জয়নাব বেগম। মা-বাবা হারা এক এতিম মেয়ে। পাঁচ বছর আগেও জয়নাব ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের আমিরখীল গ্রামের এক উদ্যোম কিশোরী। শঙ্খ নদী তীরবর্তী এই গ্রামটিতে হেসে খেলে বেড়ে উঠা মেয়েটির স্বপ্ন ছিল আর দশ জন মেয়ের মত সুন্দর জীবন-যাপন করবে, স্বামীর ঘর-সংসার করবে।
কিন্তু জয়নবের সেই স্বপ্ন পূরণ হয়নি। এক যুবকের মিথ্যা প্রলোভনে পড়ে তাঁর জীবনটাই এখন ভয়ঙ্করভাবে অনিশ্চিত।
শনিবার বিকেলে জয়নবের বাড়ীতে গেলে কথা হয় এ প্রতিবেদকের সাথে। সে জানায়, ১৯৯১সালে তার মা রাবেয়া বেগম মারা যায়। এরপর মরিয়ম বেগম নামের এক মহিলাকে জয়নাবের বাবা রাজা মিয়া বিয়ে করেন। ঘরে আসে সৎ মা। এরপর সৎ মায়ের অনাদরে বড় হওয়া জয়নাবের বাবা ২০০৬সালের দিকে মারা গেলে সৎ মায়ের অত্যাচার ও অবহেলা আরো বেড়ে যায়। এভাবেই চলছিল জয়নবের দিনকাল।
“তখন ২০০৮ সালর শেষের দিকে, শীতকাল ছিল। আমার বাবার দুসম্পর্কের এক আতœীয় রমজান আলী। আমাদের পাশের গ্রামের তৈয়ার পাড়ায় তার বাড়ী। বাবা মারা যাওয়ার পর সে ঘন ঘন আমাদের বাড়ীতে আসত। আমার সাথে মিশতে চাইত। আমি না মিশলে সে আমার সৎ মাকে বিচার দিত। এরপর আমার সৎ মা (দুই মাস আগে মারা গেছে) আমাকে মারধর করত। বাধ্য হয়ে তাঁর সাথে কথাবার্তা বলি। এরপর সে কুরআন ছুয়ে শপথ করে বলে আমাকে সে ভালবাসে এবং বিয়ে করবে। এরপর আমার সৎ মায়ের ইন্ধনে বিভিন্ন প্রলোভনে সে আমার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এভাবে দিন যাচ্ছিল।” একটু থামে জয়নাব বেগম।
২০০৯এর মাঝামাঝিতে প্রেমিক রমজান আলীর ফাঁদে পড়ে গর্ভবতী হয় জয়নাব। প্রেমিক রমজান আলী তাকে ভ্রুণ হত্যা করে ফেলতে বলে। জয়নাব হত্যা করতে পারেননি। ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে রমজান আলী জয়নাবের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর ২০০৯সালের ৪অক্টোবর জয়নাবের সন্তানের জম্ন হল। জয়নাব মেয়েটির নাম রাখে উর্মি আক্তার।
এই সন্তানকে কোলে নিয়ে আবারো বলা শুরু করেন জয়নাব, ২০০৯সালের মাঝামাঝিতে উপজেলা ভাইস চেয়ারম্যানের (মহিলা) মাধ্যমে বিনা খরচে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। এরপর মামলাটি করা হলে পুলিশ রমজান আলীকে ধরে জেলে দেয়। এখন সে জামিন নিয়ে এসেছে। জেলে যাবার আগে সে চন্দনাইশের চাগাচর গ্রামের এক মেয়েকে বিয়ে করেছে।
জয়নাব বলেন, আমি তাঁকে (রমজান আলী) বলেছি, আমার এই সন্তান তোমার। সন্তানের ভবিষ্যৎ ও আমাদের মান সম্মান রক্ষার্থে তুমি আমাকে বিয়ের ব্যবস্থা কর। তোমার বাড়ীতে আমাকে নিতে হবে না, আমি আয়ার কাজ করে খাব। আমার ও আমার মেয়ের পরিচয়টুকু করে দেয়ার জন্য তাঁকে অনেক অনুনয় বিনয় করলেও সে আমার সাথে টালবাহানা ও বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছে।
জয়নাবের বয়স এখন ২৩। চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়ার আমিরখীল গ্রামের বাবার বাড়ীতে থাকে। স্থানীয় বিভিন্ন বাড়িতে আয়ার কাজ করে কোন রকমে চলছেন। নাঈমুদ্দীন নামের তার এক ভাই হাইচে হেলপার হিসেবে কাজ করে।
শেষ চাওয়া কী জানতে চাইলে তিনি বলেন, আমি চাই আমার মেয়ে তার পিতার পরিচয় পাক। মেয়েটাতো কোন অন্যায় করেনি। সে যেন আমাকে এক ঘন্টার জন্য হলেও যাতে বিয়ে করে। আমার মেয়ে ও আমি যাতে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারি। না হয়তো মেয়েসহ আতœহত্যা ছাড়া আমার আর কোন উপায় থাকবে না। এটা ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই।
এসব অভিযোগের ব্যাপারে জানতে জয়নাবের প্রেমিক রমজান আলীর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তার প্রতিবেশী মাস্টার সিরাজসহ স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়েও রমজান আলীর কোন সন্ধান পাওয়া যায়নি।
খাগরিয়া ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, মেয়েটি ইউনিয়ন পরিষদে এসে আমাকে একবার ঘটনাটি জানিয়েছিল। এরপর মেয়েটি মামলা করায় আমি আর খোঁজখবর নিইনি।
মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার এস আই আব্দুস সালাম মুন্সি বলেন, মামলার আসামী ভন্ড প্রেমিক রমজান আলী এখন উচ্চ আদালত থেকে জামিনে আছে। মানবিক কারণে যদি তাঁদের মধ্যে বিবাহটা হয় তাহলে সবার জন্য ভাল হয়।
এক ঘন্টার জন্য হলেও সে যাতে আমাকে বিয়ে করে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।