। আল্লাহর রহমত ও বরকত নাযিল হোক তাঁর সর্বশেষ নাবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), তাঁর পবিত্র বংশধর ও সম্মানিত সহচরগণের প্রতি। আমরা শোকর আদায় করছি মহান আল্লাহ তা’আলার দরবারে যিনি আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে যে দ্বীনকে তিনি পূর্ণতা দান করেছেন সে দ্বীন-ইসলামের অনুসারী হওয়ার তাওফিক দান করেছেন।
কালামে পাকে আল্লাহ্ ফরমান-
“আল্লাহর পথে জিহাদ (জান ও মাল দিয়ে চূড়ান্ত চেষ্টা) করো যেমন জিহাদ করলে তার হক আদায় হয়। তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং দ্বীনের ব্যাপারে তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করেননি। তোমাদের পিতা ইবরাহীমের মিল্লাতের ওপর প্রতিষ্ঠিত হয়ে যাও। তিনিই (আল্লাহ) তোমাদের নাম রেখেছেন “মুসলিম” পূর্বেও এবং (এই কুরআন) এর মধ্যেও; যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানব জাতির জন্য। সুতরাং তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ’কে দৃঢ়ভাবে ধারণ কর। তিনিই তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক তিনি, কত উত্তম সাহায্যকারী তিনি!” (সূরা হাজ্জ ২২:৭৮)
অর্থাৎ মুসলিম এক উচ্চ মর্যাদাশীল জাতির নাম, যাদেরকে স্বয়ং আল্লাহ্ রাব্বুল আ’লামীন নামকরণ করেছেন এবং তাঁর নিজের কাজের জন্য বাছাই করে নিয়েছেন। আল্লাহ্ তা’আলা অন্য সকল জাতির উপর মুসলিমদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান আল কুরআন নাযিল করেছেন। আল্লাহ্ তা’আলা মুসলিমদেরকে আরও দান করেছেন ইসলাম নামক একমাত্র পরিপূর্ণ দ্বীন-জীবন ব্যবস্থা যাতে অন্য কোন দ্বীন হতে মুসলিমদের আদৌ কোন কিছু গ্রহণ করার প্রয়োজন না হয়। আল্লাহ্ তা’আলা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য ক্বিবলা হিসেবে নির্ধারণ করেছেন তাঁর প্রিয় ঘর কা’বা কে। আর আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মত কে ঐক্যবদ্ধ রাখার জন্য আযানের ন্যায় একটি উত্তম যিকির নির্বাচন করেছেন, যার মাধ্যমে মুসলিমগণ দিনে কমপক্ষে পাঁচ বার আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ও সার্বভৌমত্ব ঘোষণা করে। সুতরাং যারা নিজেদেরকে ঈমানদার মুসলিম দাবী করেন তারা অবশ্যই আল্লাহর কাজ করবেন। আর আল্লাহ তাঁর যে সকল কাজের জন্য ঈমানদারদেরকে মনোনীত করেছেন সে সম্পর্কে ফরমান-
“আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।” (সূরা আলে ইমরান ৩:১০৪)
মহান আল্লাহ অন্যত্র আরও ফরমান-
“হে মুমিনগণ! তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে-মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ (শিষ্যবর্গ) বলেছিল: আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী-ইসরাঈলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হয়ে গেল। যারা বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হল।” (সূরা আস সাফ্ফ ৬১:১৪)
“তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির (কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা ন্যায় কাজে আদেশ এবং অন্যায় কাজে নিষেধ কর এবং আল্লাহর প্রতি ঈমান আনো।” (সূরা আলে ইমরান ৩:১১০)
“তিনি তোমাদের জন্য দ্বীনের সেই সব নিয়ম-কানুন নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছিলেন এবং (হে মুহাম্মাদ) আর যা আমি আপনার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছি এবং যার নির্দেশ দিয়েছিলাম ইবরাহীম, মূসা এবং ঈসাকে, এ বলে যে, তোমরা দ্বীন প্রতিষ্ঠা কর এবং এ ব্যাপারে পরস্পর দলাদলি-বিচ্ছিন্নতা করো না। (হে মুহাম্মাদ) এই কথাটিই এসব মুশরিকের কাছে অত্যন্ত অপছন্দনীয় যার দিকে আপনি তাদেরকে আহবান জানাচ্ছেন। আল্লাহ যাকে ইচ্ছা আপন করে নেন এবং তিনি তাদেরকেই নিজের কাছে আসার পথ দেখান যারা তাঁর প্রতি রুজু করে।” (সূরা শুরা ৪২:১৩)
আয়াতে কারীমাসমূহে আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত, আল্লাহর পথে সাহায্য, মানুষকে কল্যাণের পথে ডাকা, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজের নিষেধ করা, নসিহত করা প্রভৃতি কাজই আল্লাহর নির্দেশিত কাজ এবং এই কাজ সমূহ সম্পাদন করার জন্যই আল্লাহ উম্মতে মুহাম্মদীকে নির্বাচিত করেছেন। আল্লাহ তা’আলা বলেন-
“সেই ব্যক্তির কথা অপেক্ষা উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং ঘোষণা করে- আমি একজন মুসলিম।” (সূরা হা-মীম আস সাজদাহ ৪১:৩৩)
সুতরাং, এ কথাও স্পষ্ট হয়ে গেল যে, দুনিয়াতে এক আল্লাহর সার্বভৌমত্বের অধীনে ফিওে আসার দাওয়াত দেওয়াই হল একজন মুসলিমের জন্য সবচেয়ে উত্তম কাজ এবং তার জীবনের সর্বোত্তম মিশন।
আল্লাহ পথভ্রষ্ট মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যে যুগে যুগে নাবী ও রাসূল পাঠিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন-
“তিনিই সেই সত্তা যিনি তাঁর রাসূলকে প্রেরণ করেছেন সত্য পথ ও সত্য দ্বীন সহকারে যাতে তিনি একে সকল দ্বীনের উপর বিজয়ী করতে পারেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।” (সূরা আত-তাওবাহ ৯:৩৩, আস সাফ্ফ ৬১:৯)
অর্থাৎ আল্লাহ যুগে যুগে নাবী ও রাসূল পাঠিয়েছেন তাঁর দ্বীনকে সকল বাতিল দ্বীনের বিপরীতে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু বাতিলপন্থীরা, শিরককারীরা তা পছন্দ করেনি। অনুরূপভাবে নাবী ও রাসূলগণের অনুপস্থিতিতে তাঁদের দাওয়াতের ধারাবাহিকতায় আজকে যখন আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন ইসলামকে একটি রাজনৈতিক তথা সমাজ ও রাস্ট্র পরিচালনার ব্যবস্থা হিসেবে উম্মাহর সম্মুখে উপস্থাপন করা হয় এবং একমাত্র আল্লাহর সার্বভৌমত্ত্ব প্রতিষ্ঠার কথা বলা হয় তখনও একটি বিশেষ শ্রেণী-গোষ্ঠী দাওয়াতদাতাদের বিরোধীতা সহ তাদের উপর দমন-নিপীড়ন-নির্যাতন শুরু করে দেয়। এই বিশেষ শ্রেণী-গোষ্ঠীর লোক কারা এবং কেন, কিভাবে তারা এক আল্লাহর সার্বভৌমত্ত্ব প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা কুরআন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। যেমন মূসা (আলাইহিস সালাম)কে যখন আল্লাহ রাব্বুল আ’লামীন আল্লাহদ্রোহী শাসক ফিরাউনের নিকট এক আল্লাহর সার্বভৌমত্ত্বের দাওয়াত দিতে পাঠিয়ে ছিলেন তা কুরআন বর্ণনা করছে এভাবে-
(আল্লাহ নির্দেশ দিলেন, হে মূসা! তুমি) “ফিরাউনের কাছে যাও, সে তাগুত (আল্লাহর সীমা লংঘনকারী) হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করো, তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক? এবং আমি কি তোমাকে তোমার রব্ব-এর দিকে পথ দেখাবো, যেন (এর ফলে) তুমি তাঁকে ভয় করতে থাকো ?” (সূরা নাযিয়াত ৭৯:১৭-১৯)
অপর এক আয়াতে মূসা (আলাইহিস সালাম) তার জাতির উদ্দেশ্যে বললেন-
“এরপর মূসা বললো- আমি কি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য অন্য কোন ইলাহ খুঁজবো? অথচ তিনি আল্লাহই, যিনি তোমাদেরকে সারা দুনিয়ার সমস্ত জাতি গোষ্ঠির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।” (সূরা আরাফ ৭:১৪০)
সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব একমাত্র আল্লাহর ফলে, দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনাও শুধুমাত্র আল্লাহ রাব্বুল আ’লামীনের জন্য নির্দিষ্ট, অন্য কারো জন্য নয়! প্রকৃতপক্ষে সার্বভৌমত্ব আল্লাহ্ ব্যতীত অন্য কারো হতেই পারে না কারণ আল্লাহ ব্যতীত চিরন্তন ও চিরস্থায়ী সত্ত্বা আর কেউ নেই। আর তাই মূসা (আলাইহিস সালাম) ফিরাউন সহ জাতির সকল মানুষকে আল্লাহকেই একমাত্র রব্ব ও ইলাহ মেনে নেয়ার দাওয়াত দিয়েছিলেন। কারণ তাঁর জাতির শাসক ফিরাউন আল্লাহর পাশাপাশি নিজেকেও জাতির রব্ব ও ইলাহ দাবী করেছিল আর জাতির মানুষ সে দাবী মেনেও নিয়েছিলো। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা ফিরাউনের কাহিনী আমাদের কাছে বর্ণনা করেন এভাবে-
