আশুলিয়া ট্রাজেডীতে সরকারী ভাবে মৃতের সংখ্যা ১০৯জন। এরা সবাই ব্যবসায়ীদের দাস! যাদেরকে ব্যবসায়ীরা টাকার বিনিময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় পর্যন্ত বেধে রাখবে। এইসময়ের মধ্যে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলেত্ত তাদেরকে বাইরে বের হতে না দিয়ে গেট বন্ধ রাখবে তারা। আর সেই ব্যবসায়ীরা আগুনে অঙ্গার হত্তয়া শ্রমিকদের নিয়ে ব্যবসায়িক হিসেব কষবে না তা কী করে হয়!
এবার আসুন ব্যবসায়ীদের হিসেবটা দেখে নেয়া যাক। বিভিন্ন সংবাদমাধ্যম বলছে মৃতের সংখ্যা ১২৪| বিজিএমইএ নিহতদের মাথাপিছু ক্ষতিপূরণ নির্ধারণ করেছে ১ লক্ষ টাকা।
মৃত শ্রমিকদের গড় বেতন (ন্যূনতম মজুরি) ৪৬৩৫ টাকা ধরলে একটা জীবনের বিনিময়ে তারা পেলেন ২১ মাসের বেতন।
বিজিএমইএ-র মোট সদস্যসংখ্যা ৩২৬০, তারা সবাই মিলে ক্ষতিপূরণ দিলেন ১ কোটি ২৪ লাখ, অর্থাৎ একেকজনের ভাগে পড়ে ৩,৮০৩ টাকা।
অগ্নিনির্বাপনের সরজ্ঞাম, ট্রেনিং, প্রশস্ত নির্গমনপথ বানানোর থেকে ৩৮০০ টাকা দিয়ে আপদ বিদেয় করাই আপাতত টাকা লোভী ব্যবসায়ীদের কাছে উত্তম। এটা ব্যবসায়িক সাশ্রয়ীও বটে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


