somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা কাগজ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাতের কাছে একটি খাতা পরে আছে । একেবারে নতুন খাতা । দোকান থেকে কিনে নিয়ে আসার পর একটি খাতা যেরকম থাকে এই খাতাটা সেরকমই আছে । একটি কলমের আঁচড় এখনো পরেনি তাতে । নতুন বই কেনার পর তা খুললে যেরকম গন্ধ পাওয়া যায় , খাতাটা থেকে সেরকম গন্ধই পাচ্ছি । খাতার পাতা গুলো সাদা । ধবধবে সাদা । হোয়াইট প্রিন্ট খাতা । যা সচারচর বলা হয়ে থাকে । খাতাটা কিনেছি নতুন কিছু লিখব বলে । মাথায় প্রচুর প্লট আছে গল্পের । অনেক আকর্ষণীয় চরিত্রও তৈরি আছে । কিন্তু যেটা করলে সবচেয়ে ভালো হয় , সেটাই করা হচ্ছে না । মানে প্লট গুলো আর চরিত্র গুলোকে এক সুতোয় বাঁধা হচ্ছে না । এই সমস্যা আমার অনেক দিনের । একটি গল্প সাজাতে কিন্তু দশ পনেরো মিনিটের বেশি সময় লাগে না । কিন্তু দশ পনেরো মিনিটের কল্পনা বাস্তবে রুপ দিতে গিয়ে আমার কখনো কখনো দশ মাস ও লেগেছে । আমার বিরুদ্ধে অভিযোগ যেটা সবাই করে থাকে সেটা হল আমি খুব সুন্দর করে শুরু করি কিন্তু সেটা খুব বেশি কন্টিনিউ করি না । মানে একাধারে লিখি না । একটা লেখার পর অনেক গ্যাপ পরে যায় । কথা কিন্তু সত্য । আমি লিখি , কিন্তু অনেক সময় নিয়েই লিখি । সেটা ভালো না মন্দ সেটা আপনারাই বলতে পারবেন । সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম । যে কথা বলছিলাম , লেখা প্রসঙ্গে বলতে হয় যে – সব সময় একাধারে লেখা সম্ভব হয় না । কখনো অন্য কাজে এতো ব্যস্ত হয়ে পরতে হয় যে লেখার পরিবেশ পাওয়াও কিন্তু কঠিন হয়ে পরে । আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হল যে লেখার মুড বা ভাব না এলে কলম দিয়ে একটা লেখাও বের হয় না । অনেক বিরতি নিয়ে যখন কিছু একটা লিখি তখন বেশ ভালই লাগে । লেখাটাও বেশ ভালো হয় । সেটা আমার কাছে মনে হয় । অবশ্য ভালো লিখি কিনা সেটা আপনারাই বলতে পারবেন । নিজের ঢোল নিজে পেটালে লোকে খারাপ বলে , লিখতে গিয়ে সেই কাজটা মনে হয় কিছুটা করেই ফেলেছি ।
এখন মূল কথায় ফিরে আসি , আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নিয়মিত লিখব ! তবে একটা অনুমতি নিতে চাই নিয়মিত লেখার নিয়মকানুনটা আমার হাতেই ছেড়ে দিলে বোধহয় ভালো হয় !! চমকে গেলেন । মজা করছিলাম । কিছু মনে করবেন না । ঐ যে সাদা খাতাটার কথা বলেছিলাম , সেই সাদা খাতার সাদা কাগজেই এই লেখা গুলো লিখছি । এখন শপথ নিচ্ছি যে ঐ সাদা কাগজে নিয়মিত লিখে যাব । শপথ নেয়ার একটা বিপদ আছে । সেটা নেওয়াই হয় কারণ সেটা ভেঙ্গে স্বস্তির শ্বাস ফেলার জন্য । তবে কথাটা কিন্তু সবসময় সকল ক্ষেত্রে প্রযোজ্য নয় ! শপথ নিয়ে বিপদের রাস্তায় এক পা দিয়ে রেখেছি । মাথায় টেনশন কাজ করবে সাদা কাগজে কি লিখব সেটা নিয়ে । টেনশন থাকা ভালো তবে বেশি পরিমানে থাকা ভালো নয় । সেই চাপ বেশি হয়ে গেলে রক্তের চাপ বেড়ে যেতে পারে । যেটাকে উচ্চরক্তচাপ বলাটাই শ্রেয়তর ।
চাপে থাকলে আমার লেখা ভালো হয় । ভালো ভালো আইডিয়া বের হয় । এমন সময়ও গেছে আমার – আগামীকাল পরীক্ষা কিন্তু মাথায় পরবর্তী গল্পের আইডিয়া এসে বসে আছে । এই জিনিসটা গল্পের ক্ষেত্রে ভালো হলেও পরীক্ষার খাতায় ভয়ংকর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয় । সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা আজ না হয় নাই ভাঙা হল হাটে হাড়ি ।
লেখা আর অনিদ্রা একে অন্যের পরিপূরক । অন্তত আমার ক্ষেত্রে যেটা প্রায় সময়ই হয় । এমনও রাত গিয়েছে সারা রাত জেগে আছি কিন্তু একটা লেখাও লিখতে পারি নি । ভোরের আলো দেখে অনেক দিনই ঘুমাতে গিয়েছি । রাত জাগতে জাগতে অনেকটা নিশাচর হয়ে গেছি । রাত কাটে অনিদ্রায় আর দিনটা কাটে ঘুমিয়ে । এ নিয়ে কিন্তু কম কথা শুনতে হয়নি আমাকে ।
উপরের কথা গুলো সাদা কাগজ রচনার ভূমিকা হিসেবেও ধরে নিতে পারেন । আমি এটা বিভিন্ন বিষয় নিয়েই সাজাতে চাই । কখনো এতে থাকবে নিজের কথা । আবার কখনো এতে থাকবে লুকিয়ে থাকা অজানা সত্য কথা । যা নিয়েই লিখিনা কেন এখন থেকে নিয়মিত লিখব । যার নিয়মকানুন আমার দ্বারা নিয়ন্ত্রিত থাকবে আশা করি !!!!
( চলবে )
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×