কয়েকটি ধাঁধা। দেখুন..........তো পারেন কিনা! পর্ব-২১ (একটু কঠিন হয়ে গেল কি?)
২০ শে জুন, ২০১২ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধাঁধা-১৯৬
তিন অক্ষরে নাম
চোরের বুক কাঁপে,
শেষ দুটি ছেড়ে দিলে
কাটে এক কোপে।
কিন্তু যদি প্রথম ছাড়ো
দেখে লাগে দুঃখ,
মাংস কম, শীর্ণকায়, চেহারাটি সূক্ষ্ম।
ধাঁধা-১৯৭
সবার জন্য আসি ফিরে
হোক সে রাজা নয়তো দাসি,
আমাকে যে মানবে না
তার মুখ ময়লা নয়তো বাসি।
আমি এলেই শান্তি ফেরে
উজির নাজির বা বস্তিবাসি
গৃহস্হতো অবশ্যই
তস্কর ও হয় খুশি।
ধাঁধা-১৯৮
বাবা যত দিলেন
মা-ও দিলেন তত,
ভাই দিলেন অর্ধেক
হলো দেখি কত?
গুণে হলো বিশ
আমার আড়াই তাতে,
কত টাকা বাবা দিলেন
কে পারে জানাতে?
ধাঁধা-১৯৯
আসে ডাকাত বাড়ি ঘেরে
হাতে দড়ি ধরা,
জানালা দিয়ে ঘর পালায়
গৃহী পড়ে ধরা।
ধাঁধা-২০০
নয়টা পয়সা দিয়ে তিন টাকা করতে হবে।
পয়সার মান হবে
আট আনা(৫০পয়সা) চার আনা(২৫ পয়সা) দশ পাই(১০পয়সা) পাঁচ পাই(৫পয়সা)
এখন আমার প্রশ্ন হল কোন পয়সা কয়টা?
আগের পর্ব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সীমান্ত অনেক দূরে তথাপি নিকটে
মনে হয় ছোঁয়া যাবে হে ফুল তোমায়
সঙ্খনদ ওপারেতে গোধূলী বেলায়
বিদ্যমান যেন তুমি মনোরমা রথে।
বাইনোকুলার যন্ত্রে আয়নার পটে
দোলখাও ওহে তুমি আনন্দ দোলায়
এদিক ওদিক দৃষ্টি...
...বাকিটুকু পড়ুন
গণতন্ত্রের ধারক এবং বাহক মার্কিন যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দ্যেশ্যে একযোগে হামলা চালিয়ে ইরানের প্রথম সারির ৫০ জন রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা, শতশত স্কুল ছাত্রছাত্রীদের হত্যা, অসংখ্য সিভিলিয়ানস নারীপুরুষ...
...বাকিটুকু পড়ুন
তেহরানের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এখন এক অদ্ভুত সমীকরণ মেলাচ্ছে ইরানিরা। যে অভিযানে আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে দাপুটে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং সামরিক ও পুলিশ বাহিনীর ৪৮ জন...
...বাকিটুকু পড়ুন(সাময়িক পোস্ট)
ব্লগার ওমর খাইয়ামের পোস্টে কমেন্ট করতে গিয়ে বুঝতে পারলাম, তিনি আমাকে ব্লক করেছেন। আজকে তাঁর একটি পোস্টে কয়েকটি কমেন্ট করেছিলাম, একসাথে ৬- ৭টা! এরপরে, দেখি, লেখা উঠছে -... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
স্প্যানকড, ০৩ রা মার্চ, ২০২৬ রাত ২:৩৯

ছবি নেট
কে বলেছে আমার কেউ নেই
এইযে সুনীল আকাশ
যার বুক ভরা থোকা থোকা মেঘের দল
নক্ষত্রের উঠানামা
ওরা কি আমার পর?
এইযে রোদ
যা গায়ে মেখে চলে যাই কতোদূর
নিমেষে দু:খ ভুলি
এইযে বৃষ্টি জল
কখনো কখনো...
...বাকিটুকু পড়ুন