somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মাইয়া রেপ হইব না তো কি হইব??????" এর উত্তরে বলছি।

০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামে উল্লিখিত পোস্টটির পড়ুন এখানে
____________________________

ভেবেছিলাম কাদা ছোঁড়া-ছুঁড়ি থেকে নিজেকে বিরত রাখব। তাই প্রথম কমেন্ট এর পরে আর কোন কমেন্ট করি নি। কিন্তু চুপ থাকলে তো আমার বিরুদ্ধে অভিযোগ মেনে নেওয়া হয়। তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অভিযোগ খণ্ডাতে আবারো কমেন্ট করতে বসলাম। এবারে বিস্তারিত।
৫ নং কমেন্টের বিস্লেষণে বলছি - 'জনৈক গণ্ডমূর্খ' ১৬ নং কমেন্টে এর ব্যাখ্যা দিয়েছেন এবং সঠিকই দিয়েছেন। যাদের জ্ঞান সীমাবদ্ধ তারাই এক এক জন একেক অর্থ বের করেছে। গঠনমূলক সমালোচনা তো দূরে থাকুক, আক্রমণাত্মক ও উস্কানি মূলক মন্তব্যে আপনাদের হীনমন্যতার পরিচয় দিয়েছেন। আমি আপনাদের অনুরূপ মন্তব্য প্রদান করে 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন' - এই বাংলা প্রবাদের ব্যত্যয় ঘটাব না।
পোস্টটার লেখক 'খাইয়া কাম নাই' কে বলছি। আমি আপনার
"INDIAN দের প্রতিবাদের ভাষা দেখেন!!!!! মাইয়া রেপ হইব না তো কি হইব??????"
পোস্টটার সময়োপযগীতা নিয়ে প্রশ্ন তুলছি। পোস্টটি আপনি এমন সময় দিলেন যখন সাম্প্রতিক ভারতের নয়াদিল্লি এবং বাংলাদেশের টাঙ্গাইলে ঘটে গেল নারী ধর্ষণের মর্মস্পর্শী দুটো ঘটনা। কিন্তু আপনার আর্কাইভ ঘেটে এর প্রতিবাদে কোন পোস্ট পাওয়া গেল না। সারা দেশের মানুষ যখন ধর্ষণের প্রতিবাদে মুখর তখন আপনি এমন একটা পোস্ট দিলেন যেটা পরোক্ষভাবে হলেও ধর্ষকামী মনের ইন্ধন যোগাবে। কেউ মনে করতে পারে স্বল্পবসনা ললনা দেরকে ধর্ষণ করা বা তাদেরকে লাঞ্ছিত করা যায়েজ।
আমার করা কমেন্টের "মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালেও তাদের কে ধর্ষণ করার অধিকার কোন পুরুষের নেই" - লাইনটার পরিপ্রেক্ষতে বলছি। লাইনটা পড়ে অনেকে ধরেই নিলেন যে আমি নারীদের অর্ধ উলঙ্গ হয়ে চলা ফেরাকে উৎসাহিত করছি। অথচ কথাটি ছিল হাইপোথেটিক্যাল। বাস্তবে যারা ধর্ষিত হয়েছে তাদের কয়জন অর্ধ উলঙ্গ হয়ে চলা ফেরা করেছিল একটু ভেবে দেখুন। ডিলিউশনের মধ্যে থেকে কোন লাভ নেই। নয়াদিল্লির দামিনি শিকার হল নিত্যদিনের চলার যানবাহনে। আর টাঙ্গাইলের মেয়েটি শিকার হল বান্ধবীর প্রতি সরল বিশ্বাসের কারণে।
এটা আমিও স্বীকার করি মেয়েরা শালীনভাবে চললে কিছু ধর্ষণ হয়তো রোধ করা যেত কিন্তু ধর্ষণ প্রতিরোধের সব দায় দায়িত্ব নারীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমরা কাপুরুষের মত হাত গুটিয়ে বসে থাকতে পারি না। যে নারী ধর্ষণের মত পাশবিক নির্যাতনের শিকার সেই নারীকেই আমরা দোষারোপ করছি তার সম্ভ্রম রক্ষা করতে না পারার জন্য। সেক্সিজমের এর চেয়ে বড় পরিচায়ক আর কী হতে পারে? আমরা মুখে সম অধিকারের কথা বলি। ধর্মেও নারী পুরুষ এর সম অধিকারের কথা উল্লেখ আছে। কিন্তু বাস্তবে এর প্রতিফলন কোথায়? আজো দেশের অনেক জায়গায় ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের পাশাপাশি ধর্ষিতাকেও দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়, দোররা মারা হয় এমনকি ধর্ষকের সাথে বিয়েও দেওয়া হয় সারা জীবন ধর্ষিত হওয়ার জন্য। ধর্ষণ করে পুরুষ। তাই ধর্ষণ প্রতিরোধে পুরুষদের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের কী করে উন্নয়ন করা যায় সেটা ভাবুন, তারপর নারীদের পোষাকের দিকে নজর দিন। যারা ধর্ষক আমি মনে করি তারা শুধু মানুষই নয় বরং সমগ্র পুরুষ জাতিরও কলঙ্ক। তাহলে ধর্ষণের ঘটনায় শুধু ধর্ষককে দায়ী করলে কিছু পুরুষের গায়ে লাগে কেন? এটা কি তাদের ধর্ষকদের প্রতি সহানুভূতিই প্রকাশ করে না? একজন পুরুষ হয়েও যে এ বিষয়টা আমি অনুধাবন করতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা পারেননি তাদের জন্য করুণা হয়।
লেখকের 'নেকড়ের সামনে মাংশ রাখলে সে তার মজা নেবেই' এই কথার পরিপ্রেক্ষিতে বলছি - আপনি কি এখানে মহান আল্লাহ্‌ কতৃক সৃষ্ট আশরাফুল মাখলুকাত খ্যাত মানুষদের এক নগণ্য প্রাণী নেকড়ের সাথে তুলনা করেছেন? যদি তা না করে থাকেন তাহলে ধরে নিচ্ছি যে, ধর্ষকামী মনের মানুষরূপী পশুদের কথা বলেছেন এখানে। যদি তাই হয় তাহলে তো সমস্যার সমাধান আরো সহজ হয়ে গেল। আগে সেই নেকড়ে গুলোকে খুঁজে বের করুন। তার পর মাংস লুকান। নেকড়ে সনাক্ত না করে মাংস লুকালেও কোন লাভ হবে না। নেকড়ে তার মাংসের সন্ধান ঠিকই করে নেবে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
১৯টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×