somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের T-20, BTV এবং বাংলাদেশ বেতার বিষয়ক

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের T-20, BTV এবং বাংলাদেশ বেতার বিষয়ক

সেই আইসিসি কাপের ফাইনাল ম্যাচ। এক বলে এক রান দরকার। স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে আছেন হাসিবুল হোসেন শান্ত। শান্ত’র প্যাড থেকে আসা সেই এক বলে এক রান দিয়েই আমাদের জয়যাত্রার সূচনা। সেবার আইসিসি কাপের প্রতিটি খেলা বাংলাদেশ বেতার প্রচার করেছিল, এবং এটিই ছিল সেই ম্যাচগুলো প্রচারের একমাত্র মাধ্যম। এর আগেও বাংলাদেশ বেতার এর কল্যাণেই ঘরোয়া ক্রিকেট তরুণদের মাঝে অনন্য সাড়া ফেলেছিল এবং বাংলাদেশের একটি টগবগে ক্রিকেট কমিউনিটি গড়ে ওঠার পেছনে বাংলাদেশ বেতারের বিশেষ ভূমিকার কথা কোনভাবেই অস্বীকার করা যায় না। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনও সমান তালে ক্রিকেটকে প্রজেক্ট করেছে। কিন্তু বলতে বাধ্য হচ্ছি এবারের T-20 বিশ্বকাপে এই দুই রাষ্ট্রায়ত্ব প্রচার মাধ্যমের আচরণ অত্যন্ত দুঃখজনক।

লোডশেডিং এর কারণে যেন খেলার রানিং আপডেট থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ি সেজন্য রেডিও’র নতুন ব্যাটারি নিয়ে এসে বাংলাদেশ বেতারের উপর ভরসা করে থাকলাম। বিদ্যুৎ চলে গেলেই বাংলাদেশ বেতার অন হয়ে যায়। কিন্তু ধারাভাষ্য শুনতে শুনতে হতাশ হয়ে পড়ি যখন শুনি ভাষ্যকারকে উপেক্ষা করে ওভার শেষ হওয়ার সাথে সাথে বিজ্ঞাপন শুরু হয়ে যায়। বিজ্ঞাপনগুলো প্রচারের জন্য কি ধারাভাষ্যের একটা ভদ্রতাসূচক বিরতির জন্য অপেক্ষার সময়টুকুও নেই? ভাষ্যকার কথা বলছেন, তাঁর একটা বাক্য শেষ হতে পারছে না-বিজ্ঞাপন। যারা আমার মত লোডশেডিং এর সময় রেডিও’র ধারাভাষ্য শুনছেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন- ওভার শেষ, অ্যাড শুরু। এখানে কোন ছাড় নেই। অথচ ওভার শুরু হয়ে গেলেও বিজ্ঞাপন শেষ না হওয়া পর্যন্ত ধারাভাষ্য প্রচার শুরু হয় না।

শুধু তাই না। একটা চার-ছক্কার মার কিংবা একটা উইকেটের পতন এর সাথে সাথে বিজ্ঞাপন !?! ওভার শেষ হওয়াটা না হয় একটা পর্বের সমাপ্তি হিসেবে দেখা যায়, কিন্তু একটা চারের মার? একটা উইকেটের পতন? এই মুহূর্তগুলো তো ধারাভাষ্যের সবচেয়ে উত্তেজনাকর আবেদন তৈরি করে। এই সময়গুলোতে বিজ্ঞাপনের কোন যৌক্তিকতা আমার মাথায় ঢোকে না। এবং এই চার-ছক্কা-উইকেট এর পরপর যে বিজ্ঞাপন প্রচার শুরু হয় তা শেষ হতে হতে কয়েকটা বল পার হয়ে যায়। কী উদ্ভট !

তাহলে বিজ্ঞাপন প্রচারের নীতিমালাটা কেমন? বা বিজ্ঞাপন প্রচারের জন্য কী ধরণের নির্দেশনা দেওয়া হয়েছে? ভাবতে অবাক লাগে, বিজ্ঞাপন যে এভাবেই প্রচার হবে এ বিষয়ে বিজ্ঞাপন দাতা এবং বাংলাদেশ বেতার উভয়েই সম্মত হয়েছে (তা না হলে এভাবে প্রচার হত না)। বাংলাদেশ বেতারের এই আচরণের সাথে ছিঁচকে চোরের আচরণের কোন মিল পান? ছিঁচকে চোর আমরা তাদেরকে বলি যারা যখন যেটুকু সুযোগ পায়, তার সবটুকু কাজে লাগিয়ে ভাবে যা পেলাম সেটাই বোনাস। একটা রাষ্ট্রায়ত্ব প্রচার মাধ্যম ! চারিদিকে ক্রেতার দল। অর্থের বিনিময়ে প্রচার কিনতে উন্মুখ সবাই। কিন্তু আমার ব্যক্তিত্ব থাকলে, কিনতে চাইলেই আমি বিক্রি হব কেন? কিংবা বর্তমান নতুন অর্থব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিক্রি হলেও একটা মাত্রাবোধ থাকতে দোষ কোথায়? উত্তর জানা নেই।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ টেলিভিশনও কম যায় না। প্রথমেই তারা Star Cricket দিল বন্ধ করে ! পালাবি কোথায় শয়তান, বিটিভি তোকে দেখতেই হবে। ভাল কথা। দেখতে কোনই সমস্যা নেই। কিন্তু বিটিভি তো ক্রিকেট প্রচারের আদব আয়ত্ব করতে পারেনি এখনো। ইনিংস শেষ হওয়ার পর ব্যাটিং হাইলাইটস, উইকেট এবং ইনিংস সামারি নিয়ে আলাদা আলাদা কোন স্যাগমেন্ট তো দূরের কথা ইনিংস শেষ, প্রচার বন্ধ। ম্যাচ শেষেও কোন ধরণের সৌজন্যের তোয়াক্কা না করে সাথে সাথে প্রচার বন্ধ। বিটিভির উচিত আগে ক্রিকেট প্রচারের ইডিয়মসগুলোর সাথে পরিচিত হওয়া। কিংবা, এই চ্যাপ্টার খুব কঠিন মনে হলে পরিচিত হওয়ার দরকার নেই; অন্যান্য প্রতিষ্ঠিত চ্যানেল বন্ধ করে বিটিভি দেখতে বাধ্য না করলেই আমরা বাধিত থাকব।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৮:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×