somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি : স্বপ্নের ফ্লাইওভার যেন মৃত্যুকুপ!

২৬ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামবাসীর স্বপ্নের ফ্লাইওভার এবার মৃত্যুকুপে পরিণত হয়েছে। নির্মাণাধীন অবস্থায় এ ফ্লাইওভারটির বিভিন্ন অংশ তিনবার ভেঙ্গে পড়ার ঘটনা ঘঠেছে। সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙ্গে পড়ার ঘটনায় এ পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার ঘটনার পর ফ্লাইওভারের পাশ দিয়ে যেতে ভয় পাচ্ছে মানুষ। এদিকে আজ দুপুর থেকে আরো একটি গার্ডার ভেঙ্গে গড়ার আশংকায় চান্দগাও থানার সামনে দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, যানজট নিরসনের কথা বলে ফ্লাইওভার নির্মাণ করা হলেও আদৌ এটার প্রয়োজন ছিল না। তারা বলছেন, ফ্লাইওভার নির্মাণের পদ্ধতিগত ত্রুটি, ঠিকাদারের গাফিলতি, সঠিক তদারকিতে দুর্বলতা ও উপযুক্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়াতে এ দুর্ঘটনা ঘটেছে।
নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফ বলেন, কর্তৃপক্ষের গাফিলতি ও উদাসীনতার কারণেই এতগুলো প্রাণ ঝরে গেছে। আগের ঘটনা থেকে শিক্ষা না নেয়ায় এবার ব্যাপক প্রাণহানি ঘঠেছে।
বহদ্দারহাট এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় পড়–য়া আরিফুল ইসলাম বলেন, ফ্লাইওভারটি নির্মাণের জন্য গত দেড় বছর যাবত রাস্তার ধুলো-বালি-কাঁদা মাটি সহ্য করেছি। ভেবেছিলাম কিছুদিন কষ্ট করলেও স্বপ্নের ফ্লাইওভার পাব। কিন্তু সিডিএ’র সদস্যেদের দুর্নীতির কারণে ফ্লাইওভারটি মুত্যুকুপে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ জালালের বলেন, আমরা ফ্লাইওভারটি খুলে ফেলে আমাদের স্বস্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকের প্রতি আহবান করছি।
গত ২৯ জুন বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের একটি গার্ডার ধসে পড়ার পর সিডিএ’র প্রধান প্রকৌশলী নাছির উদ্দিন মাহমুদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনার জন্য কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের অদক্ষতাকে দায়ী করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ৫টি সুপারিশ করেছিল বলে জানা গেছে।
কিন্তু এসব সুপারিশ সিডিএ কর্তৃপক্ষ আমলে না নেয়ায় সুপারিশ না মেনেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চালিয়ে যায়।
এসব বিষয়ে কথা বলার জন্য সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×