somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক নজরে দোহাজারী-চট্টগ্রাম রেল সার্ভিস : একটি আহবান

০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার আগে সড়কপথের তুলনায় রেলপথে চলাচল ও বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও স্বাধীনতার পর থেকে আগের সেই সুযোগ-সুবিধা না থাকায় রেলের যাত্রী সংখ্যা কমে যায়। লোকসান দেখিয়ে কিছু কিছু ষ্টেশন রেল কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। এরই অংশ হিসেবে রেলওয়ে পূর্বাঞ্চলের এক সময়ের লাভজনক ও ব্যস্ততম চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনটি এখন একেবারেই নি®প্রাণ হয়ে পড়ে। আগে যেখানে দিনে-রাতে ৬ জোড়া ট্রেন চলতো কিন্তু এখন দিনে কোনো ট্রেনই চলাচল করে না। রহস্যজনকভাবে রাতে ১ জোড়া ট্রেন চললেও তা যাত্রী সাধারণের কোনো কল্যাণে আসে না। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে স্লিপার, পাথরসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি ছাড়াই অত্যন্ত ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। কিছু দিন পর পর এই রুটে দূর্ঘটনা ঘঠেই চলেছে।

এই রুটের বন্ধ হয়ে যাওয়া ১১টি স্টেশন ভবনের প্রতিটির দরজা, জানালা, আসবাবপত্রসহ বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে চোরের দল। যে স্টেশনগুলোতে দু’টি রেললাইন স্থাপন করা হয়েছিল সেখানকার একটি রেলবিট কেটে নিয়ে গেছে চোরেরা। খুলে নিচ্ছে রেল লাইনের নাট বল্টু, স্লিপারসহ অন্যান্য যন্ত্রাংশ। স্টেশনগুলো পরিণত হয়েছে অসামাজিক কার্যকলাপের আখড়ায়। রেল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে চুরি হয়ে গেছে কোটি কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ, বেহাত হয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। যে ১ জোড়া ট্রেন চালু আছে সেটির দরজা, জানালা, লাইট, ফ্যান এমনকি সিট পর্যন্ত খুলে নিয়ে গেছে চোরের দল। যে ট্রেনটি চলাচল করে তাতে সাধারণ মানুষের যাতায়াত নেই। ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করার পর থেকে এই লাইনের ১১টি স্টেশনের অনেকগুলো থেকে কর্মকর্তা কর্মচারীদেরও প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে ৪৫ কিলোমিটার দীর্ঘ এই রেললাইনটি হয়ে পড়ে অরক্ষিত এবং স্টেশন ভবনগুলো পরিণত হয়েছে পতিতা, মাদকসেবী ও জুয়াড়িদের আস্তানায়।
দোহাজারী রেল স্টেশন এলাকার মাত্র দশ গজের মধ্যে রেললাইনের বিট ও স্লিপার খুলে নেয়া হয়েছে। বর্তমানে দোহাজারী ও পটিয়াসহ মাত্র কয়েকটি স্টেশনে রেলের স্বল্প সংখ্যক লোকজন থাকলেও অন্যান্য সব স্টেশনের ভবনসহ সকল সম্পত্তি এখন রয়েছে সম্পূর্ণ অরক্ষিত।
তৎকালীন সরকার ১৯৫০ সালের দিকে দোহাজারী-চট্টগ্রাম শাখা রেল লাইনটি চালু করেন। চালুর পর থেকেই এই শাখা লাইনটি একটি লাভজনক রেললাইনে পরিণত হয়। স্বাধীনতার পর এই লাইনটিতে শুরু হয় রেলের কর্মকর্তা কর্মচারীদের অব্যাহত লুটপাট। কর্মকর্তা কর্মচারীদের লুটপাটের সাথে যোগ দেয় রেললাইন সংলগ্ন এলাকাগুলোর চিহ্নিত ভূমিদস্যু ও দুষ্কৃতিকারী। দীর্ঘ সময় লুটপাটের কারণে লাভজনক এই শাখা লাইনটি দ্রুত লোকসানী লাইনে পরিণত হয়। লোকসানের ঘানি টানতে টানতে এক পর্যায়ে রেলওয়ে কর্তৃপক্ষ এই শাখা লাইনটিতে সবকটি রেল চলাচল বন্ধ করে দেয়। এই রুটের ১১ রেল স্টেশনে টিকেট বিক্রি বা কোন কর্মকর্তার দেখা পাওয়া যায় না। চট্টগ্রাম-দোহাজারী রুটে ১৯৯১ সালের দিকে ছয় জোড়া ট্রেন থেকে এক জোড়ায় নামিয়ে আনা হয়। এর ফলে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের বেড়ে যায় হয়রানি। বৃহস্পতিবার-শনিবারসহ বিভিন্ন ছুটির দিনে শহরে আসতে-যেতে সাধারণ মানুষকে গুনতে হয় নির্ধারিত ৩-৪ গুণ পর্যন্ত ভাড়া। এছাড়া দক্ষিণ চট্টগ্রামের হাজার-হাজার যাত্রী প্রতিদিন নিজ নিজ এলাকা থেকে শহরে আসতে-যেতে প্রতিনিয়ত দূর্ভোগে পড়ছেন। এই অবস্থায় রেল লাইনটি চালু করা হলে নিঃসন্দেহে রুটটি একটি লাভজনক লাইনে পরিণত হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×