গাইলেন আরফিন রুমির স্ত্রী অনন্যা। তিনি আগেও গেয়েছেন। তবে অ্যালবামে নয়, স্টেজে। গাইতে গিয়ে বছর সাতেক আগে স্টেজেই রুমি-অনন্যার পরিচয়। এরপর সেই পরিচয় গড়ায় প্রেম-সংসারে। যে সংসারে আরিয়ান নামের একজন পুত্র সন্তানও আছে। কথা ছিল বিয়ের পরেও রুমির পাশাপাশি অনন্যা চালিয়ে যাবেন নিজের সংগীত ক্যারিয়ার। তবে সংসারের সাত পাকে বাঁধা পড়ে অনন্যার আর গাওয়া হয়নি। প্রকাশ পায়নি তার সুপ্ত সংগীত প্রতিভা। এর মাঝেই স্ত্রী অনন্যার সর্বাত্মক সহযোগিতা নিয়ে আরফিন রুমি পোক্ত করেছেন আপন সংগীত ক্যারিয়ার। সে সঙ্গে গেল বছরের শেষ দিকে ২য় বিয়ে নামক একটি ঘটনাও ঘটেছে রুমির জীবনে। ২য় বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হলেন আমেরিকা প্রবাসী কামরুন নেসার সঙ্গে। যে বিয়েকে অনন্যা মেনে নিয়েছেন মাথা পেতে। আর এসব মিলিয়ে বরাবরই আরফিন রুমি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন প্রথম স্ত্রী লামিয়া আফরিন অনন্যার প্রতি। সম্ভবত সেই কৃতজ্ঞতা প্রকাশের নতুন ভাষা হিসেবে দেরিতে হলেও অ্যালবামে গাইবার সুযোগ পেয়েছেন অনন্যা। ‘মন ছুঁয়ে দেখ’ শিরোনামের এই গানটিতে রুমি নিজেও কণ্ঠ দিয়েছেন সহশিল্পী হিসেবে। আর গানটির কথা-সুর-সংগীত পরিচালনাও করেছেন রুমি নিজেই। রুমি বলেন, অনন্যা অসাধারণ গায়। বিয়ের আগে আমরা দু’জনে অসংখ্য শো করেছি। মূলত তার কণ্ঠের প্রেমেই পড়েছিলাম আমি। তবে সংসার জীবনে এসে সময়-সুযোগের অভাবে অনন্যাকে দিয়ে গাওয়াতে পারিনি। এটা হয়তো আমারই ব্যর্থতা। রুমি আরও বলেন, গানটি দারুণ হয়েছে। যার কারণে অ্যালবামটির নামও রেখেছি ‘মন ছুঁয়ে দেখ’। আর অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে আছেন ১৫ই জানুয়ারির মধ্যে। জানা যায়, এই অ্যালবামে অনন্যার গান ছাড়াও থাকছে দেশ-বিদেশের আরও ১০ জন নবীন শিল্পীর গান। এর মধ্যে রয়েছেন আমেরিকা প্রবাসী অপু, সোহাগ এবং রানা। আর দেশীয় শিল্পীদের মধ্যে রয়েছেন ফাহাদ, কামরুল, শান্ত, বেলাল, রিয়াদ, মীম ও খেয়া। অ্যালবামের সব গানের কথা-সুর-সংগীতায়োজন করেছেন রুমি নিজেই। প্রায় ১৩টি গানের এই মিশ্র অ্যালবামে অনন্যার কণ্ঠে থাকছে অন্তত দু’টি গান। এমনটাই জানালেন রুমি। তিনি আরও জানান, এই অ্যালবামের মধ্য দিয়ে অডিও অ্যালবামে অনন্যার অভিষেক হচ্ছে। আশা করছি, এখন থেকে ও নিয়মিত গাইবে অডিও এবং চলচ্চিত্রে।
অ্যালবামে গাইলেন আরফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।