“এবং দেশবাসীকে জমায়েত করে সে (ফিরাউন) ভাষণ দিলো, অতঃপর সে বললো, আমিই তোমাদের সবচেয়ে বড় রব্ব।” (সূরা নাযিয়াত ৭৯: ২৩-২৪)
কুরআনের অপর এক স্থানে বর্ণিত হয়েছে-
“ফিরাউন বলল, হে পরিষদবর্গ! আমি ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ আছে বলে আমার জানা নাই।” (সূরা কাসাস ২৮:৩৮)
সূরা নাযিয়াত-এর আয়াতটিতে ফিরাউন নিজেকে সবচেয়ে রব্ব দাবী করলেও সূরা কাসাস-এর আয়াতে নিজেকে ইলাহ হিসেবে দাবী করেছে। আয়াতে কারীমাসমূহের বিশ্লেষণে যাওয়ার পূর্বে রব্ব ও ইলাহ শব্দদ্বয়ের অর্থসমূহ উল্লেখ করে নিতে চাই। রব্ব শব্দের যে সকল অর্থ পাওয়া যায় তা হলোÑ সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, শৃংখলা বিধানকারী, পূর্ণতাদানকারী, হাশরের ময়দানে একত্রে জমাকারী, সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌম আইনদাতা-বিধানদাতা, নিরংকুশ কর্তা। (দেখুন: তাফসীরে ইবনে কাছীর ১ম খন্ড, সূরা ফাতিহা বাংলা অনুবাদ, আল্লামা আশরাফ আলী থানবী (রহমাতুল্লাহি আলাইহি) কৃত মুনাজাতে মকবুল, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত আল কুরআনুল করীম সূরা আল ফাতিহার টীকা, লিসানুল আরব ৩য় খন্ড, ৫৪৫ পৃষ্ঠা, মিছবাহুল লুগাত ২৭২ পৃষ্ঠা, সূরা মু’মিন ৪০:৬২-৬৮, সূরা আরাফ ৭:৪, সূরা যুমার ৩৯:৫-৬, সূরা ফাতির ৩৬:১১-১৪, সূরা শুয়ারা ২৬:৭৭-৮২ ইত্যাদি)
আর ইলাহ শব্দের যে সকল অর্থ পাওয়া যায় তা হলোÑ দাসত্ব পাওয়ার অধিকারী সত্ত্বা, নিজ আইনের আনুগত্য পাওয়ার অধিকারী সত্ত্বা ও উপাসনা পাওয়ার অধিকারী সত্ত্বা।
সূরা নাযিয়াত-এর আয়াতটিতে ফিরাউন নিজেকে সবচেয়ে বড় রব্ব দাবী করেছে এর মানে এই নয় যে, সে নিজেকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, শৃঙ্খলা বিধানকারী, পূর্ণতাদানকারী, হাশরের ময়দানে একত্রে জমাকারী হিসেবে দাবী করেছে অথবা সে আল্লাহর অস্তিত্ত্বে বিশ্বাস করতো না অথবা সে লোকদেরকে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে নিষেধ করেছে। তার দাবী যদি এমন হতো তবে তার অনুগতরাই সর্বপ্রথম তাকে মস্তিস্ক বিকৃত বলে বিদ্রোহ করতো। সরাসরি আল্লাহ্ রাব্বুল আ’লামীনের কালাম কুরআনই আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে, ফিরাউনের দাবী ছিল সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সার্বভৌমত্বের দাবী। সারা পৃথিবীতে নয় তার দাবী ছিল কেবল মিশরের শাসন ক্ষমতার উপর নিরংকুশ আধিপত্যের দাবী। তার দাবী ছিলো মিশরের সাধারণ জনগণের জন্য তার ইচ্ছানুযায়ী যেমন খুশী তেমন আইন-কানুন ও মূল্যবোধ নির্ধারনের ক্ষমতার দাবী। দেখুন কুরআন কী বলেছে-
“একদিন ফিরাউন তার জাতির উদ্দেশ্যে (এক) ভাষণ দিলো। সে বললো, হে জনগণ! মিশরের সার্বভৌমত্ব (বাদশাহী) কি আমার জন্য নির্দিষ্ট নয়? আর এই নদ-নদীগুলো কি আমার (রাজত্বের) অধীনেই প্রবাহিত হচ্ছে না? তোমরা কি তা দেখতে পাও না?” (সূরা যুখরুফ ৪৩:৫১)
অতএব ফিরাউনের সবচেয়ে বড় রব্ব দাবীর অর্থ হচ্ছে, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, রিযিকদাতা, শৃঙ্খলা বিধানকারী, পূর্ণতাদানকারী, হাশরের ময়দানে একত্রে জমাকারী হিসেবে নয়, শুধুমাত্র তার মিশর রাজ্যের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের মালিক হিসেবে সে রব্ব। আর সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের মালিক হিসেবে রব্ব দাবী করার কারণে কোনটি হালাল, কোনটি হারাম এটি নির্ধারণ করার অধিকারও একমাত্র তার।
সূরা কাসাস-এর আয়াতে ফিরাউন নিজেকে ইলাহ হিসেবে দাবী করেছে। এ দাবীর মাধ্যমে সে কি তাকে পূঁজা-উপাসনা করার জন্য লোকদেরকে আহ্বান করেছে? না কক্ষনো নয়! বরং সে নিজেও জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের আশায় বিভিন্ন দেব-দেবীর পূঁজা-পার্বনে অংশ নিতো। কুরআন থেকেই এর প্রমাণ দেখে নিনÑ
“ফিরাউনের জাতির নেতারা (ফিরাউনকে) বললো, আপনি কি মূসা ও তার লোকজনকে রাজ্যে অশান্তি সৃষ্টির জন্য এমনভাবে খোলা ছেড়ে দিবেন? আর তারা আপনাকে ও আপনার ইলাহ্দের এভাবে বর্জন করে চলবে?” (সূরা আরাফ ৭: ১২৭)।
আয়াতটি সুস্পষ্টভাবে প্রমাণ করছে যে, ফিরাউনেরও অনেক ধরনের ইলাহ্, মা’বুদ বা উপাস্য ছিলো। তাহলে ইলাহ দাবী বলতে আসলে কী বুঝায় কিংবা ইলাহ বলে সে কী দাবী করেছিলো ? মূলতঃ ফিরাউন যেহেতু ইতিপূর্বে রব্ব দাবীর মাধ্যমে নিজেকে সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্বের মালিক দাবী করেছিল সেহেতু সে দাবীর বাস্তবায়নে তারই দাসত্ব ও আইনের আনুগত্য করার মাধ্যমে তাকে ইলাহ (দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্ত্বা) মানার আহ্বানও সে জাতিকে জানিয়েছিলো। অর্থাৎ সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব যার মেনে নেয়া হয় দাসত্ব, আইনের আনুগত্য এবং উপাসনাও তারই হয়। তাহলে বুঝা গেলো যিনি রব্ব (সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্বের মালিক) তিনি স্বয়ংক্রিয়ভাবেই ইলাহ (দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্ত্বা)। সুতরাং যিনি রব্ব নন কিংবা রব্ব হওয়ার যোগ্যতা রাখেন না তিনি ইলাহও হতে পারবেন না। কারণ যিনি হুকুম-বিধান দেয়ার সার্বভৌম ক্ষমতার অধিকারী নন তার হুকুম-বিধান হতেই পারে না, আর আইন-বিধানই যেক্ষেত্রে অনুপস্থিত সেখানে তা মানা কিংবা না মানার প্রশ্নতো অবান্তর। সরল ভাষায় যিনি আইন-বিধান প্রণয়নের ক্ষেত্রে, হুকুম প্রদানের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার অধিকারী-মালিক তিনিই রব্ব। আর যার সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া হয়, আইন-বিধানের আনুগত্য ও দাসত্ব করা হয় তিনিই ইলাহ। ‘যিনি রব্ব তিনিই ইলাহ, যিনি রব্ব ইবাদাত-উপাসনাও তারই’ এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আ’লামীন ফরমান-
“তিনিই আল্লাহ, তোমাদের রব্ব, সার্বভৌমত্ব তাঁরই, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।” (সূরা যুমার ৩৯:৬)
“তিনি আল্লাহ, তোমাদের রব্ব, সকল কিছুর স্রষ্টা, তিনি ব্যতীত কোন ইলাহ নেই। সুতরাং তোমরা কোন দিকে বিভ্রান্ত হচ্ছো ?” (সূরা মু’মিন ৪০:৬২)
“প্রকৃত সত্য এই যে, আল্লাহই আমার ও তোমাদের রব্ব। তারই ইবাদাত করো। এটাই সরল-সোজা পথ।” (সূরা যুখরুফ ৪৩:৬৪)
“নিশ্চয়ই আল্লাহ আমার রব্ব এবং তোমাদেরও রব্ব। কাজেই তোমরা তাঁর ইবাদাত কর, এটাই হলো সরল পথ।” (সূরা আলে ইমরান ৩:৫১)
আল্লাহ সুবহানাহু তা’য়ালার ইরশাদকৃত উল্লিখিত আয়াত সমূহের মাধ্যমে এ কথা প্রমাণিত হয়ে গেল যে, যিনি রব্ব তিনিই ইলাহ; সকল ইবাদাত তাঁরই জন্য নির্দিষ্ট। অর্থাৎ যিনি রব্ব নন, তিনি ইলাহও নন; কোন ধরনের ইবাদাতও তার প্রাপ্য নয়।
শুধু ইতিহাস নয়, এ কথা কুরআনের বহু স্থানে বলা হয়েছে যে, নাবী ও রাসূলগণের দাওয়াতকে সবার আগে রুখে দাঁড়িয়েছিলো সমাজের সচ্ছল শ্রেণী, অত্যধিক সহায় স¤পদের মালিক, যারা ক্ষমতা ও কর্তৃত্ত্বের অধিকারী ছিল। এ প্রসঙ্গে আল্লাহ ফরমান-
“কখনো এমন ঘটেনি যে, কোনো জনপদে আমরা একজন সতর্ককারী পাঠিয়েছি আর সেই জনপদের সমৃদ্ধশালী লোকেরা একথা বলেনি যে, তোমরা যে পয়গাম নিয়ে এসেছো আমরা তা মানি না।” (সূরা সাবা ৩৪:৩৪)
(বিস্তারিত জানতে সূরা আরাফ ৭:৬০,৬৬,৭৫,৮৮,৯০, সূরা বনি-ইসরাইল ১৭:১৬, সূরা আল-মু’মিনুন ২৩:২৪,৩৩-৩৮,৪৬,৪৭, সূরা যুখরুফ ৪৩:২৩, সূরা হুদ ১১:২৫-৩৪ ইত্যাদি)
আল্লাহর নাবী হযরত নূহ (আলাইহিস সালাম) এর দাওয়াত সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে-
