“মইরা গেলে বাঁইচা যেতাম! না মইরা ভুল করছি, টাকা ছাড়া কী আর চিকিৎসা চলে? চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদককে এমনটাই বলছিলেন আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন পোষাক কারখানা থেকে বেঁচে আসা আহত এক মহিলা। চ্যানেল টোয়েন্টিফোর প্রতিবেদনটি আজ সন্ধ্যা সাড়ে ৭টার খবরে প্রকাশ করে। সত্যিই তো টাকার অভাবে তাদের চিকিৎসা হচ্ছে না, সে খবরতো কেউ রাখেনি। পুলিশের হুইসেল বাজিয়ে দফায় দফায় কোন মন্ত্রী-এমপি, রাজনৈতিক নেতা, প্রশাসনের ব্যক্তিবর্গ আশ্বাসের বুলি আওড়াতে তাদের কাছে যায়নি।
পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, তাজরিন গার্মেন্টস কারখানাটিতে কর্মরত শ্রমিকরা গত ৩মাসের বেতন পাইনি, পাইনি কোরবানির ঈদের বোনাস। গার্মেন্টস কর্তৃপক্ষের বেতন দেয়ার কথা ছিল গত রোববার। মানে দূর্ঘটনার একদিন পরে। সে হিসেবে আহত-নিহত গার্মেন্টস শ্রমিকরা গত তিন মাস ধার-দেনা করে সংসার চালিয়েছেন। এ বিষয়টি মিডিয়ায় তেমন একটা আসছে না।
ভাবেন একবার, সেসকল মানুষগুলো যখন “মইরা গেলে বাঁইচা যেতাম! না মইরা ভুল করছি” কথাগুলো বলে, তখনো তাদের নিয়ে ভাববার সময় আমাদের নেই। এতগুলো পরিশ্রমী হাত থেমে গেল আর আমরা আছি শুধু একদিনের শোক পালন নিয়ে। কী হবে এই শোক পালন করে?
দৈনিক সমকাল তাদের এক প্রতিবেদনে বলছে, নিশ্চিন্তপুর শ্রমিকপল্লীতে ঘরে ঘরে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন আগুনের বিভীষিকা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া গুরুতর আহতরা। তাদের কাছে মন্ত্রী, রাজনৈতিক নেতা কেউই যাননি। প্রশাসনের কোনো কর্তাব্যক্তি কিংবা শ্রমিক দরদি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও তাদের খোঁজ নেননি। কে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে, অভুক্ত পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেবে, এখানকার অসহায় শ্রমিকরা জানেন না।
শ্রমিকপল্লীতে ছোট ছোট কাঁচা-পাকা ঘর ভাড়া নিয়ে বাস করেন হাজারখানেক শ্রমিক। তাদের অনেকে কাজ করতেন তাজরীন গার্মেন্টে। এই পল্লীতে গিয়ে দেখা গেল ঘরে ঘরে শোকের মাতম। তারও ভাই, কারও বোন, কারও স্ত্রী আগের দিন কারখানায় গিয়ে আর ফেরেননি। পল্লীতে ঢুকতেই সাংবাদিক পরিচয় জেনে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন ৩৫ বছরের কামালউদ্দিন। 'ভাই গো, আমার বউটা ওই কারখানায় কাজে গেছিল। মগরেবের পর হ্যায় ফোন দিল, কইল কারখানায় আগুন লাগছে। দ্ইু দিক দিয়া দরজা বন্ধ, কেউ বারাইতে পারতেছে না। কথা কইতে কইতে কী যেন একটা চিক্কর শুনলাম। হ্যার পর ফোনে আর লাইন পাই না। ভাই গো সারাডা রাত খুঁজছি, দুপুরভর খুঁজছি, পাই নাই, পাই নাই'থ বলেই বুক চাপড়ে ডুকরে কেঁদে উঠলেন কামালউদ্দিন। আসমা নামে আরেক শ্রমিক এসে ওড়নায় চোখ ঢেকে কাঁদছেন। তার ভাই রাজু কাজ করতেন কারখানায়। সন্ধ্যা ৭ টার দিকে ফোন দিয়ে বলেছিলেন, 'সব শ্যাষ রে বোন। আমার জন্য দোয়া করিস।' আর একটু এগিয়ে আহসান মিয়ার ভাড়া ঘরে গিয়ে দেখা যায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শ্রমিক আলো কাতরাচ্ছেন বিছানায় শুয়ে। আগুন লাগা ভবন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে বাম পা থেঁতলে গেছে তার। সেই পায়ে পুরনো গামছা পেঁচিয়ে রেখে শুয়ে আছেন তিনি। পাশে তার মা আর পাঁচ বছরের ছেলে। অসুস্থ স্ত্রীকে ফেলে রেখে স্বামীকে যেতে হয়েছে জীবিকার তাগিদে। আলোর মা জানান, চুয়াডাঙ্গা থেকে প্রায় ছয় মাস আগে এখানে এসে কাজে যোগ দেন আলো। শনিবার রাত ১০ টার দিকে অচেতন অবস্থায় আলোকে দিয়ে যায় একজন। বাম পা পুরো থেঁতলে গেছে। এরপর মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরিয়ে এনেছেন মেয়ের। পায়ে তো ঘা, কেউ যদি হাসপাতালে দিয়ে আসত! সরকারি সাহায্যের কথা জানে না আলো কিংবা তার মা।
পাশের ঘরে ভাঙা হাত নিয়ে শুয়ে আছেন আরেক বেঁচে যাওয়া শ্রমিক জান্নাতুল। তার হাত এবং পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে । জান্নাতুল জানান, আগুনে আটকা পড়ার পর ধোঁয়ার ভেতরে কেউ একজন তাকে হাত ধরে টেনে ভাঙা জানালা দিয়ে ঠেলে দেয়। এ সময় তিনি দেয়ালের সঙ্গে থাকা বাঁশ বেয়ে নিচে নামেন। জান্নাতুল জানান, তার পরিবারে শনিবার রাত থেকেই রান্নাবান্না হচ্ছে না। ঘরে চালও নেই। সকালে পাশের বাসার নুরুন্নাহার তাকে নাশতা দিয়েছেন রুটি আর ভাজি। এই খেয়েই আছেন। কথা হয় নুরুন্নাহারের সঙ্গেও। তিনি জানান, এই পল্লীতে থাকেন হাজারেরও বেশি শ্রমিক। এখন কেউ ভালো নেই। অনেকের ঘরেই লোক হারানো গেছে আগুনের রাতে।
এই শ্রমিকদের জরুরি ভিত্তিতে হাসপাতালে না নিলে ক্ষতস্থানের ইনফেকশনে তাদের অবস্থা আশঙ্কাজনক হতে পারে। সরকারিভাবে আহতদের চিকিৎসার কথা বলা হলেও বাস্তবে এই আহত শ্রমিকদের পাশে সরকার বা শ্রমিক সংগঠন কেউ নেই।
ছবি-সমকাল।
মইরা গেলে বাঁইচা যেতাম! না মইরা ভুল করছি!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।