গত শনিবার বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙ্গে হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক ও টুইটারে আলোচনার ঝড় ওঠে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বিভিন্ন কথা ও ছবি স্ট্যাটাস আকারে দিয়ে দেয় ফেইসবুকে ও টুইটারে। শেয়ার করার মাধ্যমে মুহুর্তেই এসব ছবি ও কথা দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শোয়াইব আকতার নামের একজন ফেইসবুকে লিখেছে, আজকের ফ্লাই ওভার ভেঙ্গে পড়ার ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আমি , আজ হয়ত আমারও সলিল - সমাধি হতে পারতো শুধু ৪/৫ মিনিটের ব্যাবধানের জন্য রাস্তার উপর ফ্লাইওভারের নিচে, আজকেও পসরা সাজিয়ে বসে ছিল ৮-১০ জন দোকানী , গার্ডারের মাঝখানে ছিল রতন নামের এক কিশোরের চা-সিগারেটের দোকান। আমি আর আমার বড় মামা গিয়েছিলাম ভেঙ্গে পড়া গার্ডারের বিপরীতে একটি স্টুডিওর দোকানে ওয়াশ করা ছবি গুলো নিয়ে আসতে। মামা আর আমি রাস্তার ডান পাশ(যে পাশে গার্ডার ভেঙ্গে পড়েছে) দিয়ে হেটেই গিয়েছি!! মামা এই রতন একটা সিগারেট দে বলায় বুঝতে পারি ছেলে টি রতন এবং মামার পূর্ব পরিচিত ছিল , সে সময়ে বহদ্দার বাড়ির পুকুর পাড়ের দেয়ালের উপর বসা ১৩-১৫ জন কে দেখেছি, যারা নিশ্চিত ভাবে ভেঙ্গে পডা গার্ডার সহ পুকুরের জলে চির নিদ্রায় ঘুমিয়ে পড়েছে, আর দুটি গার্ডার ভেঙ্গে পড়েছে রতনের দোকানের উপর। উল্লেখ্য, সে সময় তার দোকানে চা পান করা অবস্থায় ৪-৫ জন ছিল , আর বাজারে ছিল ৮-৯ জনের মতো । সব মিলিয়ে মৃতের সংখ্যা ২-২৫ এর বেশি নয়।
গার্ডার ভেঙ্গে পড়া আর অলৌকিকভাবে বেচে ফেরাঃ- মামা রতনের কাছ থেকে সিগারেট নিয়ে বলেন , ভাগ্নে চল, আজকে হালকা শীত লাগছে, ছবি গুলো নিয়ে বাসায় চলে যাই, আমি বললাম ওকে মামা চলেন, গার্ডারের নিচ থেকে বেরিয়ে রাস্তা পার হলাম। মামা দোকানে ঢুকলেন আমি দোকানের বাইরে দাড়িয়ে রইলাম। হঠাত্ কচ কচ শব্দ শুনে উপরে তাকাতেই দেখি ভেতরের দিকে থাকা গার্ডার টা দু নম্বর গার্ডারের গায়ে আছড়ে পরল আর দু নম্বর টা পরল ৩ নম্বর টার উপর ,
ফলাফলঃ
মুহূর্তেই বিকট শব্দ , ৩ নম্বর গার্ডারের অংশ বিশেষ পড়ল পুকুর পাড়ে বসে থাকা অই ছেলে গুলোর উপর, আর অর্ধেক অংশ উপরে, আর দুটি গার্ডার সোজা বাজারের উপর । রতনের সাথে আর আমার মামার দেখা হবেনা কোনোদিন।
আর কেউ কেউ অভিযোগ করে ফেইসবুকে লিখেছে, পুলিশ, আর ব্রিজের লোকজন লাশ উদ্ধার করে সেগুলো কে কড়া পাহারায় পুকুরে ফেলে দেবার চেষ্টা করে। অনেক নাড়ি -ভুড়ি, ছিন্ন-ভিন্ন হাত পা ইত্যাদি ইত্যাদি। এভাবে পুলিশ লাশ কমিয়ে হতাহতের পরিমাণ কমানোর ব্যর্থ চেষ্টা করে বলে অভিযোগ করেছেন তারা।
তারা ফেইসবুকে আরো উল্লেখ করেছে যে, পুলিশের এই ধরনের আচরণ দেখে সাধারন জনতা অবাক হয়। এরফলে জনতা মারমুখি হয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ।
উত্তেজিত জনতা এসময় বহদ্দার হাট পুলিশ ফাড়িতে আগুন ধরিয়ে দেয়, অগ্নি সংযোগ করে পুলিশের মোটর সাইকেলসহ আরো বেশ কয়েকটি যানবাহনে।
এই ধরনের অভিযোগ সম্পর্কে পুলিশ কর্মকর্তারা বলছেন, এটি সাধারণ মানুষের কাল্পনিক ধারণা। এর কোন সত্যতা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