“আমরা নূহকে তার সময়কার লোকদের প্রতি প্রেরণ করেছি। সে বললো- হে আমার স¤প্রদায়ের লোকেরা! তোমরা আল্লাহর ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই, আমি তোমাদের জন্য একটি ভয়াবহ দিনের আজাবের আশংকা করছি। জবাবে তার স¤প্রদায়ের সরদাররা বললো- আমরা তো দেখছি যে, তুমি সু¯পষ্ট গোমরাহীতে লিপ্ত রয়েছ।” (সুরা আরাফ ৭:৫৯-৬০)
নূহ (আলাইহিস সালাম) তার জাতিকে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নেয়ার দাওয়াত দিলে তার জাতির প্রধানেরা তার বিরোধীতা করে এবং তাকে পথভ্রষ্ট বলে দাবী করে। অথচ কুরআনুল কারীমের এ স্থানে ও অন্যান্য স্থানে হযরত নূহ ও তাঁর স¤প্রদায়ের যে অবস্থা বর্ণনা করা হয়েছে তা থেকে একথা সু®পষ্টভাবে প্রতীয়মান হয় যে, এ স¤প্রদায়টি আল্লাহর অস্তিত্ব (ঊীরংঃবহপব ড়ভ অখখঅঐ) অস্বীকার করতো না, তাঁর স¤পর্কে নিরেট অজ্ঞও ছিল না এবং তাঁর ইবাদাত করতেও তারা অস্বীকার করতো না। তাহলে প্রশ্ন দেখা দেয়, ইলাহ বলতে তারা কী বুঝেছিলো এবং কেন তারা এর বিরোধিতা করেছিল? আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নিলে তাদের সমস্যাটা কোথায় ছিলো ? নূহ (আলাইহিস সালাম)-এর স¤প্রদায় কর্তৃক তাঁর দাওয়াতের বিরোধীতার মূল কারণ অনুসন্ধান করতে গিয়ে যা পাওয়া যায় তা হলোÑ তার সম্প্রদায় জানতো ইলাহ হচ্ছে সেই স্বত্ত্বার নাম যার দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা করা হয়। সুতরাং নূহ (আলাইহিস সালাম)-এর কথামতো আল্লাহকেই যদি একমাত্র ইলাহ হিসেবে মেনে নিতে হয় তবে তো দাসত্ব, আইনের আনুগত্য আর উপাসনাও একমাত্র আল্লাহর মেনে নিতে হবে, ফলশ্র“তিতে স¤প্রদায়ের ক্ষমতাবান সরদার-শাসকগোষ্ঠীর নিজস্ব মনগড়া হুকুম, আইন-বিধান বাস্তবায়নের কোন সুযোগই থাকবে না। তাহলে বুঝা যাচ্ছে, প্রকৃতপক্ষে নূহ (আলাইহিস সালাম)-এর স¤প্রদায় যে গোমরাহীতে লিপ্ত ছিল তা হলো শিরক। অর্থাৎ তারা আল্লাহর সার্বভৌম কর্তৃত্ব সহ তাঁর সত্ত্বা ও গুণাবলীতেও শরীক করতো এবং উপাসনা লাভের অধিকারে গায়রুল্লাহকেও হিস্যাদার মনে করতো। আর এ মৌলিক গোমরাহী থেকেই জাতির মানুষেরা নিজস্ব মনগড়া মা’বুদকে আল্লাহর সার্বভৌম কর্তৃত্বের অংশীদার গণ্য করতো এবং তাদের প্রতিনিধিত্ব করার জন্য জাতির মধ্যে একটি বিশেষ শ্রেণীর জন্ম হয়। এ শ্রেণীটি সমস্ত ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তৃত্বের একচ্ছত্র মালিক হয়ে বসে। জাতির মাঝে শ্রেণী বৈশম্য সৃষ্টি করে তাদেরকে উচ্চ শ্রেণী ও নিু শ্রণীতে বিভক্ত করে। সমাজ জীবন জুলুম ও বিপর্যয়ে ভরপুর করে তোলে। নৈতিক উচ্ছৃংখলতা, চারিত্রিক নৈরাজ্য ও পাপাচারের মাধ্যমে মানবতার মূলে কুঠারাঘাত করে। এ অবস্থার পরিবর্তন করার জন্যই হযরত নূহ আলাইহিস সালাম জাতির মানুষকে আল্লাহকেই একমাত্র ইলাহÑদাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার সত্ত্বা হিসেবে গ্রহণ করে নেওয়ার মাধ্যমে আল্লাহর সার্বভৌম কর্তৃত্ব সহ তাঁর সত্ত্বা, গুনাবলী ও উপাসনায় শিরক মুক্ত হওয়ার জন্য অত্যন্ত সবর, সহিষ্ণুতা ও বুদ্ধিমত্তার সাথে দীর্ঘকাল দাওয়াতী প্রচেষ্টা ও সংগ্রাম চালান।
আল্লাহর আরেক নাবী হযরত শোয়াইব (আলাইহিস সালাম) এর দাওয়াত সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে-
“আর মাদাইয়ানবাসীর প্রতি আমরা তাদের ভাই শোয়াইবকে পাঠিয়েছি। সে বলল: হে আমার জাতির লোকেরা! তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই। তোমাদের নিকট তোমাদের রব্বের সুস্পষ্ট দলিল এসে পৌঁছেছে। কাজেই ওজন ও পরিমাপ পূর্ণ মাত্রায় করো, লোকদেরকে তাদের পণ্যদ্রব্যে ক্ষতিগ্রস্ত করে দিওনা এবং জমীনে ফাসাদ সৃষ্টি করো না, যখন এর সংশোধন ও সংস্কার সম্পূর্ণ হয়েছে। এরই মধ্যে রয়েছে তোমাদের কল্যান, যদি তোমরা বাস্তবিকই মু’মিন হয়ে থাকো।” (সূরা আরাফ ৭:৮৫)
আয়াতে কারীমার শেষাংশ দ্বারা স্পষ্ট বুঝা যায় যে মাদাইয়ানবাসী নিজেদেরকে ঈমানদার বলে দাবি করতো। তারা আসলে ছিল গোমরাহ ও বিকৃত বিশ্বাসের মুসলিম। বিশ্বাসগত ও চারিত্রিক বিপর্যয়ে লিপ্ত থাকলেও তারা কেবল ঈমানের দাবীই করতো না বরং এ জন্য তাদের গর্বও ছিল। তাই হযরত শোআইব (আলাইহিস সালাম) বলেন, যদি তোমরা বাস্তবিকই মুমিন হও, তাহলে তোমাদের এ বিশ্বাসও থাকা উচিত যে, সততা ও বিশ্বস্ততার মধ্যেই কল্যাণ নিহিত এবং যেসব দুনিয়া পূজারী লোক আল্লাহ ও আখিরাতকে স্বীকার করে না তোমাদের ভাল-মন্দের মানদণ্ড তাদের থেকে আলাদা হওয়া উচিত। অর্থাৎ তোমাদেরকে এক আল্লাহ’কেই ইলাহ-দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার সত্ত্বা হিসেবে হিসাবে গ্রহণ করতে হবে, তাঁর উলুহিয়্যাতে কারও অংশ স্থাপন করা যাবে না। এবং আল্লাহকে ইলাহ-দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার সত্ত্বা হিসেবে মেনে নেয়ার পর তোমাদের সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক কর্মকান্ড এ বিশ্বাসের আলোকে তার প্রদত্ত শরীয়াহ মোতাবেক হতে হবে, তোমাদের নিজস্ব মনগড়া কোন ব্যবস্থা দ্বারা নয়।
অনুরুপভাবে হযরত হূদ (আলাইহিস সালাম) ও হযরত সালিহ (আলাইহিস সালাম)-কেও বিশ্বজগতের রব্ব-সার্বভৌম আইনদাতা-বিধানদাতা ও নিরংকুশ কর্তৃা আল্লাহ’কে একমাত্র ইলাহ্-দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার সত্ত্বা হিসেবে মেনে নেওয়ার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ্ তাদেও নিজ কওমের মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহ ফরমান-
“আর আ’দ (সম্প্রদায়)-এর নিকট আমি তাদের ভাই হূদ’কে পাঠালাম। সে বললো: হে আমার স্বজাতীয় ভাইয়েরা! আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ-দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার সত্ত্বা নাই। তোমরা নিছক মিথ্যা উদ্ভাবনকারী।” (সূরা হুদ ১১:৫০)
“আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালিহ’কে প্রেরণ করলাম; তিনি বললেন: হে আমার জাতি। আল্লাহর ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোন ইলাহÑদাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার সত্ত্বা নাই। তিনিই তোমাদেরকে যমীন হতে সৃষ্টি করেছেন, তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন। অতএব; তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর অতঃপর তাঁরই দিকে ফিরে এসো। নিশ্চয়ই আমার রব্ব একান্ত নিকটবর্তী, ডাকে সাড়া দানকারী।” (সূরা হুদ ১১:৬১)
এক আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাওয়াতের ধারাবাহিকতায় মানব জাতির মাঝে সর্বশেষ নাবী ও রাসূল হিসেবে আল্লাহ প্রেরণ করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। আল্লাহর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক। ক্ষমা, উদারতা, বদান্যতাসহ যাবতীয় মহৎ গুণের অধিকারী ছিলেন তিনি। রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের নির্দেশে যে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাওয়াত নিয়ে এসেছেন, তা মানুষের মধ্যে পৌঁছানোর জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, দুনিয়াতে এ পরিশ্রমের চেয়ে অধিক মূল্যবান পরিশ্রম আর কিছুই হতে পারে না। এ রাহে তিনি যে ত্যাগ ও কুরবানি পেশ করেছেন এর চেয়ে মূল্যবান ত্যাগ ও কুরবানি আর কোন কিছুই হতে পারে না। আল্লাহ তা’আলা এ দাওয়াতী মিশনে কৃত পরিশ্রম, ত্যাগ ও কুরবানির যে মূল্য ও পুরস্কার নির্ধারণ করেছেন, আর কোন কিছুতেই তিনি এত বেশি মূল্য ও পুরস্কার নির্ধারণ করেননি। মহান আল্লাহ্ পাক তাঁর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’কে সু®পষ্ট সত্য পথ নির্দেশনাসহ প্রেরণ করেছিলেন এমন একটি যুগ সন্ধিক্ষণে, যখন বিশ্ববাসী তাদের বিশ্বাস ও আচরণসহ জীবনের সর্ব ক্ষেত্রে একমাত্র প্রকৃত রব্ব ‘আল্লাহ্’কে ভুলে জাহিলিয়্যাতের গভীর অজ্ঞতা ও পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিল। পৃথিবীর ইতিহাসে পৃথিবীবাসীগণ এর চেয়ে খারাপ ও অন্ধকারাচ্ছন্ন সময় কখনোই অতিক্রম করেনি। তা সত্ত্বেও তিনি তার ঐকান্তিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও একমাত্র আল্লাহমুখী আপোষহীন সংগ্রামের মাধ্যমে জাহিলিয়্যাতের এ অন্ধকারকে এক সোনালী আলোয় উদ্ভাসিত করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সমাজে আল্লাহর নাবী ও রাসূল হিসেবে প্রেরীত হয়েছিলেন সে সমাজের লোকজন অতি প্রাকৃতিক ক্ষেত্রে আল্লাহ্কে রব্ব মানতো এবং এটা সর্বান্তঃকরণে বিশ্বাসও করতো যে, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা, আসমান-জমিনের অধিপতি, জন্ম-মৃত্যুর মালিক, দৃষ্টিশক্তি-শ্রবণশক্তির মালিক হিসেবে আল্লাহই একমাত্র রব্ব। যেমন আল কুরআনে আল্লাহ বলেছেন-
