somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট বিষয়ক

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খেলাধুলাকে অন্য সব কিছু থেকে পৃথক রাখার আবেদন হয়তো তুমি খারিজ করে দেবে এই রুল জারি করে- কোন কিছুই ইন্যোসেন্ট নয়, সবকিছুর সাথেই পলিটিক্স জড়িত। সেক্ষেত্রে আমি এই রিট করব- তুমি যদি সবকিছুর সঙ্গে পলিটিক্সের সম্পৃক্ততাকে স্বীকার করে নাও, আবার অন্য কেউ সবকিছুর সঙ্গে ধর্মীয় চেতনার সম্পৃক্ততা স্বীকার করতে চাইলে তুমি যখন তার বিরোধিতা কর, তখন তোমার আচরণকে একটি আত্মবিরোধী প্রহসন বলা হবে না কেন ?

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ম্যাচগুলোর সময় একদল মানুষ পাকিস্তানের খেলোয়াড়দেরকে খুব জঘন্য ভাষায় গালিগালাজ করে থাকেন। গত ম্যাচ চলাকালেও আমার এক বন্ধু ফেসবুকে লিখেছিল, “উই হেভ টু পুশ দিজ ফাকি ব্যাটসম্যান হার্ড।” শেহজাদ আউট হওয়ার পর তাকেও কুৎসিত ভাষায় গালাগাল করা হয়েছে। আমার প্রশ্ন হল- কেন ?

আমাদেরকে কি জোর করে কেউ খেলাচ্ছে ? আমরা না খেললে কি কেউ আমাদেরকে মারবে ? না। আমরা স্বেচ্ছায় একটি ম্যাচে অংশগ্রহণে সম্মত হয়েছি। খেলাধুলা হল নির্মলতম আনন্দের উৎসগুলোর অন্যতম। বলা হয় বিশ্বজগত নাকি স্রষ্টার খেলা মাত্র। সেই আনন্দের অংশীদারই যদি হলাম, শুধু তাত্ত্বিকভাবেই কেন হলাম ? আর যদি প্র্যাকটিক্যাল্যি বিশেষ কারো সাথে সেই আনন্দের অংশীদার না হতে পারি, তবে সেটাকে খেলা নাম দিয়ে খেলার মত সুন্দর একটি বিষয়কে পঙ্কিল করার মত সংকীর্ণতা দেখাই কেন ? আমরা অনেকেই ভুলে যাই দর্শকভরা স্টেডিয়ামে পাকিস্তানের সঙ্গে আমরা খেলতে যাই, যুদ্ধ করতে নয়। পাকিস্তানের সঙ্গে খেলার মানসিকতা না থাকলে না খেললাম। মুখে বলব খেলা, আর মনে ভাবব যুদ্ধ, এই মানসিকতা কি পরিহার্য নয় ?

জারি করা রুলের মধ্য দিয়ে আবেদন খারিজ হয়ে যাওয়ায় রিটটি দায়ের করা হল।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×