somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সভ্য(!) সমাজে উগ্র বর্ণবাদের নির্মম শিকার মারওয়া শেরবিনি

০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র ৩২ বছর বয়সে তথাকথিত সভ্য(!) সমাজে বর্ণবাদের নির্মম বলি হয়ে চলে গেলেন মারওয়া শেরবিনি। জার্মানীর Dresden শহরের আদালতের ভেতরে সাক্ষ্য দিতে এসে মামলার আসামীর উপর্যুপরি ১৮ বার চুরিকাঘাতে প্রাণ হারান তিনি। ছুরিকাঘাত থেকে রক্ষা করতে গিয়ে শেরবিনির স্বামী আলবি আলি ওকাজও গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ারে। তিনি Dresden এ একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক। মৃত্যুর সময় শেরবিনি ৩ মাসের অন্তসত্বা ছিলেন এবং পেছনে রেখে গেলেন ৩ বছরের ছেলে মুস্তাফা, যে ঘটনার একনমাত্র প্রত্যক্ষ সাক্ষী।

শেরবিনির ঘাতক রাশিয়ান বংশোদ্ভূত জার্মান নাগরিক অ্যাক্সেল ডব্লিউ।
অ্যাক্সেল ২০০৮ সালের আগস্টে একটি পার্কে শেরবিনিকে হিজাব পরার কারণে “islamist”, “terrorist” and “bitch” বলে গালি দেন। এর বিরুদ্ধে শেরবিনির মামলায় আদালত অ্যাক্সেলকে ৭৫০ ইউরো জরিমানা করেন। অ্যাক্সেল আপিল করলে শেরবিনি গত বুধবার আদালতে সাক্ষ্য দিতে এসে হামলার শিকার হন।

শেরবিনির স্বামী আলবি স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে অ্যাক্সেল তাঁকেও ৩ বার ছুরিকাঘাত করেন এবং আদালতের প্রহরী ঘাতক অ্যাক্সেলের পরিবর্তে আলবিকে, ব্লন্ড চুল না থাকার কারনে (!), হামলাকারী মনে করে পায়ে গুলি করেন।


এক নজরে মারওয়া শেরবিনি:

জন্ম: ১৯৭৭

স্কুল/কলেজ: ১৯৯৫, English Girls' College in Alexandria (all-students’-speaker)

খেলাধূলা: ১৯৯২-৯৯: মিশরের জাতীয় হ্যান্ডবল দলের সদস্য যখন মিশর এরাবিয়ান চ্যাম্পিয়নশিপে ৩য় হয় (১৯৯৮ ও ৯৯ সালে)

ফার্মাসিস্ট: ২০০০ ব্যাচেলর ডিগ্রী

জার্মানী: ২০০৫ সালে স্বামীর সাথে

সন্তান: ২০০৬ সালে মুস্তাফা

বর্ণবাদের প্রথম শিকার: ২০০৮ সালে পার্কে

বর্ণবাদের দ্বিতীয় শিকার: ২০০৯ সালে আদালতের অভ্যন্তরে


সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×