বর্তমান মিডিয়া নিয়ে ভাবনা!
০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকারী দল বা বিরোধী দল কারও স্বার্থ রক্ষা করা সংবাদমাধ্যমের কাজ নয়। সংবাদমাধ্যম হবে স্বাধীন ও নিরপেক্ষ। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, কিছু কিছু সংবাদমাধ্যম ও তাদের কর্মীরা নিজ নিজ রাজনৈতিক মতাদর্শের পক্ষে বা বিরোধী রাজনৈতিক মতাদর্শের বিপক্ষে অনৈতিকভাবে সংবাদ লিখছেন বা প্রকাশ করছেন।
অমুক দলের ক্যাডাররা বা সমুক দলের গুন্ডাবাহিনী এ ঘটনা ঘটিয়েছে, এরকম বাক্য সংবাদমাধ্যমে অহরহ ব্যবহার হচ্ছে (এর চাইতেও অরুচিকর ভাষা গণমাধ্যমে ব্যবহার হচ্ছে)। অথচ বাক্যটা এভাবে বলা যেত, অমুক দলের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। এমনভাবে সংবাদগুলো পরিবেশন করা হচ্ছে যে, একেকটা সংবাদমাধ্যম একেকটা দলের। দেশের সিংহভাগ সংবাদমাধ্যম সাংবাদিকতার পেশাগত শর্তগুলো মানছে না বললেই চলে। এগুলো জনগণের সংবাদমাধ্যমের চাইতে রাজনৈতিক দলের প্রচারমাধ্যম হতে বেশী স্বাচ্ছন্দবোধ করছে।
দলীয় আদর্শ লালন করে সংবাদ প্রকাশ করা সংবাদকর্মীদের বলছি, স্বাধীন ও অত্যন্ত নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখুন। কারণ এটাও দেশসেবা ও ইবাদাতের পর্যায়ে পড়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন
সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন