somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশি ওয়েবসাইট সুরক্ষায় হ্যাকার!

২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্পিউটার প্রযুক্তির এই যুগে হ্যাকার শব্দটি সবার কাছে শুধু পরিচিতিই নয় অনেকে শুনলে নিরাপত্তা ভয়ে আঁতকে ওঠেন। বিশ্বে লাখ লাখ ওয়েবসাইট হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে তৈরি করছে নিরাপত্তা ব্যবস্থা। হ্যাকারদের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া বা তথ্য চুরি যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশেই নয় সারাবিশ্বেই হরহামেশা ঘটছে।

হ্যাকিংয়ের প্রধান কৌশল হচ্ছে প্রথমে কোনো ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতাগুলো খুঁজে বের করা। একারণে এক্সপার্ট হ্যাকাররাই আসলে জানে একটা ওয়েবসাইটকে শক্ত নিরাপত্ত দিতে হলে কোন কোন বিষয়গুলোর দিকে নজর দিতে হবে । তাই ভয়ঙ্কর হ্যাকাররাই হতে পারেন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের বিশ্বস্ত রক্ষক।

বাংলাদেশের এমনি একটি হ্যাকার গ্রুপ হচ্ছে ‘সাইবার ৭১’ । অন্য হ্যাকারদের হাত থেকে বাংলাদেশের ওয়েবসাইট রক্ষার জন্য একনিষ্ঠভাবে কাজ করে আসছে তারা।View this link

ফেসবুকে তাদের একটি পেজও আছে। সেখানে গ্রুপ সম্পর্কে এর অ্যাডমিনরা লিখেছেন, ‘আমরা বাংলাদেশি… এখানেই আমাদের জন্ম । বাংলাদেশি সাইবারকে রক্ষার দায়িত্ব আমাদেরই…আমরাই বাংলাদেশি সাইবারযোদ্ধা যারা নিজের সম্পূর্ণটা উজাড় করে দিয়েছি বাংলাদেশি ওয়েবসাইটের জন্য। ১৯৭১ সাল আমারা দুর্বল হয়েও জয়ী হয়েছিলাম নিজেদের মাঝে একাগ্রতা থাকার কারণে । তাই আজও বাংলাদেশ সাইবার রক্ষায় আমরা বিভিন্ন গ্রুপ থেকেই একত্রিত। বাংলাদেশ সাইবারের জয় হোক।’

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গঠিত এই গ্রুপটি মাত্র ৪ জন সদস্য নিয়ে কাজ শুরু করলেও প্রতিনিয়ত এদের সদস্য সংখ্যা বেড়েই চলছে।

এই গ্রুপের প্রধান তানজিম আল ফাহিম। তিনি সাইবার জগতে ‘এসিড খান’ নামে ব্যাপকভাবে পরিচিত। তানজিম আল ফাহিম বলেন, ‘দেশের বাইরের বা ভেতরের কোনো হ্যাকার যাতে বিনা কারণে অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের কোনো সাইট হ্যাক না করতে পারে এজন্যই আমরা কাজ করছি। যদি কেউ আমাদের দেশের সাইট হ্যাক করে আমরা তা পুনরুদ্ধার করে দিচ্ছি। বাইরের দেশ থেকে যদি বাংলাদেশের একটি সাইটও হ্যাক হয় এর প্রতিশোধ হিসেবে ওই দেশের ১০১টি সাইট হ্যাক করবো। দেখিয়ে দিবো আমরা দুর্বল নই।’

তানজিম বলেন, ‘আমরা ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কিছু সাইট হ্যাকিংয়ের কবল থেকে সফলভাবে রক্ষা করেছি। শুধু তাই নয় , বাংলাদেশের সাইটগুলোর প্রতি সার্বক্ষণিক নজর রাখছি। এর ফলে কোনো ওয়েবসাইট হ্যাক হলে সাইটির অ্যাডমিন জানার আগেই পারলে আমরা পুনরুদ্ধার করে দিচ্ছি। পাশাপাশি নিজ দায়িত্বে তা অ্যাডমিনকে জানিয়ে দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা কোনো পারিশ্রমিক চাই না। আমরা সরকারের হয়ে কাজ করতে চাই অন্য দেশগুলোতে যেমন সুযোগ রয়েছে। সরকারকে যে কোনো ধরনের ওয়েব নিরাপত্তা সহায়তা দিতে সার্বক্ষণিক প্রস্তুত। তবে আমরা চাই দ্রুত গতির ইন্টারনেট যা বাংলাদেশের সব মানুষই চায়।’
- See more at: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×