“জিজ্ঞাসা কর, এই পৃথিবী এবং এর মধ্যে যারা আছে তারা কার? তারা নিশ্চয়ই বলবে আল্লাহ্র। বলো, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? জিজ্ঞাসা কর, কে সপ্ত আকাশ এবং মহা আরশের অধিপতি? তারা বলবে আল্লাহ্। বলো, তবুও কি তোমরা ভয় করবে না? জিজ্ঞাসা কর, যদি তোমরা জেনে থাকো সকল কিছুর কর্তৃত্ব কার হাতে? আর কে তিনি যিনি আশ্রয় দান করেন এবং যার উপরে আশ্রয়দাতা নেই? তারা নিশ্চয়ই বলবে এ বিষয়টিতো আল্লাহর জন্যই নির্ধারিত। বলো, তবুও তোমরা বিভ্রান্ত হচ্ছো কোথা থেকে?” (সূরা মু’মিনুন ২৩:৮৪-৮৯)
‘‘তাদেরকে জিজ্ঞেস করো, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিযিক দেয়? কে তাদের দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তির মালিক? কে জীবিতকে মৃত আর মৃতকে জীবিত করেন? কে চালাচ্ছে এই বিশ্ব ব্যবস্থাপনা? তারা নিশ্চয়ই বলবে, আল্লাহ্। অতঃপর বলো, তবুও কি তোমরা (সত্যের বিরোধী পথে চলার ব্যাপারে) সতর্ক হচ্ছো না? সেই আল্লাহ্ই তো তোমাদের প্রকৃত রব্ব। কাজেই সত্যের পরে গোমরাহী ও বিভ্রান্তি ছাড়া আর কী বাকি আছে? সুতরাং তোমরা কোনদিকে চালিত হচ্ছো? (সূরা ইউনূছ: ১০:৩১-৩২)
অর্থাৎ কুরআনে আল্লাহ পাক বলছেন, মক্কার কাফির-মুশরিকরা সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা, আসমান-জমিনের অধিপতি, জন্ম-মৃত্যুর মালিক, দৃষ্টিশক্তি-শ্রবণশক্তির মালিক হিসেবে আল্লাহই যে একমাত্র রব্ব একথা মানতো। অথচ এই জাতির মাঝেই সমগ্র মাখলুকের জন্য আল্লাহ তাঁর রাসূল হিসেবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করলেন এবং তাঁকে নির্দেশ দিলেন- “হে চাদর গায়ে শয়নকারী! ওঠো! অতঃপর (জাতির মানুষকে) সাবধান-সতর্ক করো এবং তোমার রব্বের শ্রেষ্ঠত্ব (সার্বভৌমত্ব) ঘোষণা কর।” (সূরা আল মুদ্দাস্সির ৭৪:১-৩)।
অর্থাৎ হে আমার প্রিয় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), তুমি চাদর জড়িয়ে শুয়ে আছো কেন! তোমার উপরে তো একটি মহত কাজের গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। এ দায়িত্ব পালন করার জন্য তোমাকে অত্যন্ত দৃঢ়তার সাথে উঠে দাঁড়াতে হবে। অজ্ঞ ও মূর্খ লোকেরা এ পৃথিবীতে যাদের শ্রেষ্ঠত্ব ও প্রতাপ মেনে চলেছে তাদের সবাইকে অস্বীকার করবে এবং গোটা পৃথিবীর সামনে উচ্চ কণ্ঠ একথা ঘোষণা করবে যে, এ বিশ্ব জাহানে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কোন শ্রেষ্ঠত্ব ও সার্বভৌমত্ব নেই। সুতরাং তুমি আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ও সার্বভৌমত্ব ঘোষণার মাধ্যমেই কাজ শুরু করো। হযরত নূহ আলাইহিস সালামকে নবুওয়াতের পদমর্যাদায় অভিষিক্ত করার সময় আল্লাহ্র পক্ষ থেকে যে ধরনের আদেশ দেয়া হয়েছিল এটাও মূলতঃ সেই ধরনেরই আদেশ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ্ বলেছিলেন:"তোমার নিজের কওমের লোকদের ওপর এক ভীষণ কষ্টদায়ক আযাব আসার পূর্বেই তাদের সাবধান করে দাও।" (সূরা নূহ ৭১:১)
এখানে আরো একটি সূক্ষ্ম বিষয় আছে যা ভালভাবে বুঝে নেয়া দরকার। এ আয়াতসমূহের মাধ্যমেই প্রথমবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রিসালাতের বিরাট গুরুদায়িত্ব পালনের জন্য তৎপর হতে নির্দেশ দেয়া হয়েছে। একথা তো স্পষ্ট যে, যে সমাজ ও পরিবেশে তাঁকে এ উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কাজ করার জন্য তৎপর হওয়ার নির্দেশ দেয়া হচ্ছিল তা ছিল র্শিক ও কুফরের কেন্দ্রভূমি বা লীলাক্ষেত্র। সাধারণ আরবদের ন্যায় সেখানকার অধিবাসীরা যে কেবল মুশরিক ছিল, তা নয়; বরং মক্কা সে সময় গোটা আরবের মুশরিকদের সবচেয়ে বড় তীর্থক্ষেত্রের মর্যাদা লাভ করেছিল। আর কুরাইশরা ছিল তার ঘনিষ্ঠতম প্রতিবেশী, সেবায়ত ও পুরোহিত। এমন একটি জায়গায় কোন ব্যক্তির পক্ষে শিরকের বিরুদ্ধে এককভাবে তাওহীদের পতাকা উত্তোলন করা জীবনের ঝুঁকি গ্রহণ করার শামিল। তাই “ওঠো এবং সাবধান-সতর্ক করো” বলার পরপরই “তোমার রব্বের শ্রেষ্ঠত্ব-সার্বভৌমত্ব ঘোষণা করো” বলার অর্থই হলো যেসব বড় বড় তাগুত তোমার এ দাওয়াতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে হয়, তাদের মোটেই পরোয়া করো না। বরং ¯পষ্ট ভাষায় বলে দাও, যারা আমার এ দাওয়াত ও আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আমার রব্ব তাদের সবার চেয়ে অনেক বড়। মূলতঃ আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ও সার্বভৌমত্বের নকশা যে ব্যক্তির হৃদয়-মনে খোদিত সে আল্লাহর জন্য একাই গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করতে সামন্যতম দ্বিধা-দ্বন্দ্ব ও সংকীর্ণতা অনুভব করবে না।
আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিশ্ববাসীর উদ্দেশ্যে দাওয়াত দিলেন- “...তোমরা তোমাদের রব্বের প্রতি ঈমান আনো।” (সূরা আলে ইমরান : ১৯৩ এর অংশ)
অর্থাৎ হে লোক সকল! যে আল্লাহকে তোমরা সৃষ্টিকর্তা, রিযিকদাতা, আসমান-জমিনের অধিপতি, জন্ম-মৃত্যুর মালিক, দৃষ্টিশক্তি-শ্রবণশক্তির মালিক হিসেবে রব্ব মানছো সেই আল্লাহকেই একমাত্র রব্ব-সার্বভৌম আইনদাতা-বিধানদাতা ও নিরংকুশ কর্তা হিসেবে মেনে ঈমান আনো। কারণ একদিকে আল্লাহর অস্তিত্ত্বে বিশ্বাস করা, সৃষ্টিকর্তা, জীবন-মৃত্যুর মালিক, রিযিকদাতা, প্রতিপালক হিসেবে আল্লাহকে রব্ব বিশ্বাস করা অপর দিকে আল্লাহর পরিবর্তে কিংবা আল্লাহর পাশাপাশি নিজকে সার্বভৌম আইনদাতা-বিধানদাতা ও নিরংকুশ কর্তা হিসেবে দাবী করা কিংবা অন্য দাবীদারকে সমর্থন করা হচ্ছে মহান আল্লাহ পাকের রুবুবিয়্যাতে সুস্পষ্ট শিরক। অর্থাৎ বিশ্ব-জাহানের সমস্ত জিনিসের রব্ব-সার্বভৌম আইনদাতা-বিধানদাতা ও নিরংকুশ কর্তা হচ্ছেন আল্লাহ, কাজেই অন্য কেউ কেমন করে সার্বভৌমত্বের মালিক হতে পারে, আইনদাতা-বিধানদাতা হতে পারে? হলে সেও তো রব্ব হয়ে গেল! সৃষ্টিকর্তা, রিযিকদাতা, আসমান-জমিনের অধিপতি, জন্ম-মৃত্যুর মালিক, দৃষ্টিশক্তি-শ্রবণশক্তির মালিক প্রভৃতি অতি প্রাকৃতিক ক্ষেত্রে আল্লাহকে রব্ব মানলে আর স্বাধীন জীবনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের মালিক হিসেবে মানুষকে রব্ব গ্রহণ করলে আল্লাহর রুবুবিয়্যাতে তাওহীদ তো থাকছেই না উপরন্তু রুবুবিয়্যাতে শিরক প্রতিষ্ঠিত হচ্ছে। এ সাধারণ কথাটা কি তোমাদের বুঝে আসছে না? সমস্ত-বিশ্ব-জাহান আল্লাহর সার্বভৌম ব্যবস্থার অধীনে চলছে এবং বিশ্ব-জাহানের একটি অংশ হিসেবে আমাদের নিজের অস্তিত্বও সে ব্যবস্থার অনুসারী। কিন্তু নিজের চেতনাসঞ্জাত ও নিজস্ব ক্ষমতা ইখতিয়ারের আওতাধীন জীবনের জন্য আমরা ভিন্ন রব্বের সন্ধান করবো, এটা কেমন করে যুক্তিসংগত হতে পারে! সুতরাং সমগ্র সৃষ্টি জগতের প্রাকৃতিক ও স্বাভাবিক অবস্থার বিরুদ্ধাচরণ করে তোমরা কতদিন আর বিভ্রান্ত হয়ে ধ্বংসের পথে চলতে থাকবে?
আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওহী প্রাপ্তির প্রাক্কালে সমাজের যে সকল লোকজন কখনোই তাঁর কোন কাজের বিরোধিতা করেনি, এক আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত পাবার পর তারাই সর্বপ্রথম তাঁর বিরুদ্ধাচরনে লেগে গেল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত ছিল, তাদের পুরনো অভ্যাস, অন্ধানুকরণ ও জাহিলিয়্যাতের রীতিনীতির স¤পূর্ণ পরিপন্থী। ফলে তারা এ দাওয়াতকে অংকুরে গুটিয়ে দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি স¤পন্ন করে। কিন্তু রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা, গর্জন ও হুংকারে কোন প্রকার কর্ণপাত করেননি, বিচলিত কিংবা দুর্বল হননি। তিনি তার উপর অর্পিত রিসালাতের গুরু দায়িত্ব অত্যন্ত সাহসিকতা ও প্রত্যয়ের সাথে চালিয়ে যেতে থাকেন। কারণ, তিনি-তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল; যদি সারা পৃথিবীও তার বিরোধিতা করে এবং তাকে প্রতিহত করার ঘোষণা দেয়, তাহলেও আল্লাহর পক্ষ থেকে তাঁকে যে দায়িত্ব দেয়া হয়েছে, তা পালন করাই হল তাঁর একমাত্র কাজ। সারা দুনিয়ার সমগ্র মানুষও যদি একত্র হয়ে তার বিরোধিতা করে, তারপরও কোন ক্রমেই তিনি তা থেকে এক চুল পরিমাণও পিছু হটতে পারেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আ’লামীনের পক্ষ হতে অনুমতি প্রাপ্ত হয়ে প্রকাশ্যে মানুষকে আল্লাহর সার্বভৌমত্বের দিকে দাওয়াত দিতে থাকেন। ব্যক্তি ও সামগ্রিক পর্যায়ে মানুষকে এক আল্লাহর সার্বভৌমত্বের দিকে বিরামহীনভাবে আহ্বান করতে থাকেন। কোন প্রকার বাধা-বিপত্তি তাঁকে তার দাওয়াত থেকে দমিয়ে কিংবা ফিরিয়ে রাখতে পারেনি। কোন বিরোধিতাকারীর বিরোধিতা, কোন যালিমের যুলুম তাঁর দাওয়াতের চলন্ত মিশনের গতিরোধ কিংবা বিঘœ ঘটাতে পারেনি। তাঁকে দাওয়াত হতে বিরত রাখার জন্য কাফিরদের হাজারো চেষ্টা ও কৌশল কোন কাজে আসেনি। কোন মজলিশ হোক কিংবা মাহফিল, সব জায়গায় মানুষকে তিনি এক আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেওয়ার দাওয়াত দিতে থাকেন। এ ছাড়াও বিভিন্ন মৌসুমে তিনি লোকদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করতেই থাকেন। বিশেষ করে হজের মৌসুমে যখন লোকেরা বাইতুল্লাহর (কা’বা) উদ্দেশ্যে একত্রিত হতো, তখন তিনি এ সময়টাকে দাওয়াতের জন্য গণিমত মনে করতেন। এ সময়ে যার সাথে দেখা হত, তাকেই তিনি আল্লাহর সার্বভৌমত্বের দিকে আহ্বান করতেন; চাই সে গোলাম হোক বা স্বাধীন, দুর্বল হোক বা সবল, ধনী হোক বা গরীব তার নিকট সবাই সমান; কারো প্রতি তিনি কোন প্রকার বৈষম্য প্রদর্শন করতেন না। তিনি সবাইকে তার দাওয়াতের আওতায় নিয়ে আসতেন এবং আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতেন।
আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য রাসূলের প্রচেষ্টায় কোন প্রকার ঘাটতি ছিল না। তিনি অবিরাম দাওয়াতী মিশন চালিয়ে যান এবং প্রতিদিনই নতুন নতুন কৌশল ও হিকমত অবলম্বন করেন। কিন্তু তাঁর দাওয়াতী মিশনের গতি থামিয়ে দেওয়ার জন্য কাফির-মুশরিকদের শত বিরোধীতা, প্রতিরোধ, জুলুম-নিপীড়ন সত্ত্বেও একটি কথা স্পষ্ট যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার পূর্বে কখনোই কাউকে প্রকাশ্যে বা গোপনে হত্যা কিংবা কারো প্রতি প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেননি। ঈমান-ইসলামের বিরোধিতাকারী হিসেবে সে যত বড় দুশমনই হোক না কেন, তাকে তিনি নিজে বা তার সাহাবীদের কেউ গোপনে হত্যা বা আঘাত করেনি। অথচ তখন গোপনে হত্যা করাটা ছিল সবচেয়ে সহজ কাজ; কেউ ইচ্ছা করলেই তা করতে পারতো। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফির বা ইসলামের দুশমনকে গোপনে হত্যা করে, তার উপর পরিচালিত জুলুম ও নির্যাতনের হাত থেকে রেহাই পেতে চাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইশারা করতেন, তাহলে এ কাজটি করার জন্য জানবাজ সাহাবীর অভাব ছিল না। তিনি সাহাবীদেরকে বড় বড় কাফির-মুশরিক নেতা ও ইসলামের দুশমনদের গোপনে হত্যা করার নির্দেশ দিলে, তারা তা বাস্তবায়ন করে দেখিয়ে দিত। যেমন, ওলীদ ইবনে মুগীরা আল মাখযুমী, আস ইবনে ওয়ায়েল আসসাহমী, আবু জাহেল আমর ইবনে হিশাম, আবু লাহাব, আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালেব, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুয়িত, উবাই ইবনে খলফ ও উমাইয়া ইবনে খলফ প্রমুখরা সবাই ইসলামের ঘোর বিরোধী ও বড় শত্র“ ছিল। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবর্ণনীয় ও সীমাহীন কষ্ট দিত। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাউকে বা এরা ছাড়াও ইসলামের অন্য কোন দুশমনকে গোপনে হত্যা করেননি এবং হত্যার নির্দেশ দেননি। কারণ, দ্বীন প্রতিষ্ঠার পূর্বে এ ধরনের কাজ ইসলামের অগ্রযাত্রার জন্য ক্ষতিকর। আর আল্লাহর পক্ষ হতেও তাঁর নাবীকে এ ধরনের গোপনীয় কোন কিছু করার নির্দেশ দেয়া হয়নি। কারণ, তিনি-তো আহকামুল হাকিমীন- মহা জ্ঞানী ও সর্বজ্ঞ; তিনি যাবতীয় কর্মের বিদারক ও পরিণতি স¤পর্কে সম্যক অবগত। সুতরাং যারা জিহাদের নামে এ ধরনের কাজ করে দ্বীন প্রতিষ্ঠা করবেন বলে ধারণা করছেন তাদের প্রতিফল আজ আমরা সমগ্র দুনিয়া ব্যাপী বেশ ভালোভাবেই প্রত্যক্ষ করছি। দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে অতি বুঝ কিংবা কুরআন-সুন্নাহ বিবর্জিত ব্যক্তিগত মতাদর্শ অনুসরণ করার কারণে ইসলামের দুশমন, যারা ইসলামকে নির্মূল করতে চায়, তাদের চক্রান্ত-ষড়যন্ত্রের বিপরীতে আমরা মুসলিমরা আজ বড় অসহায় আর হতাশাগ্রস্ত হয়ে পড়ছি।
একটি কথা মনে রাখতে হবে, জমিনের উপর ও আসমানের নিচে যত দা‘ঈ আছে, তাদের সবাইকে কিয়ামত পর্যন্ত ঐ পথেরই অনুসরণ করতে হবে, যে পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তার হিজরতের পূর্বে ও পরে দেখিয়ে গেছেন। সুতরাং, মনে রাখতে হবে, বিশুদ্ধ দাওয়াতের পদ্ধতি হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষা ও আদর্শকে আঁকড়িয়ে ধরা, তার আখলাক ও চরিত্রের অনুসরণ করা; তিনি যেভাবে দাওয়াতের কাজ করেছেন, সেভাবে দাওয়াতি কাজকে আঞ্জাম দেয়া।
কুরাইশ প্রতিনিধিদের প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসম্মতি এবং আল্লাহর দ্বীনের দাওয়াতের উপর তার অটুট ও অবিচল নীতি কুরাইশদের হতাশা বৃদ্ধি করে। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতি কার্যক্রম হতে কোন ভাবেই বিরত রাখতে পারছিল না। তাদের জুলুম, নির্যাতন ও নির্মম অত্যাচার কোনটাই কাজে আসতে ছিল না। নিরুপায় হয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো ও দমিয়ে রাখার আরেকটি নতুন কৌশল অবলম্বন করল; যে কৌশলের মূল থিম হল, তারা রাসূলকে একদিকে প্রলোভন দিবে অপরদিকে ভয় দেখাবে। অর্থাৎ ভয় ও প্রলোভন উভয়টিকে একত্রিত করে তাঁকে প্রভাবিত করতে চেষ্টা করবে। একদিকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার্থিব জগতের যত চাহিদা আছে তার সব কিছুই দিতে প্রস্তুত আর অপরদিকে তাঁর চাচা আবু তালিব-যিনি তাকে দেখা-শোনা ও সাহায্য সহযোগিতা করেন, তাকে সতর্ক করবে, যাতে তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আল্লাহর সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্বের দাওয়াত হতে বিরত রাখে। (আল বিদায়া ওয়ান-নিহায়া ৪১/৩ মুহাম্মাদ আল গাযালী রহ. এর সীরাত গ্রন্থ পৃ: ১১২)
কৌশল অনুযায়ী কুরাইশ নেতারা আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু তালিব! তুমি বয়সে আমাদের জ্যৈষ্ঠ, আমাদের মধ্যে তোমার যথেষ্ট ইজ্জত ও সম্মান রয়েছে। তুমিতো জানো, আমরা তোমার ভাতিজাকে আল্লাহর সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব ও তাওহীদের দাওয়াত দেয়া হতে বিরত থাকতে বার বার বলছি, কিন্তু সে আমাদের কথায় কোন প্রকার কর্ণপাত করেনি এবং এ দাওয়াত দেয়া হতে বিরত থাকেনি। আমরা আল্লাহর শপথ করে বলছি, আমরা তাঁর এ অবস্থার উপর আর বেশিদিন ধৈর্য ধারণ করতে পারছি না। সে আমাদের বাপ-দাদাদের সমালোচনা করে, আমাদের উপাস্যদের উপহাস করে এবং আমাদের চিন্তা-চেতনার উপর কুঠারাঘাত করে। তুমি হয়তো তাকে বিরত রাখবে অন্যথায় তার সাথে ও তোমার সাথে আমরা যুদ্ধে অবতীর্ণ হব; হয় তোমরা ধ্বংস হবে অথবা আমরা ধ্বংস হব।
আবু তালিবের নিকট কুরাইশদের এ ধরনের কঠিন হুমকি, স্বগোত্রীয় লোকদের বিরোধিতা ও তাদের সাথে সম্পর্কের টানা-পোড়ন, একটি দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল। তাই নিরুপায় হয়ে আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে পাঠালেন এবং বললেন, হে ভাতিজা! কুরাইশ গোত্রের লোকেরা আমার নিকট এসেছিল, তারা আমাকে এসব কথা বলেছে, আমি আমার ও তোমার উভয়ের বিষয়ে আশংকা করছি। তুমি আমার উপর এমন কোন দায়িত্ব চাপাবে না, যা বহন করতে আমি বা তুমি অক্ষম। সুতরাং তোমার যে কথা তারা অপছন্দ করে তা বলা হতে তুমি নিজেকে বিরত রাখ!
