somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেটের দায়ে ভিক্ষা

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃদ্ধ ব্যক্তির নাম রহমত আলী।বয়স ৭০।নানান রোগে আক্রান্ত এই বৃদ্ধ দীর্ঘ ৫বছর ধরে ঘর বাড়ি ছাড়া। তার বাড়ি বরিশাল বরগুনায়। আমার নিজের জেলার বলে অনেক্ষন কথা হয় তার সঙ্গে গত রাত ১০টার সময়।

তিনি নির্ঘুম রাত কাটান রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায়। দিনের বেলায় একটু সাহায্যের আশায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করেন তিনি। তার একটি পা অবশ তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয় তাকে। এই অমানবিক জীবনযাপন করলেও কোন আত্মীয়-স্বজন কেউই খোঁজ নেয় না তার। বৃদ্ধ রহমত আলীর স্ত্রী সালেহা বেগম দীর্ঘ ৫বছর আগেই মারা গেছে বলে জানান তিনি।

পূত্রবধূদের অত্যাচার আর অপমান সইতে না পেরেই তার স্ত্রী মারা যাবার পরপরই ঘর ছাড়া হয়ে তিনি এই রাজধানীর ঢাকা শহরে ভিক্ষা করতে আসেন।

এই বৃদ্ধ বয়সে এসেও ভিক্ষা করেন কেন? জানতে চাইলে বলেন, “মোর তো কেউ নাই।পেটের কান্না থামাইতে অইলে এই পথ ছাড়া কোন উপায় নাই। মুই তো আর কোন কঠিন কাজ করতে পারিনা। আর কাজ না করতে পারলে তো কেউ বাসাইয়া বসাইয়া টাকা দিবেনা।”

পরিবারে কে কে আছে জানতে চাইলে বলেন, “দুই পোলা এক মাইয়া। পোলা-মাইয়া সব বিয়া দেওয়া শেষ। বিয়ে কারাই দেওয়ার পর তারা প্রথমে খোজ খবর নিলেও এহন আর খোঁজ রাখেনা।”

শীতের তীব্রতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। শীতে ফুটপাতে রাত কাটানো ভীষণ কষ্টের। কিন্তু এই শত্তুর বছর বয়সের বৃদ্ধের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। একটি চাদড় মুড়ো দিয়েই পুরো শীত কাটিয়ে দেন এমনটাই জানান রহমত আলী।

সুপ্রিম কোর্ট এলাকার কয়েজন লোকের সাথে কথা বলে জানা যায়, অনেক কষ্টে করে তিনি জীবন কাটান রহমত আলী।তাকে অনেক বছর ধরেই এইখানে দেখে আসছি।এলাকার বৃত্তশালীরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে এই বৃদ্ধ বয়সে এসে তাকে এই কষ্টের বোঝা বইতে হত না।

রহমত আলীর এলাকার ইউপি সদস্য মাহতাব হোসেনের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, এই বৃদ্ধের বিষটি জানা নেই তার।বিষয়টির খোঁজ নিয়ে এই বৃদ্ধের বয়স্ক ভাতা এবং অন্যান্য অনুদানের বিষয়ে ব্যবস্থা নেবেন তিনি।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×