
আজকের পত্রিকায় শাহদীন মালিকরের একটা লেখা পড়লাম, ভাল লাগলো তিনি বলেছেন -১৯৭১ সালে প্রথম আওয়ামী লীগের রাজনীতি করতেন কিন্তু মুক্তিযুদ্ধের সময় রাজাকার হয়ে গেছেন, এমনকি পাকিস্তান বাহিনীর দোসর হিসেবে বা নিজেই স্ব-উদ্যোগে বা বাহিনী করে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন। এমন যুদ্ধাপরাধী নিশ্চয় এ দেশে আছে। তাঁদের বিচারের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। এবং এই উদ্যোগ সম্ভবত এই সরকার নিবে না ।একজন মুক্তিযুদ্ধোর প্রতিষ্টীত দলের প্রধান এবং সহধর্মিনী হিসাবে আপনি এখন ঘোষনা দিন ।আগামী নির্বাচনে আপনার দল ক্ষমতায় আসলে আপনি তাদের বিচার করবেন এবং তা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরের লোকও (আপনার ঘরে রাজাকার এটা আপনিই বলেছিলেন)হয়।
আপনার দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ২দিন আগে বলেছিলেন,মুক্তিযুদ্ধের পর রোক্ষী বাহীনির হাতে যে সব মুক্তিযুদ্ধোরা নিহত হয়েছেন তাদের ও বিচার করবেন এবং ৭১ থেকে আজ পর্যন্ত যত মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার সব বিচার আপনারা করবেন। শুনে এতই ভাল লাগলো যে দেশে বিনা বিচারে আর কেউ পার পাবে না । বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিহত শিশু ও বিশ্বজিত সব হত্যার ও বিচার হবে ।
এই সরকার জামাত ও বি এন পি ১৩ জনের বিচার করে দেশকে কিছুটা কলঙ্ক মুক্ত করেছেন।বাকী কাজ আপনি করবেন অতএব বেগম খালেদা জিয়া ঘোসনা দিন আমরা নতুন প্রজন্ম আছি আপনার সাথে ।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১