কয়েকটি ধাঁধা। দেখুন..........তো পারেন কিনা! পর্ব-১৩ (একটু কঠিন)
১৮ ই জুন, ২০১২ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধাঁধা-১৪১
পারলে বলেনত দেখি – চামড়ার বন্ধুক হাওয়ার গুলি, মারে ঠুস ঠাস। এইটা কি?
ধাঁধা-১৪২
দেখে এলাম মিয়া বাড়ির হাটে
এক ছেলে দুই মায়ের পেটে।
বলেন দেখি কি??
ধাঁধা-১৪৩
পারলে বলেনত দেখি – সমুদ্রতে জন্ম আমার থাকি সবার ঘরে। একটু পানির পরশ পেলে যাইগো আমি মরে। এইটা কি?
ধাঁধা-১৪৪
উড়তে পাখি ঝুমুর ঝুমুর,
বসতে পাখি ধাঁধাঁ,
আহার করতে যায়রে পাখি,
লেজ থুয়ে যায় বাধা।
ধাঁধা-১৪৫
পারলে বলেনত দেখি – বার মাসের মেয়ে তের মাস গেলে গন্ডায় গন্ডায় জন্ম দেয় অগনন ছেলে। এইটা কি?
ধাঁধা-১৪৬
পারলে বলেনত দেখি – এই আছে এই নাই, ডাক দিয়ে ভয় দেখায়। এইটা কি?
ধাঁধা-১৪৭
মন দিয়ে পড়ুন
মাসের হিসাব করুন
খ্রীষ্টিয় সেই মাস
জীবনের উচ্ছ্বাস
উল্টা থেকে গুণুন
একাদশে থামুন
বলুন দেখি কী
আসলো বুঝি ফাগুন
না পারলে তাই
বুদ্ধু হবে ভাই
ধাঁধা-১৪৮
পারলে বলেনত দেখি – হারাইলে খুজিঁ পাইলে নেইনা তারে। এইটা কি?
ধাঁধা-১৪৯
বরষা থেকে ব কে নিয়ে
ইত্যাদিতে রাখুন
ই এর আগে ব বসিয়ে
দুই অক্ষর কাটুন
প্রথম দিকের দুই অক্ষর
রাখুন হাতের কাছে
দিন জুড়ে তাই মেলার আগে
বুদ্ধি করে পাছে
বলুন দেখি কী পাওয়া যায়
ছন্দ দোদুল দোলে
না পারলে নেই উপহার
শুধুই বুদ্ধু হলে।
ধাঁধা-১৫০
পারলে বলেন্তো দেখি- ঘরের পিছে গাই, এক বয়ানে নাই। এইটা কি?
আগের পর্ব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সীমান্ত অনেক দূরে তথাপি নিকটে
মনে হয় ছোঁয়া যাবে হে ফুল তোমায়
সঙ্খনদ ওপারেতে গোধূলী বেলায়
বিদ্যমান যেন তুমি মনোরমা রথে।
বাইনোকুলার যন্ত্রে আয়নার পটে
দোলখাও ওহে তুমি আনন্দ দোলায়
এদিক ওদিক দৃষ্টি...
...বাকিটুকু পড়ুন
গণতন্ত্রের ধারক এবং বাহক মার্কিন যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দ্যেশ্যে একযোগে হামলা চালিয়ে ইরানের প্রথম সারির ৫০ জন রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা, শতশত স্কুল ছাত্রছাত্রীদের হত্যা, অসংখ্য সিভিলিয়ানস নারীপুরুষ...
...বাকিটুকু পড়ুন
তেহরানের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এখন এক অদ্ভুত সমীকরণ মেলাচ্ছে ইরানিরা। যে অভিযানে আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে দাপুটে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং সামরিক ও পুলিশ বাহিনীর ৪৮ জন...
...বাকিটুকু পড়ুন(সাময়িক পোস্ট)
ব্লগার ওমর খাইয়ামের পোস্টে কমেন্ট করতে গিয়ে বুঝতে পারলাম, তিনি আমাকে ব্লক করেছেন। আজকে তাঁর একটি পোস্টে কয়েকটি কমেন্ট করেছিলাম, একসাথে ৬- ৭টা! এরপরে, দেখি, লেখা উঠছে -... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
স্প্যানকড, ০৩ রা মার্চ, ২০২৬ রাত ২:৩৯

ছবি নেট
কে বলেছে আমার কেউ নেই
এইযে সুনীল আকাশ
যার বুক ভরা থোকা থোকা মেঘের দল
নক্ষত্রের উঠানামা
ওরা কি আমার পর?
এইযে রোদ
যা গায়ে মেখে চলে যাই কতোদূর
নিমেষে দু:খ ভুলি
এইযে বৃষ্টি জল
কখনো কখনো...
...বাকিটুকু পড়ুন