আমার স্বপ্নের রাজ্যটা তোমায় দিলাম
যেখানে ওষ্ঠে তোমার হাসি এক অমূল্য
সম্পদ । যার ছোঁয়ায় আমার রাজ্যে
ফুটেছে স্বপ্নের ফুল । সেই ফুলের
সুবাসে সুবাসিত হচ্ছে আমার মনের
রাজ্য । এসেছ তুমি - করেছ আমায়
পরিপূর্ণ । তোমাকে পরিপূর্ণ করতে
পারলে আমি যে ধন্য হয়ে থাকব
চিরকাল । আমাকে যে পারতেই হবে
- তোমাকে পরিপূর্ণ দেখতে আমার
লাগবে অনেক অনেক ভালো ।
আমার রাজ্যে তোমার কথাগুলো
রয়েছে অম্লান হয়ে । আমি ভাবতে
পারিনা তোমায় ছাড়া আমার এ
রাজ্য । যেখানে তুমি আমার রাজ্যের
শ্রেষ্ঠ সম্পদ । তাই তো তোমায় আগলে
রাখি মনের কোনে আমার রাজ্যের
শ্রেষ্ঠ এই সম্পদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



