স্বপ্নগুলোকে মেঘগুলো আড়াল করে রেখেছে -
ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে স্বপ্নগুলো জোছনার
আলো হয়ে । আলোগুলো কে মেঘ ঢেকে দিচ্ছে
বারবার - শাসিয়ে যাচ্ছে বের না হতে এই পৃথিবীর
বুকে । জোছনাদের দল ঐ কালো মেঘ গুলোকে
বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ঠিকই বেরিয়ে আসছে বারবার ।
কালো মেঘেদের সকল চেষ্টাই ব্যর্থ হয়ে যেতে থাকে ।
তাঁদের কোন কাজই আটকে দিতে পারে না -
জোছনার দলদের । তারা অবিরাম কালো মেঘ গুলোকে
ছিন্নভিন্ন করে বেরিয়ে আসে অফুরন্ত শক্তি নিয়ে ।
কোমল তার আলো - দিয়ে যায় মনের ভেতর প্রশান্তির
আলো । সেই আলোয় আরোহণ করে - কবি লিখে তার
কাব্য - লেখক লিখে তার উপন্যাস । প্রেমিক ভাবে তার
প্রেমিকাকে নিয়ে ! প্রেমিকা লিখে চিঠি প্রেমিকের কাছে ।
কবুতর বয়ে নিয়ে যায় সেই চিঠি প্রেমিকের কাছে প্রেমের
মহাকাব্য সম প্রেমিকার বানী । যুগের পর যুগ জোছনা দিয়ে
যাচ্ছে আলো - ছড়িয়ে দিয়ে যাচ্ছে তার কোমল মায়াবী সেই
আলো । কালো মেঘেদের দল ব্যর্থ হয়েই যাচ্ছে । তারা কোন
দিনই পারবে না যতদিন রবে মানুষের মাঝে কোমল
জোছনার আলোর ছায়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



