কম বেশি সবাই ভ্রমণকে খুব পছন্দ করে। কোন একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য মানুষ অনেক থেকেই পরিকল্পনা করে থাকে। হাজারো ব্যস্থতার মাঝে একটু ফাকা পেলেই অনেকেই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়ে। আমিও তেমন করেছি কিছুদিন আগে। ক্যম্পাস বন্ধ থাকায় সেই সুযোগটি আর হাত ছাড়া করলাম না। কয়েকজন বন্ধু জোগাড় করে চলে গেলাম সেন্টমাটির্ন। যদিও এই পর্যন্ত ৬ বার গিয়েছি, কেন জানি বার বার যেতে ইচ্ছে করে তাই এইবারও চলে গেলাম। একদিন থাকার পরিকল্পনা নিলাম কারন এর আগে যতবার গিয়েছি তাতে একদিনও থাকা হয়নি। সেন্টমাটির্ন দ্বীপে ২/১ দিন না থাকলে আসলে এর সৌন্দয বোঝা যায় না। একদিন থাকার সুযোগ হওয়াতে পূর্বের চেয়ে অনেক মজা করেছি অনেক ঘুরেছি এবং অনেক ছবিও তুলেছি। এই দ্বীপের অন্যতম একটি বৈশিষ্ট্য হল সাদা বালি ও সাগরের নীল পানি। যা সবার মনে নতুন অনুভুতি সঞ্চার করে। নীল সাগরের দিকে চেয়ে থাকলে মনে হবে আপানর দুঃখ কিছুটা সময়ের জন্য কমেছে। একদিন আমার এক শিক্ষক বলেছিলেন “ সাগর অনেক গভীর, সাগরের পাশে দাঁড়ালে সাগর মানুষের দুঃখগুলো টেনে নেয়।”
আপনাদের কার কি মনে হয় তা জানি না, তবে এই কথাটা আমার সত্যি মনে হয়।
যাই হউক এখন আর কথা বাড়াব না, কিছু ছবি তুলেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা কোনদিন সেন্টমাটির্ন দ্বীপে যাননি আশা করি তারা আগামীতে যাবেন। আর যারা গিয়েছেন তাদেরকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৬