মাথায় পরেছি হ্যাট , এক হাতে নিয়েছি গিটার
আর আরেক হাতে কলম । লিখছি তোমার জন্য
গান – দিচ্ছি তাতে সুর । খালি গলায় গাইছি আমি
তা বে – সুরে । বইছে দখিন হাওয়া - সেই হাওয়াতে
ভাসি আমি তোমার কারণে । ছাদে আছি বসে একা
ভাবছি সারাক্ষণ তোমায় নিয়ে । লিখছি তোমারই জন্য
এ গান । হচ্ছে না কিছু লিখছি শুধুশুধু – হচ্ছে যেটা
সেটাকে বলছি আমি শুধুই অপচয় । শেষ বিকেলের
দখিন হাওয়া বইছে জোরেশোরে – বসে আছি একাই
আমি ছাদে । তাই লিখছি গান তোমায় ভেবে ভেবে ।
আবার বলি যেটা হচ্ছে সেটা শুধুই অপচয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



