নয়ন তোমারে দেখিতে চাহিয়া ফেলে চোখেরই জল ,
দেখিতে পাবো কিনা তোমায় জানি না তা ।
দেখিতে চাহিয়া তোমার তোরে যাচ্ছি আকুল অশ্রুসজল
নয়নে । দেখিতে চাই তোমায় অবাক নয়নে কেমন লাগে
তোমায় বন্ধ নয়নে । আলো আসবে না সেই নয়নে আর ,
দেখবে না আর অবাক পৃথিবীর আলো সেই নয়নজোড়া ।
বড় ভালোবাসি তোমায় সেই ছোট থেকে , রেখেছি যত্নে
আগলে আঘাত যেন না লাগে । যেতে হবে বলে চলে গেলে
আমায় ফেলে – একলা করে । বড় একা লাগে পৃথিবীর এই
জীবন , যেতে হবে চলে যাবো নিয়ম মেনে । একলা এসেছি
একলা যাবো – রেখে যাবো শুধু স্নেহের আলোছায়া । যে
ছায়াতে হাতড়ে ফিরবে সবাই – খুঁজে ফিরবে তোমায় আমায়
একলা বসত ঘরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



