জামায়াত শিবিরের ভয়ে সরকার কি ব্যাকফুটে ? তাহলে গত কাল যে পুলিশের নাকের ডগায় জামাত শিবির জনসভা করলো !পুলিশ কিছুই বললো না! এমন কি পুলিশে এক কর্মকর্তা কে বলতে শুনলাম তারা মিছিলের অনুমতি নিয়েছে । তাই প্রশ্ন জাগে সরকার কি ব্যাকফুটে নাকি তলে তলে জামাত শিবিরের সাথে........। একটু আগে দেখলাম বায়তুল মোকারমের উত্তর গেটে সোমবার সকাল দশটায় বিক্ষোভ সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াত।
ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ রোববার দুপুরে বাংলানিউজকে এখবর নিশ্চিত করেন।
তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাতিল ও সব মামলা প্রত্যাহার করে জামায়াত নেতাদের মুক্তি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ইত্যাদি দাবিতে সোমবার সকাল দশটায় বায়তুল মোকারমের উত্তর গেটে সমাবেশ করবে জামায়াত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রোববার সকালে এ সমাবেশ আয়োজনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে গত কাল বিক্ষোভ কর্মসূচি পালনকালে শনিবার সকাল ১০টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত মিছিলকালে তারা রাস্তার পাশে মোতায়েন পুলিশের উদ্দেশ্যে এ চ্যালেঞ্জ ছোঁড়ে।(সামনে আয় মজা দেখাব )।
এ খবর গুলো তাই প্রমান করে না ?
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