কুরাইশদের হুমকি-ধমকি ও বিরোধীতার পরিপ্রেক্ষিতে আবু তালিবের এ প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকার ভ্র“ক্ষেপ না করে তাঁর দাওয়াতের উপর অটল ও অবিচল রইলেন। যারা তাঁর সমালোচনা ও বিরোধিতা করল তাদের বিরোধিতা ও সমালোচনাকে তিনি কোন প্রকার ভয় করলেন না। কারণ, তিনি জানেন, তিনি সত্যের উপর আছেন, আল্লাহ তা’আলা অবশ্যই তার দ্বীনকে বিজয় করবেন এবং তাঁর বাণীকে সমুন্নত রাখবেন।
মুসলিমদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া, তাদের প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেয়া ও মুশরিকদের বিরোধীতার কোন প্রকার তোয়াক্কা না করা, তাদের অন্তরে ভীতির সঞ্চার করল ও রীতিমত তারা আতংকিত হয়ে পড়ল। কোন প্রকার উপায় না দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কুরাইশরা তাদের নেতাদের আবারো পাঠালেন, যাতে তারা তাকে এমন কিছু পার্থিব বিষয়ে লোভ দেখায়, যেগুলোর প্রতি প্রলুব্ধ হয়ে, সে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়া ছেড়ে দেয়। তারা ঠিক করল, যদি মুহাম্মাদ তাদের প্রস্তাবে রাজি হয়, তাহলে তাকে দুনিয়াবি ও পার্থিব জগতের অসংখ্য অগণিত সুযোগ-সুবিধা দেবে। তার যত প্রকার চাহিদা আছে তা সবই তারা পূরণ করবে।
তাদের চিন্তা চেতনা অনুযায়ী একদিন কুরাইশ নেতা উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে এসে তাঁর নিকট বসল এবং বলল, হে আমার ভাতিজা! তুমি আমাদের মধ্যে কতটুকু আদর ও সম্মানের তা তোমার অজানা নয়, তোমার বংশ মর্যাদার কোন তুলনা হয় না। কিন্তু তুমি গোত্রের লোকদের নিকট এমন একটি বিষয় উপস্থাপন করছ, যা তাদের ঐক্যে ফাটল ধরিয়েছে, চিন্তা চেতনায় আঘাত হানছে, দীর্ঘদিনের লালিত স্বপ্নকে তুমি ভষ্মিভূত করে দিয়েছ। এ ছাড়াও তুমি তাদের রব্ব ও ইলাহকে কটাক্ষ করছো এবং তাদের বাপ-দাদাদের রীতিনীতিকে অস্বীকার করছো। তাই তাদের পক্ষ থেকে আমি তোমার নিকট কিছু প্রস্তাব নিয়ে এসেছি তুমি মনোযোগ দিয়ে শোন এবং গভীরভাবে চিন্তা করে দেখ, হয়তো বিষয়গুলো তোমার নিকট ভালো লাগবে এবং তুমি তার কিছু হলেও গ্রহণ করবে। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুল ওয়ালিদ! তুমি তোমার কথা বল, আমি তোমার কথা শুনবো! তখন সে বলল, হে ভাতিজা! যদি তোমার এ দাওয়াতের দ্বারা ধন-স¤পদ উপার্জন করা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তুমি বল, আমরা তোমার চাহিদা অনুযায়ী ধন-স¤পদ তোমার জন্য একত্র করব। ফলে তুমি আমাদের মধ্যে সবচেয়ে অধিক স¤পদের অধিকারী হবে। আর যদি তুমি আমাদের নেতৃত্ব দিতে চাও, তাহলে আমরা তোমাকে আমাদের নেতা নির্বাচিত করব এবং আমরা তোমাদের নেতৃত্বকে মেনে নেব। আমরা তোমার সিদ্ধান্ত ছাড়া কোন সিদ্ধান্ত গ্রহণ করব না। তুমি আমাদের যখন যা করতে বল, আমরা তাই করব এবং তোমার অনুগত হয়ে চলব। আর যদি তুমি আমাদের রাজত্ব চাও, তাতেও আমরা রাজি। আমরা তোমাকে আমাদের রাজা বানিয়ে দেব। আর তুমি যা করছ ও বলছ, তা যদি কোন রোগের কারণে হয়, তবে আমরা তোমার জন্য ভাল কবিরাজ বা ডাক্তারের সন্ধান করব এবং তোমার যত ধরনের চিকিৎসা প্রয়োজন তার সবই আমরা করব। তোমার চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন আমরা খরচ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উতবার কথা মনোযোগ দিয়ে শোনেন। তারপর যখন উতবা তার কথা শেষ করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুল ওয়ালিদ! তুমি কি তোমার কথা শেষ করেছ? বলল, হ্যাঁ। তাহলে এবার তুমি আমার থেকে কিছু কথা মনোযোগ দিয়ে শোন। আমি কোন রাজত্ব চাই না, ধন-স¤পদ চাই না এবং ইজ্জত সম্মান লাভের প্রতি আমার কোন অভিলাষ নাই। আল্লাহ তা’আলা আমাকে এগুলো সবই দিয়েছেন; যার ফলে আমি ক্ষণস্থায়ী দুনিয়ার পচা-গন্ধ জিনিষের প্রতি হাত বাড়ানো থেকে স¤পূর্ণ পবিত্র। কারণ, আমি আমার মহান রব্ব আল্লাহর পক্ষ থেকে দেয়া দায়িত্ব পালনে একনিষ্ঠ। (আল-বিদায়া ওয়ান নিহায়া: ৩য় খন্ড, তাফসীরে ইবনে কাসীর: ৪র্থ খন্ড ইত্যাদি)
এক আল্লাহর দ্বীন, এক আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত হতে সরে আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’কে যখন কাফির, মুশরিকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়া হচ্ছিল তখন মহান আল্লাহ রাব্বুল আ’লামীনও ঐ সকল প্রস্তাবের জবাবে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উদ্দেশ্যে ফরমান-
“(হে মুহাম্মাদ!) বলো, আমার রব্ব নিশ্চিতভাবেই আমাকে সোজা পথ দেখিয়ে দিয়েছেন! একদম সঠিক নির্ভুল দ্বীন, যার মধ্যে কোন বক্রতা নেই, ইবরাহীমের পদ্ধতি, যাকে সে ঐকান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছিল এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। বলো, আমার সালাত, আমার ইবাদাতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও আমার মরণ সব কিছু সারা জাহানের রব্ব আল্লাহর জন্য, যাঁর কোন শরীক নেই। আমি এর জন্যই আদিষ্ট হয়েছি এবং আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই হলাম সর্বপ্রথম। (হে মুহাম্মাদ!) তুমি জিজ্ঞেস করো, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রব্বের সন্ধান করবো? অথচ তিনিই হচ্ছেন সকল কিছুর মালিক? প্রত্যেক ব্যক্তিই স্বীয় কৃতকর্মের জন্য দায়ী হবে, কেউ কারো বোঝা বহন করবে না, পরিশেষে তোমাদের সবাইকে তোমাদের রব্বের নিকট প্রত্যাবর্তন করতে হবে। সে সময় তোমারা যে বিষয়ে মতবিরোধ করেছিলে তার প্রকৃত স্বরূপ তিনি তোমাদের সামনে উন্মুক্ত করে দেবেন। তিনিই তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করেছেন এবং যা কিছু তোমাদের দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কাউকে অন্যের ওপর অধিক মর্যাদা দান করেছেন। নিঃসন্দেহে তোমার রব্ব শাস্তি দেবার ব্যাপারে অতি তৎপর এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়।” (সূরা আন’আম ৬:১৬১-১৬৫)
আল্লাহ আরও ফরমান-
“এবং যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি, তারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, তজ্জন্যে আনন্দিত হয় এবং কোন কোন দল এর কোন কোন অংশ অস্বীকার করে। বলুন, আমিতো আল্লাহরই ইবাদাত করতে এবং তাঁর সাথে কোন শরীক না করতে আদিষ্ট হয়েছি। আমি তাঁর দিকেই দাওয়াত দেই এবং তাঁর কাছেই আমার প্রত্যাবর্তন।” (সূরা আর রা’দ ১৩:৩৬)
