somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছ।বোঝাতে তো কিছু পারি না’। শেখ ইশতিয়াকের গাওয়া ওই গানটির সার্থকতা কতখানি সেটা আজকের এই আয়োজনের মাধ্যমে পাঠকদের কাছে অনেকটাই পরিষ্কার হবে। হাজার কবিতা, বেকার সবই তা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। নীল চোখ নিয়ে কত কাব্য, কত গল্প। প্রেয়সীর নীল চোখের মায়াজাল, আহা! শুধু স্বপ্ন নয়। আসুন পৃথিবী বিখ্যাত ৭ নীল হরিণ চোখের মায়াবিনীর দেখে চোখটা জুড়িয়ে নেই। এলিজাবেথ টেলর
আকাশের মতোই প্রশস্ত নীল দুটি চোখের অধিকারী অভিনেত্রী এলিজাবেথ টেলর। নীল নয়না এই অভিনেত্রী সংক্ষেপে লিজ টেলর নামেই পরিচিত। ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালের ২৩শে মার্চ লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন। ব্যক্তিজীবনে আটবার বিবাহবন্ধনে আবদ্ধ হন লিজ টেলর। ক্লিওপেট্রা, কন্সপিরেটর, লাভ ইজ বেটার দ্যান এভার, এলিফ্যান্ট ওয়াক, ইভানহো সহ বহু ছবিতে অভিনয় করেছেন কিংবদন্তী এই অভিনয় শিল্পী। লিজের সৌন্দর্য ছিল বিশ্ববিদিত ও নন্দিত। সৌন্দর্যের কৃতিত্ব অনেকটাই দুটো অসাধারণ নীল চোখের।

সোফিয়া লরেন
৭৭ বছর বয়সী নীল চোখের অধিকারী এই অভিনেত্রী জন্মগ্রহণ করেন ইতালির রোমে। সোফিয়া হলিউডের সর্বকালের সেরা জনপ্রিয় একজন অভিনেত্রী। দ্য ফেভারেট, আনা, পিলগ্রিম অব লাভ, দ্য রিভার গার্ল, লাকি টু বি এ ওম্যান, দ্য সান, ভার্ডিক্ট, ফাইভ মাইলস টু মিডনাইটসহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।

অ্যাঞ্জেলিনা জোলি
হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি জন্মগ্রহণ করেছেন ১৯৭৫ সালে লসঅ্যাঞ্জেলেসে। ৩৭ বছর বয়সী জোলির নীল চোখ দুটো দর্শক মনে আবেগের জাদু ছড়ায়। শুধু চোখের কারণে হয়ে উঠেছেন অসাধারণ সৌন্দর্যের অধিকারী। আলেকজান্ডার, মিঃ এন্ড মিঃ স্মিথ, ওয়ান্টেড, চ্যালেঞ্জিং, লারা ক্রফট সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন জোলি।

ঐশ্বর্য রাই বচ্চন
৩৯ বছর বয়সী ভারতীয় এই অভিনেত্রী ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেছিলেন। কবি সাহিত্যিকরা তাদের লেখনিতে সুন্দর সুন্দর চোখের যেসব অপরূপ বর্ণনা দিয়েছেন সবই যেন খাটে ঐশ্বর্যের চোখের জন্য। উদার আকাশ আর অসীম মায়া চোখের একটু চাহনিতেই ঠিকড়ে পড়ে। এশিয়ানদের মধ্যে নীল চোখের অস্তিত্ব খুব দুর্লভ। ঐশ্বয সেই দুর্লভ ভাগ্যবানদের একজন।

ক্রিস্টিনা অ্যাগুইলেরা
‘সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি। বল নাকো কথা ওই যুবকের সাথে’। সত্যিই যে কেউ পলকেই প্রেমে পড়ে যাবে ক্রিস্টিনা অ্যাগুইলেরা চোখের। বিস্ময়কর সুন্দর দুটো চোখের গর্বিত মালিক অভিনেত্রী ক্রিস্টিনা। ১৯৮০ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। ৩১ বছর বয়সী এই নায়িকা শার্কটেল, শাইন এ লাইট, বার্লেসকো সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।
স্কারলেট জোহানসন
আমেরিকান মডেল ও অভিনেত্রী স্কারলেট। ১৯৮৪ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনিও আকাশের ঘন নীল নিজের দুচোখে ধারণ করেছেন। দ্য আইল্যান্ড, স্কুপ, দ্য ন্যানি ডায়েরিজ, দ্য প্রেস্টিজ. দ্য আয়রন ম্যান টু সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। অপরূপ মোহময়ী দুটি চোখের কারণে স্কারলেট একেবারে স্বতন্ত্র।

চার্লিস থেরন
জন্মগ্রহণ করেছেন সাউথ আফ্রিকায়। ৩৭ বছর বয়সী থেরনের চোখ দুটো কাব্যের মতো ছন্দময়। চোখের দিকে তাকালে মন ভাল হয়ে যায়। প্রশান্তির হাওয়া খেলা করে যে কারও চোখে মুখে। স্কাই-ব্লু চোখের এই অভিনেত্রী মনস্টার, সুইট নভেম্বর, সেলিব্রেটি, দ্য অ্যাস্ট্রোনটস ওয়াইফ, ট্রাপড সহ বহু ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেছেন থেরন।

৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×