somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামের ১৯ রুটে দিনব্যাপী পরিবহন ধর্মঘটে যাত্রী দূর্ভোগ চরমে : মহাসড়কে ট্রাক ও সিএনজি ট্যাক্সি চালকদের পোয়াবারো!

১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বাসায় ছোট ছেলেমেয়েদের রেখে এসেছি। এখন শহরে যাওয়ার জন্য গাড়িও পাচ্ছি না। কী করব বুঝতেও পারছি না’। মলিন মুখে কথাগুলো বলছিলেন চট্টগ্রাম শহর থেকে জরুরী প্রয়োজনে সাতকানিয়ায় আসা গৃহবধূ কামরুন নাহার। শুধু তিনি নন। পরিবহন শ্রমিকদের ডাকা আকষ্মিক ধর্মঘটে তার মতো আরো অনেকে আছেন যারা চট্টগ্রাম শহরে যাতায়াত করতে পারেননি।
গত ১৬নবেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকায় ডাকাতের গুলিতে তিশা পরিবহনের এক বাসচালক খুন হয়। এর প্রতিবাদে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠনের ডাকে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের ১৯টি রুটে রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েছিলেন এসব রুটে যাতায়াতকারী পর্যটকসহ সাধারাণ মানুষ। শনিবার বিকেলে সংগঠনের জরুরি সভা শেষে আকষ্মিক এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ধর্মঘটের কারণে গতকাল রোববার কনকনে শীতের সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও গাড়ির দেখা মিলছে না বলে জানিয়েছেন যাত্রীরা। গাড়ির জন্য অপেক্ষা করেও গাড়ি না পাওয়ায় দূর্ভোগে পড়েন এসব যাত্রী। তবে ভিন্ন কথা বলছেন পরিবহন নেতারা, তাদের মতে ডাকাতদের গুলিতে নিহত গাড়ি চালকের খুনীরা গ্রেপ্তার না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে মালিক-শ্রমিক যৌথ কমিটি।
সাতকানিয়ার কেরানিহাটে রবিবার সকালে গাড়ির জন্য অপেক্ষারত, বেক্্রীমকোর গাজীপুর কারখানায় কর্মরত শওকত আকবর ও লোকমান জানান, আজকে রাতে তাদের ডিউটি আছে। এ সময়ের ভেতরে কারখানায় পৌছতে না পারলে তাদের চাকরী থাকবে না। লোকমান বলেন, চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য ভোরে এসেও এখনো গাড়ি পাচ্ছি না। সকাল ৬ টায় গাড়ির জন্য অপেক্ষা করতে করতে এখন ৯টা বাজে। এদিকে যাত্রীবাহী বাস না পেয়ে অনেকে ট্্রাকে ও সিএনজি অটো রিকসায় করে গন্তব্যে রওনা দেন। ট্্রাকে করে শহরে যাওয়া রাসেল আহমেদ জানান, গাড়ি না পাওয়ায় বাধ্য হয়ে ট্্রাকে উঠতে হলো। এ পরিস্থিতিতে সিএনজি অটো রিকসা ও ট্্রাক চালকরাও বেজায় খুশি। সাতকানিয়ার কেরানিহাট থেকে চট্টগ্রাম শহরের ভাড়া ৪০টাকা হলেও ট্্রাক চালকরা নিচ্ছেন ১০০-১২০টাকা। নারী যাত্রী রোকসানা বলেন, ছেলেরা ট্্রাকে করে হলেও যেতে পারছে আর আমরা তাও পারছি না। সুযোগ বুঝে স্থানীয় রুটগুলোতে সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে ফেলে। ২০টাকার ভাড়া ৪০-৫০টাকা পর্যন্ত আদায় করে সিএনজি অটো রিকসা চালকরা। এছাড়া দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ ছিল শিক্ষার্থী শূন্য।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ মুছা জানান, তিন দফা দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছিল। এসব দাবির মধ্যে রয়েছে, গাড়িচালকের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার, নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা দেওয়া।
এসব দাবি মেনে নিতে প্রশাসনকে আজ থেকে সাতদিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হবে বলে তিনি জানান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×