কুরাইশ নেতা উতবার নিকট থেকে রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবাব শোনার পর মুশরিকরা সিদ্ধান্ত নিলো যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সহচর মুসলিমদের’কে কষ্ট দেয়ার ক্ষেত্রে যা যা করা দরকার আমরা তাই করব। কাফিরদের নতুন সিদ্ধান্ত জানার পর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবোদ্যমে প্রকাশ্যে ঈমান ও ইসলামের দাওয়াত দেয়া এবং জাহিলিয়্যাতের বিরুদ্ধে সংগ্রাম আরম্ভ করলেন। এতে করে মক্কাবাসীদের ক্রোধের আর অন্ত রইল না। তারা ক্ষোভে ফেটে পড়লেন। ঈমানদার মুসলিমরা তাদের নিকট একটি নিকৃষ্ট ও অপরাধী জাতিতে পরিণত হলো। তারা বুঝতে পারল যে, তাদের পায়ের নিচ থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে। নিরাপত্তা বেষ্টিত হারাম এলাকায় তাদের ধন-স¤পদ, ইজ্জত-সম্মান ও জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। ফলে তারা ঈমানদার মুসলিমদের সাথে ঠাট্টা বিদ্রুপ, তাদের উপর মিথ্যা-রোপ, ইসলামের সম্পর্কে সন্দেহ সংশয় সৃষ্টি, মিথ্যা অপবাদ দেয়াসহ হাজারো ষড়যন্ত্র শুরু করে। নাযিলকৃত ওহী স¤পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি (যেমন- ওহী হল পূর্বেকার লোকদের বানানো ও বানোয়াট কাহিনী) করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, যাদুকর, মিথ্যুক, গণক ইত্যাদি বলে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। কিন্তু এত কিছুর পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণও পিছপা হননি; তিনি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর পক্ষ হতে দ্বীনের বিষয়ে তাকে সাহায্য করা হবে এ আশায় কাজ চালিয়ে যান। মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এমন এমন অমানবিক নির্যাতন চালাতে আরম্ভ করে, যা অনেক সময় একজন সাধারণ মুসলমানের উপরও চালাত না। (ইমাম গাযালী রহ. এর ফিকহুস সীরাহ: পৃ: ১০৬, আর রাহীকুল মাখতুম পৃ: ৮০, ৮২ ইত্যাদি)
উরওয়া ইবনে যুবাইর রাযিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযিআল্লাহু আনহু জিজ্ঞেস করি, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সবচেয়ে খারাপ যে ব্যবহার করে, তুমি তার বিবরণ আমাকে দাও! তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা’বা গৃহের পাশে সালাত আদায় করছিল ঠিক ঐ মুহূর্তে উকবা ইবনে আবি মুয়াইত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গলা চেপে ধরল এবং কাপড় দিয়ে তার গলা পেঁচালো। তারপর খুব জোরে তার গল চেপে টানাটানি করে তাকে মেরে ফেলতে চেষ্টা করে। এ অবস্থা দেখে আবু বকর রা. দৌড়ে এসে তার দিকে অগ্রসর হল এবং তার ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দূরে সরাল। তারপর বলল, “তোমরা এমন একজন লোককে হত্যা করবে যে বলে আমার রব্ব আল্লাহ! অথচ সে তোমাদের রব্বের পক্ষ হতে স্পষ্ট প্রমাণাদি নিয়েই তোমাদের নিকট এসেছে। (সূরা গাফির/মু’মিন ৪০:২৮)”
কাফিরদের অমানুষিক নির্যাতনে অতিষ্ট হয়ে সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে কাফিরদের থেকে আল্লাহ কেন এখনো প্রতিশোধ নিচ্ছেন না, কেন তাদেরকে আযাব-গযব দিচ্ছেন না, আর আল্লাহ’র পথে দাওয়াত দানকারীদের উপরই এত জুলুম নির্যাতন কেন, আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবেন না? এমন বিভিন্ন অনুযোগের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনÑ
”তোমাদের পূর্বের উম্মতদের অবস্থা ছিল, তাদের একজন লোককে ধরে আনা হত, তারপর জমিনে তার জন্য গর্ত খনন করা হত এবং তাতে তাকে নিক্ষেপ করতো। তারপর তার জন্য করাত আনা হতো, আর সে করাত দ্বারা তার মাথাকে দ্বি-খণ্ডিত করে তাকে হত্যা করা হতো। আবার কোন কোন সময় কাউকে কাউকে লোহার চিরুনি দিয়ে আঁচড় দিয়ে তার হাড় থেকে মাংস ও চামড়া তুলে নিয়ে আলাদা করা হতো। এত বড় নির্যাতন সহ্য করা সত্ত্বেও তাদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণও এদিক সেদিক করতে পারত না। [রাসূল বলেন] আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ তা’আলা অবশ্যই এ দ্বীনকে পরিপূর্ণ করবেন। এমনকি একজন সফরকারী সুনায়া থেকে হাজরা-মওত পর্যন্ত নিরাপদে ভ্রমণ করবে, সে তার নিরাপত্তার জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। তবে তোমরা হলে এমন জাতি, যারা তাড়াহুড়াকে পছন্দ কর।” (খাব্বাব ইবনে আরত রাযিআল্লাহু আনহু হতে বর্ণিত, বুখারী, কিতাবুল মানাকেব পরিচ্ছেদ: ইসলামে নবুওয়তের আলামত ৬১৯/৬, (৩৬১২)। আনছারীদের মানাকেব অধ্যায় পরিচ্ছেদ: মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার ছাহাবীরা মক্কায় মুশরিকদের পক্ষ হতে যে সব নির্যাতনের সম্মূখীন হন, তার বর্ণনা। কিতাবুল ইকরাহ)
রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সম্মানীত সহচরদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর কাফিররা আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর সকল অনুসারী সহ শুয়াবে আবু তালিব-এ দীর্ঘ তিন বছর অবরোধ করে রাখলো এবং এ বন্দীদশা হতে মুক্তির পর তাঁদেরকে হত্যার পরিকল্পনা করলো, এমনকি রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়ী ঘেরাও করলো। অবশেষে অবর্ণনীয় অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ পাকের নির্দেশে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর অনুসারীগণ মাতৃভূমি মক্কা থেকে মদীনায় হিজরত করতে বাধ্য হলেন কিন্তু দাওয়াত ত্যাগ করলেন না। কুরআনের ভাষায়-
“যাদেরকে তাদের ঘর-বাড়ী থেকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছে শুধু এই কারণে যে, তারা বলেছিল- রাব্বুনাল্লাহ্ (আল্লাহ্ই আমাদের একমাত্র রব্ব)।...। আল্লাহ্ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন, যারা আল্লাহ্কে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ্ পরাক্রমশালী শক্তিধর।” (সূরা আল-হাজ্জ ২২:৪০)
তাহলে দেখা যাচ্ছে, রাব্বুনাল্লাহ্’র জন্য অর্থাৎ একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের জন্য ঘর-বাড়ী, মাতৃভূমি ত্যাগ করা যায় কিন্তু রাব্বুনাল্লাহ্ ত্যাগ করা যায় না। এ এমন এক কালিমা যা গ্রহণ করলে কোন সৃষ্টির সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব বলে কিছু থাকে না, থাকে শুধু এক আল্লাহর সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ত্ব¡।
বিভিন্ন সময়ের ফিরাউন, নমরূদ এবং সমাজের প্রভাব-প্রতিপত্তিশালী নেতৃত্ব, কর্তৃত্ত্বের অধিকারী ক্ষমতাশালী লোকেরা একদিকে যেমন আল্লাহ’কে রব্ব ও ইলাহ স্বীকার করতো অপরদিকে তেমনি নিজেরাই নিজেদের খেয়াল খুশিমত সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য নিজে বা মানুষকে সার্বভৌম ক্ষমতার মালিক দাবী করে সেই অবৈধ ক্ষমতাবলে আইন-বিধান প্রনয়ণ করতো। নিজেদের খেয়াল খুশিমত সেই আইন-বিধান দ্বারা রাষ্ট্রের সকল কর্মকান্ড পরিচালনা করতো। আজকের মুসলিম নামধারী শাসকরাও নিজেদের ইচ্ছেমত নিজেরাই আইন-বিধান প্রনয়ণ করছে এবং তা বাস্তবায়নের জন্য অবৈধ-মিথ্যা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করছে। সুতরাং সে সময়ের ফিরাউন এবং আজকের যুগের শাসকদের মধ্যে কোনো পার্থক্য নেই, ফিরাউন নিজের জন্য যে অর্থে রব্ব ও ইলাহ শব্দ ব্যবহার করেছিল এবং আজকের যুগের শাসকগোষ্ঠীও সে একই অর্থে সার্বভৌমত্ব (Sovereignty) পরিভাষা ব্যবহার করছে, এতে এমন কী পার্থক্য সৃষ্টি হয়!
সুতরাং যারা নিজেদেরকে মুসলিম মনে করেন কিংবা ঈমানদার মুসলিম দাবী করেন তারা বর্তমান নব্য ফিরাউনদের আইনদাতা-বিধানধাতা শাসক হিসেবে মেনে নিলে তা হবে তাদেরকে রব্ব ও ইলাহ হিসেবে মেনে নেয়া অর্থাৎ ঈমান ও ইসলামের কালিমার দাওয়াতকে অস্বীকার করা। আর এটিই হল আল্লাহর রুবুবিয়্যাত ও উলূহিয়্যাতের সাথে শিরক। বর্তমান সময়ের মুসলিম দাবীদারগণ ক্ষমতায় অধিষ্ঠিত ইসলাম বিরোধী পুঁজিবাদী-গণতান্ত্রিক-সমাজতান্ত্রিক-রাজতান্ত্রিক-জাতিয়তাবাদী এবং ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী নব্য ফিরাউনদের মেনে নিয়ে এই মারাত্মক শিরকের মধ্যে ডুবে আছে। সুতরাং আল্লাহর ঘোষণা অনুযায়ী যদি ফিরাউনকে শুধুমাত্র আইনদাতা-বিধানদাতা ও সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে মেনে নিলে তাকে রব্ব ও ইলাহ হিসেবে মানা হয়, তাহলে আজকের পুঁজিবাদী, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, রাজতান্ত্রিক, জাতিয়তাবাদী, ধর্মনিরপেক্ষ বা মানব-রচিত সংবিধানের ধারক-বাহক শাসকবর্গকে মেনে নেয়ার কারণে তাদেরকেও রব্ব ও ইলাহ মানা হচ্ছে যা একমাত্র মহান রব্ব আল্লাহর সাথে শিরক, চরম অবাধ্যতা, ক্ষমার অযোগ্য মহা-অপরাধ।
বর্তমানে দুনিয়াতে নবুওয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন আল্লাহ প্রেরীত সর্বশেষ নাবী ও রাসূল। সুতরাং নাবী ও রাসূলগণের অনুপস্থিতিতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এ দাওয়াতের দায়িত্ব এখন উম্মতের উপরই বর্তায় এবং এ উম্মতকেই এক আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাওয়াত দেয়ার মাধ্যমে মহান আল্লাহ’কে রব্ব হিসেবে ভুলে যাওয়া মানুষকে একমাত্র রব্ব আল্লাহর সাথে স¤পর্ক স্থাপন করাতে হবে। অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে টেনে আনতে হবে। এক আল্লাহর সার্বভৌমত্বের প্রতি দাওয়াতের এ কঠিন ও উচ্চ মর্যাদাশীল কর্মকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিয়ামত অবধি নাবী ও রাসূলগণের শূন্যতা এ উম্মতকেই পূরণ করতে হবে। আর মনে রাখতে হবে, এক আল্লাহর সার্বভৌমত্বের প্রতি দাওয়াতের জন্য একমাত্র আদর্শ ও ইমাম হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি যেভাবে মানুষকে এক আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত দিয়েছিলেন, তার হুবহু অনুসরণই হল দাওয়াতি ময়দানে সফলতার চাবিকাঠি। তিনি মানুষকে মহান রব্ব আল্লাহর সাথে স¤পর্ক স্থাপন, আল্লাহর জমীনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও দ্বীন কায়েমের লক্ষ্যে যেসব হিকমত, কৌশল, প্রজ্ঞা, মেধা, বুদ্ধি ও পদ্ধতি অবলম্বন করেছেন, তা-ই হল এ উম্মতের দা‘ঈ, আলেম ও জ্ঞানীদের জন্য একমাত্র আদর্শ। কারণ যারা আল্লাহর জমীনে আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা ও প্রতিষ্ঠিত রাখার লক্ষ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদর্শিত পথ ও পদ্ধতি অনুসরণ করবে না তারা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। এ প্রসঙ্গে আল্লাহ ফরমান-
“তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে একটি উত্তম আদর্শ; এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহ্কে বেশী বেশী করে স্মরণ করে।” (সূরা আল্ আহযাব ৩৩: ২১)
সুতরাং আল্লাহ তাঁর রাসূলকে সত্য দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব¡ দিয়ে প্রেরণ করার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে দায়িত্ব যেভাবে পালন করেছেন, যে পদ্ধতিতে পালন করেছেন, আজকের যুগের দা‘ঈ-ইলাল্লাহদের সে ভাবেই পালন করতে হবে। তিনি ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত যে ভাবে দিয়েছেন আমাদেরকে সে ভাবেই দিতে হবে। তার দাওয়াতে তিনি ঈমানকে, ইসলামকে শুধু একটি আন্তরিক উপলব্ধি, বিশ্বাস, আধ্যাত্বিক আকীদাহ হিসেবেই নয় সাথে সাথে এটিকে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক জীবন ব্যবস্থা হিসেবেও তুলে ধরেছেন। তিনি কুরাইশদের বলতেনÑ
“তোমরা আমার একটি কথা যদি মেনে নাও, তাহলে আরব ও আযম তোমাদের করতলগত হবে। আমি তোমাদের সামনে এমন একটি কালিমা পেশ করছি তা যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা সমগ্র আরব ও আযম জয় করে ফেলবে এবং অনারবরা তোমাদেরকে জিঝিয়া দিবে।” (সিরাতে ইবনে হিশাম, তাফসীর ইবনে কাসীর)
মুসলিমদেরকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে এক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ রাখার জন্য আল্লাহ একটি ব্যবস্থা প্রদান করেছেন যার নাম খিলাফত। খিলাফত হচ্ছে ইসলামের রাজনৈতিক ব্যবস্থার নাম, খিলাফতের শাসন ব্যবস্থা বিশ্বের অন্য সকল শাসন ব্যবস্থা সমূহের ভিত্তি, চিন্তা, ধারণা, গঠন, কাঠামো, আইন, সংবিধান সহ সকল দিক ও বিভাগ থেকে পৃথক ও স্বতন্ত্র। ইসলামের খিলাফত ব্যবস্থা আল্লাহ প্রদত্ত একটি স্বতন্ত্র শাসন ব্যবস্থা যা কোন ক্রমেই রাজতান্ত্রিক, সাম্রাজ্যবাদী, ফেডারেল, প্রজাতান্ত্রিক কিংবা গণতান্ত্রিক নয়। খিলাফত প্রসংগে পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আ’লামীন বলেন- “আর সেই সময়ের কথাও একটু স্মরণ করে দেখ, যখন তোমাদের রব্ব ফেরেশতাদেরকে বলেছিলেন, “আমি পৃথিবীতে একজন খলীফা নিযুক্ত করতে যাচ্ছি।” (সূরা আল বাকারা ২:৩০)
এ আয়াতে খলীফা দ্বারা বুঝানো হচ্ছে-“মহান রব্ব আল্লাহর দেয়া ক্ষমতার প্রতিনিধি হওয়া”। এ অর্থ অনুযায়ী সকল আদম সন্তান খিলাফতের দায়িত্ব প্রাপ্ত।
আল্লাহ পাক অন্যত্র বলেন-
“(আমি তাকে বললাম) হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছি, কাজেই তুমি জনগণের মধ্যে সত্য সহকারে শাসন কর্তৃত্ব পরিচালনা করো এবং প্রবৃত্তির কামনার অনুসরণ করো না, কারণ তা তোমাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করবে যারা আল্লাহর পথ থেকে বিপথগামী হয় অবশ্যই তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, যেহেতু তারা বিচার দিবসকে ভুলে গেছে।” (সূরা সোয়াদ ৩৮:২৬)
আয়াতটিতে খলীফা দ্বারা বুঝানো হচ্ছে এমন এক শাসককে যিনি রাষ্ট্র পরিচালনায় মহান রব্ব আল্লাহর সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব মেনে নিয়ে তাঁর প্রদত্ত শরীয়াতের বিধান মোতাবেক তার প্রতিনিধিত্বের যথাযথ হক আদায় করেন।
আল্লাহ রাব্বুল আ’লামীন তাঁর জমীনে তাঁর মনোনীত একমাত্র দ্বীন-জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করা ও প্রতিষ্ঠিত রাখার লক্ষ্যে বান্দাদের মধ্য হতে কাদেরকে খিলাফতের দায়িত্ব প্রদান করবেন সে সম্পর্কে অন্যত্র ফরমান-
‘‘তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে খিলাফত (রাষ্ট্রক্ষমতা বা শাসনকর্তৃত্ব) দান করবেন যেমন তিনি খিলাফত (রাষ্ট্রক্ষমতা বা শাসনকর্তৃত্ব) দান করেছিলেন তাদের পূর্বে অতিক্রান্ত লোকদেরকে এবং তাদের জন্য মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দিবেন তাদের দ্বীনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের (বর্তমান) ভয়-ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। তারা শুধু আমার ইবাদাত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। আর যারা এরপর কুফরী করবে তারাই ফাসেক।’’ (সূরা আন নূর ২৪:৫৫)
খিলাফত প্রসংগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
“তোমাদের মধ্যে নবুওয়ত থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করেন, তারপর আল্লাহ তার সমাপ্তি ঘটাবেন। তারপর প্রতিষ্ঠিত হবে নবুয়তের আদলে খিলাফত তা তোমাদের মধ্যে থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করেন, অতঃপর তিনি তাও সমাপ্তি ঘটাবেন। তারপর আসবে যন্ত্রণদায়ক বংশের শাসন, তা থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করবেন। এক সময় আল্লাহর ইচ্ছায় এরও অবসান ঘটবে। তারপর প্রতষ্ঠিত হবে জুলুমের শাসন এবং তা তোমাদের উপর থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করবেন। তারপর তিনি তা অপসারণ করবেন তারপর আবার ফিরে আসবে নবুওয়তের আদলে খিলাফত।” (মুসনাদে আহমাদ)
নবুওয়ত, খিলাফতে রাশেদা, যন্ত্রণদায়ক বংশের শাসন সবই শেষ হয়ে গেছে। বর্তমান সময়ে আমরা শাসন ব্যবস্থার যে ধাপে বা কালে (Period) অবস্থান করছি তা হল জুলুমের শাসন। খিলাফতে রাশেদা বলতে আমরা প্রথম চার খলিফার সময় কাল কে বুঝে থাকি। যন্ত্রণাদায়ক বংশের শাসন বলতে বুঝানো হয় খিলাফতের সেই সময় কাল যখন জোর পূর্বক বাইয়াত গ্রহণ করা হতো এবং উত্তরাধিকার সূত্রে বাইয়াত হস্তান্তর করা হতো। এক কথায় বাইয়াত ব্যবস্থার অপব্যবহার ও শরীয়তের অপব্যবহারকে বুঝানো হয়েছে। জুলুমের শাসন বলতে সেই শাসন কালকে বুঝানো হয়েছে যখন ইসলামী শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল কিন্তু শাসকগণ শরীয়তের অপপ্রয়োগ করে জনগণের উপর অত্যাচার করতো এবং বর্তমান সময়ের শাসন ব্যবস্থা যেখানে মুসলিম নামধারী জালিম শাসকগণ কুফুরী ব্যবস্থা দ্বারা মুসলমানদেরকে শাসন করছে। হাদিসের শেষে মুসলিম উম্মাহকে সুসংবাদ দেয়া হয়েছে এই বলে যে, জুলুমের শাসনের অবসান ঘটবে এবং পুনঃরায় নবুওয়তের আদলে খিলাফত ফিরে আসবে।
সুতরাং আজ মুসলিম উম্মাহর সর্ব প্রথম এবং সর্ব প্রধান কাজ হচ্ছে পুনঃরায় খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহকে একমাত্র রব্ব-সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্বের একমাত্র মালিক মেনে ঈমানের উপর দৃঢ় থাকা এবং তাগুতের বিরুদ্ধে অবস্থান নিয়ে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত দিয়ে মানুষকে সাবধান-সতর্ক করার মাধ্যমে পূর্ণাঙ্গ ভাবে ইসলামে প্রবেশ করা এবং আল্লাহর সন্তুষ্টি হাসিল করা।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×