somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাকারদের ল্যাঞ্জা ক্রমশ উন্মোচিত হয়ে যাচ্ছে ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Bangladesh Black HAT Hackers (BBHH) এর অফিসিয়াল ফেসবুক পেজটি শুরু হয়েছিল এ বছরের জানুয়ারী মাসের শুরুর দিকে । তারপর তারা বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না সহ বেশকিছু দেশের ওয়েবসাইট হ্যাক করে এবং তাদের ফেসবুক পেজে সেই সংক্রান্ত নিউজ প্রকাশ করে ।

জানুয়ারী মাসের শেষ সপ্তাহে তারা ঘোষণা করে যে তারা এখন থেকে শুধু ইন্ডিয়ান সাইট হ্যাক করবে, বর্ডার কিলিং এবং আর কিছু ইস্যুর প্রতিবাদ স্বরূপ । এই ঘোষণা দেয়ার পর বাংলাদেশী ব্লগার এবং অনলাইন এক্টিভিস্টরা তাদের সমর্থন এবং অনুপ্রেরণা দিতে থাকে । ব্লগে এবং অনলাইন নিউজ পেপারে তাদের কর্মকান্ডের আপডেট জানানো শুরু হয় । সবকিছুই ভাল মনে হচ্ছিল তাদের প্রতিটি আপডেট আমাদের সাধারণ জনগণের জন্য এক একটি বিজয় বলে মনে হচ্ছিল । হৃদয়ে শ্রদ্ধা এবং ভালোবাসার সর্বোচ্চ স্থান উন্মোচিত হয়েছিল তাদের জন্য ।

কিন্তু সবকিছুই এখন এলোমেলো লাগছে । গত (27 ফেব্রুয়ারী) সোমবারে তারা ঘোষণা দেন যে ইন্ডিয়ার সাথে সাইবার যুদ্ধের সমাপ্তি ঘটাচ্ছে তারা । কারণ হিসেবে তারা বলেছে গত 24 ফেব্রুয়ারী সাহারা খাতুনকে ইন্ডিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম আশ্বাস দিয়েছেন যে সীমান্ত হত্যা শূন্যের কাছাকাছি নামিয়ে আনা হবে । এই ঘোষণার পরপর অনেকেই অনেক কথা বলেছে, অনেক ইতিবাচক-নেতিবাচক কথাও এসেছে । তবে আমি মনে করি সুশীল সমাজের অনেকেই এটা চাচ্ছিলেন । কারণ অতিরিক্ত কোনও কিছুই ভাল না ।

ইন্ডিয়ার সাথে সাইবার যুদ্ধের সমাপ্তির পর তারা তাদের নতুন কার্যক্রম ঘোষণা করেছে, যেটা মোটেই ভাল ঠেকছেনা । গতকাল(27 ফেব্রুয়ারী) তারা ঘোষণা দিয়েছে তাদের নতুন যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে । ব্যাপারটা একটু বেখাপ্পা মনে হচ্ছে । তাদের অতীত বর্তমান সবকিছুই প্রমাণ করে যে, তারা হচ্ছেন হ্যাকার নামক চুরি বিদ্যার আর্টিস্ট । দুর্নীতি বা রাজনীতি বিষয়ক কার্যক্রমের সাথে তারা কিছুতেই মানানসই না ।

গতকালের একটি পোস্টে তাদের ঘোষণা এইরকম,
কিন্তু এখন সময় নিজেদের দিকে তাকানোর ।দেশের রাজনৈতিক কর্মী-আমলা আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর,ভারতীয় পণ্য বর্জন , ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ । নিজেদের সংস্কৃতি ধরে রাখার যুদ্ধ । তারা দেশ টাকে নিজের বাপের সম্পত্তি হিসেবে ধরে নিয়েছে । দেশের মানুষ না খেয়ে মরে,তাদের কোন বিকার নেই...

নতুন যুদ্ধের অংশ হিসেবে, এখন কী তারা বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করা শুরু করবে নাকি?

তাদের ঘোষণার আরেকটি অংশ হচ্ছে এইরূপ:

আমরা প্রায় ১০,০০,০০০+ internet/Fb USER এক সাথে জেগে উঠলে জাগরণ হবে । কিছুদিন আগে লিবিয়া এই দৃষ্টান্ত দেখিয়েছে । বন্ধু,এখনি সময়...............

তাদের বর্তমান আচরণ এবং বাক্যবানে সবকিছুই দিনের আলোর মত পরিষ্কার দেখাচ্ছে । আমরা এখন, দীপু মনির সেই উক্তিগুলো স্বরণ করতে পারি । ওই সময় দীপু মনির সমালোচনা করলেও, সময়ই তার বাস্তবতার প্রমাণ দিচ্ছে ।
তাদের প্রকাশ করা কিছু ছবি দেখুন:





এই ছবিগুলোই তাদের উদ্দেশ্য প্রমাণ করছে ।

এইটা দিবলকের মতই পরিষ্কার যে, ছাগুরা তাদের ল্যাঞ্জা কখনো লুকিয়ে রাখতে পারেন । আজ হোক, কাল হোক উন্মোচিত হবেই ।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×