“আমারে আরেকটু ঝুল দেন?” শিরোনামে আমার এ লেখাটি ২৬ অক্টোবর ২০১১সালে বাংলানিউজে প্রকাশিত হয়েছিল।
চট্টগ্রাম: ‘আমারে একটু ঝুল দ্যান, রাতে মা ভাত রাঁদবে না। আজ এগুলো খেয়ে থাকতে হবে’। সোমবার বিকেলে দি কিং অব চন্দনাইশ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কুড়িয়ে নেওয়া ভাতে একটু ঝোল নেওয়ার জন্য সেখানকার রান্নাঘরে এভাবে কাকুতি-মিনতি করছিল এক শিশু।
নাম জানতে চাইলেই সে বলে উঠল, আমার নাম আরিফ।
দেখা গেল শুধু আরিফ নয়, বেশকয়েকটি শিশু এ ভাবে স্ব স্ব ভঙ্গিতে বাবুর্চির কাছ থেকে চেয়ে নিচ্ছেন একমুঠো খাবার। যাদের আজ স্কুলে যাবার কথা, পড়ালেখা নিয়ে পথচলার কথা, প্রধানমন্ত্রী যখন এই শিশুদের বই এর বদলে ল্যাপটপ নিয়ে স্কুলে পাঠানোর কথা বলছেন সেখানে এই শিশুগুলো নেমেছে একমুঠো খাবারে খোঁজে, যেন নিরন্তর এক সংগ্রামে।
আমাদের আগামীর প্রজন্ম তার নিজের ও পরিবারের অন্য অনাহারি সদস্যদের মুখে এক মুঠো খাবার তুলে দেবার জন্য একটি নোংরা পলিথিনের ব্যাগ ঘাড়ে নিয়ে দিনভর কমিউনিটি সেন্টারের এপাশ থেকে ও পাশে ছেঁড়া স্যান্ডেল পায়ে হাতে পলিথিনের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে যদি কোথাও কিছু পাওয়া যায় এই আশায়।
খাবার নিতে আসা আরিফ, কামাল ও হেনা আক্তার জানায়, তারা যে খাবারটুকু পেয়েছে তাই দিয়ে পরিবারের সদস্যরা রাতে খাবে। তারা আরও জানান, আবার যদি ঐ খাবারগুলো না পাই তাহলে তাদের নিজ নিজ বাড়ির সবাইকে থাকতে হবে উপোষ। এ যেন বেঁচে থাকার জন্য এক কঠিন যুদ্ধ।
এই বিষয়ে দি কিং অব চন্দনাইশ কমিউনিটি সেন্টারের বাবুর্চি বলেন, আমাদের এখানে খাবারের জন্য অনেক শিশু আসে, তারা এই খাবার পেয়ে বেশ খুশি হয়।
কাদের জন্য শিশু অধিকার, শিশুর স্বার্থ সংরক্ষন, শিশু শ্রম ইত্যাদি বিষয় নিয়ে দেশে বিদেশে নানান সভা-সমাবেশ। দেশ-বিদেশে শিশু দিবস পালন করা হয় বেশ ঢাক ঢোল পিটিয়ে। প্রশ্ন ওঠে যেখানে, কাদের জন্য এত আয়োজন?
উন্নত বিশ্বের ন্যায় আমাদের দেশের অনেক মানুষ বাড়িতে হাজার টাকা খরচ করে শখের বশে বিভিন্ন প্রজাতির পাখি, একই কায়দায় অনেকে বাড়িতে এ্যাকুরিয়াম তৈরী করে। আবার কেউ কেউ বিদেশী কুকুর পোষে, অথচ সেই দেশেরই হাজার হাজার শিশু আজ তিনবেলা খেতে না পেয়ে থাকে অর্ধাহারে,অনাহারে। সত্যি বিচিত্র এই দেশ !।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১
আলোচিত ব্লগ
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।