somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Bangla Jokes - কিছু কমন কিছু আনকমন

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কমন আর কিছু আন কমন bangla jokes

বাসায় ইঁদুর

দুই বন্ধু গল্প করছে?
১ম বন্ধুঃ আমি বিরাট সমস্যার মধ্যে আছি।
২য় বন্ধুঃ কী সমস্যা?
১ম বন্ধুঃ আমি আমার বাসায় একটা ইঁদুর দেখলাম।
২য় বন্ধুঃ ওহ, এটা কোন ব্যাপার হল, তোমার কেবল একটা ইঁদুর মারার কল দরকার।
১ম বন্ধুঃ আমার ওটা নেই।
২য় বন্ধুঃ তাহলে একটা কিনে ফেল।
১ম বন্ধুঃ কেনার সামর্থ্য নেই।
২য় বন্ধুঃ আমি আমারটা দিতে পারি যদি তুমি চাও।
১ম বন্ধুঃ তাহলে ভালই হয়।
২য় বন্ধুঃ তোমাকে শুধু একটু পনির দিতে হবে ইঁদুরটাকে ফাঁদে আটকানোর জন্য।
১ম বন্ধুঃ আমার কাছে পনির নেই।
২য় বন্ধুঃ আচ্ছা, তাহলে একটা রুটি নাও আর তার উপর একটু তেল মাখিয়ে ফাঁদে রাখ।
১ম বন্ধুঃ আমার কাছে তেল নেই।
২য় বন্ধুঃ তাহলে শুধু রুটিই রাখ।
১ম বন্ধুঃ আমার কাছে রুটিও নেই।
২য় বন্ধুঃ তাহলে ইঁদুরটা তোমার বাসায় করছে টা কী?


সিঙ্গেল ফ্রেডি

ফ্রেডির ৩২ বছর বয়স কিন্তু এখনো সিঙ্গেল।
একদিন তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করল "বিয়ে করছ না কেন? ভাল বউ হবার মত কাউকে খুঁজে পাচ্ছ না?"
ফ্রেডি বললঃ "আসলে বিয়ে করার মত অনেক মেয়েকেই খুঁজে পেয়েছি কিন্তু যখন আমি তাদের কে মাবাবার সাথে দেখা করার জন্য বাসায় নিয়ে যাই তখন আমার মা তাদের পছন্দ করে না।"
তার বন্ধু কিছুক্ষণ ভাবল এবং বলল, "আমার কাছে এর সঠিক সমাধান আছে। তুমি এমন একটা মেয়ে খুঁজে বের কর যার স্বভাব চরিত্র তোমার মায়ের মত।"
এর কয়েক মাস পর ফ্রেডির সাথে আবার তার বন্ধুর দেখা হয়। বন্ধু জিজ্ঞেস করলঃ "তুমি কি সঠিক মেয়ে কে খুঁজে পেয়েছ? তোমার মা কি তাকে পছন্দ করেছে?"
বিষন্ন মুখে ফ্রেড জবাব দিলঃ " হ্যাঁ আমি সঠিক মেয়েকে খুঁজে পেয়েছি। তার স্বভাব চরিত্র আমার মায়ের মতই ছিল। তুমি ঠিকই বলেছিলে। আমার মাও তাকে পছন্দ করেছিল।"
বন্ধু বলল, "তাহলে সমস্যা কোথায়?
ফ্রেডি বলল, "আমার বাবা তাকে পছন্দ করে নি।"

বিয়ের প্রথম তিন বছর।
বিয়ের প্রথম বছরে স্বামী বলে আর স্ত্রী শোনে।
দ্বিতীয় বছরে স্ত্রী কথা বলে এবং স্বামী শোনে।
তৃতীয় বছরে তারা উভয়ই কথা বলে এবং তাদের প্রতিবেশীরা শোনে।

স্ত্রী' চাই
একটি লোক পত্রিকায় বিজ্ঞাপণ দিল 'স্ত্রী' চাই।
পরদিন সে একশটির মত চিঠি পেল। তারা সবাই একই কথা বলল, "তুমি আমারটা নিতে পার।"

টেন্স

শিক্ষিকাঃ আজকে আমি তোমাদের টেন্স বা কাল শিখাব। বল তো 'আমি সুন্দরী' এটা কোন কাল?
ছাত্রঃ অবশ্যই এটা অতীত কাল!

আদর্শ ছেলে।

১ম ব্যক্তিঃ আমার একটি আদর্শ ছেলে আছে।
২য় ব্যক্তিঃ সে কি সিগারেট খায়?
১ম ব্যক্তিঃ না, খায় না।
২য ব্যক্তিঃ সে কি মদ পান করে?
১ম ব্যক্তিঃ করে না।
২য় ব্যক্তিঃ সে কি কখনো বাড়িতে দেরি করে ফেরে?
১ম ব্যক্তিঃ না, কখনো না।
২য় ব্যক্তিঃ তাহলে মানতেই হবে তোমার একটি আদর্শ ছেলে আছে। তা কত বয়স তার?
১ম ব্যক্তিঃ এইতো সামনে সপ্তাহে ছ‌'মাস পূর্ণ হবে।

ব্যথা করে।

রোগীঃ ডাক্তার, আমি যেটাই স্পর্শ করি সেটাই ব্যথা করে।
ডাক্তারঃ কী রকম?
রোগীঃ যখন আমি আমার কাঁধ স্পর্শ করি এটা ব্যথা করে, যদি আমার হাঁটু স্পর্শ করি ব্যথা করে, যদি কপাল স্পর্শ করি, সেখানেও ব্যথা।
ডাক্তারঃ আমি জানি আপনার কি সমস্যা। আপনার আঙ্গুল ভেঙ্গে গিয়েছে।

চা খাওয়া

রোগীঃ ডাক্তার, আমি যখনই চা খাই তখনই আমার চোখ ব্যথা করে।
ডাক্তারঃ চা খাওয়ার পূর্বে চামচটি কাপ থেকে বের করে নিবেন।
_________________________________________________
banglajokes.net এর সৌজন্যে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×