somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাহাস/আলোচনা

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বুদ্বিমান যুবকের সাথে আবু হুরাইরার বাহাস
মুহাম্মাদ মুহাম্মাদী ইশ্তিহারদী
অনুবাদঃ মীর আশরাফুল আলম ও সামিউল হক
মুয়াবিয়া কিছু সংখ্যক মিথ্যাবাদী সাহাবি ও তাবেঈনদেরকে ইমাম আলীর(আঃ) বিপক্ষে জাল হাদিস তৈরী করার জন্য টাকার বিনিময়ে কিনে নিয়েছিল।যেমনঃ সাহাবীদের মধ্যে আবু হুরাইরা,আমর ইবনুল আ’স ও মুগিরা ইবনে শোবাহ এবং তাবেঈনদের মধ্যে উরওয়াতু ইবনে যুবাইর।
ইমাম আলীর(আঃ) শাহাদাতের পর আবু হুরাইরা কুফাতে গিয়েছিল।আর সেখানে গিয়ে সে ( মুয়াবিয়ার ক্ষমতাবলে) আলীর(আঃ) বিপক্ষে জাল হাদিস তৈরী করে রাসুলের(সাঃ) উদ্বৃতি দিয়ে বিভিন্ন আশ্চর্য ধরনের বিষয়কে উল্লেখ করতে লাগলো।রাতের পর রাত ‘বাবুল কিনদাহ’ কুফার মসজিদে বসে বসে লোকজনের মধ্যে তার তৈরীকৃত জাল হাদিস বর্ননা করতো এবং তাদেরকে বিপথে নিয়ে যেত।
এক রাতে তার ঐ সভায় বুদ্বিমান এক যুবক অংশ নেয়।কিছু সময় তার অযৌক্তিক আলোচনা শোনার পর তাকে উদ্দেশ্য করে বললঃ ‘তোমাকে আল্লাহর কসম!তুমি কি শুনেছ যে, রাসুল(সাঃ) আলীর(আঃ) ব্যাপারে এই দোয়াটি করেছিলেনঃ – ‘ হে আল্লাহ! তাকেই তুমি ভালবাসো যে আলীকে ভালবাসবে আর তাকেই তুমি শত্রু ভাবো যে আলীর সাথে শত্রুতা করবে’।
আবু হুরাইরা দেখলো যে, এই মুতাওয়াতির হাদিসটিকে অস্বীকার করতে পারবে না।তাই সে বললঃ আল্লহকে সাক্ষী রাখছি,হ্যাঁ আমি এই হাদিসটি শুনেছি।
ব্যক্তিত্ব সম্পন্ন যুবকটি বললোঃ সুতরাং আল্লাহকে সাক্ষী রাখছি যে, তুমি আলীর(আঃ) বন্দ্বুদের সাথে শত্রুতা কর আর তাঁর শত্রুদের সাথে বন্দ্বুত্ব।অতএব,তুমি রাসুলের(সাঃ) অভিশাপ প্রাপ্ত।তারপর ঐ যুবক ঐ সভা থেকে বেরিয়ে গেল( শারহে নাহজুল বালাগাহ-ইবনে আবিল হাদিদ,খন্ড-৪,পাতা ৬৩ ও ৬৮)।

**যদি নবী মুহাম্মাদের(সাঃ) পর আর কোন নবী আসতেন তবে তিনি কে হতেন?
মুহাম্মাদ মুহাম্মাদী ইশ্তিহারদী
অনুবাদঃ মীর আশরাফুল আলম ও সামিউল হক
মরহুম আয়াতুল্লাহ আল উ’যমা সাইয়েদ আব্দুল্লাহ সিরাযী(রঃ)(একজন বিশিষ্ট মার্জায়ে তাকলিদ) বলেছেনঃআমি মক্কায় বাবুস সালামের নিকটবর্তী এক বই বিক্রয়ের দোকানে গিয়েছিলাম কোরান কিনতে।সেখানে এক বিশিষ্ট সুন্নী আলেম আমাকে শিয়া আলেম হিসাবে চিনে ফেললেন।সে আমাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করে আমাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো,যার ১মটি ছিল নিম্নরুপঃ
আপনারা এই হাদিসের ব্যাপারে কি বলে থাকেন,নবী(সাঃ) বলেছেন, “ যদি আমার পরে আর কোন নবী আসতো তবে সে হতো ওমর ইবনে খাত্তাব”।
বললামঃ নবী(সাঃ) কখনোই এরুপ হাদিস বলেননি।আর এই হাদিসটি হচ্ছে জাল হাদিস এবং ডাহা মিথ্যা কথা।
সে বললোঃ এ ব্যাপারে আপনার দলিল প্রমান কি?
বললামঃ‘হাদিসে মানযিলাত’ এর ব্যাপারে আপনার মতামত কি? এই হাদিসটি কি আমাদের ও আপনাদের মধ্যে মুতাওয়াতির নয় যা নবী(সাঃ) আমিরুল মু’মিনিন হযরত আলীর(আঃ) উদ্দেশ্যে বলেছেনঃ-“ হে আলী! আমার সাথে তোমার সম্পর্ক হচ্ছে ঐরুপ যেরুপ সম্পর্ক ছিল হারুন ও মুসার(আঃ) মধ্যে।শুধুমাত্র পার্থক্য হলো আমার পরে আর কোন নবী আসবে না( সহী মুসলিম,খন্ড-৩,পাতা-২৩৬;সহি বুখারি,খন্ড-২,পাতা-১৮৫;মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল,খন্ড-১,পাতা৯৮,১১৮ ও ........)।
সে বললোঃ আমাদের চোখে এই হাদিসটি মুতাওয়াতির(সঠিক/বহুল প্রচারিত)।
বললামঃ এই হাদিসটি থেকে প্রতীয়মান হয় যে, যদি নবীর(সাঃ) পর আর কোন নবী আসতেন তবে অবশ্যই তিনি হতেন আলী(আঃ)। আর এই হাদিসের কারনেই আমার কাছে যে হাদিসটি আগে উল্লেখ করেছেন তা হচ্ছে ডাহা মিথ্যা,অযৌক্তিক এবং অগ্রহনযোগ্য।
ঐ ব্যক্তি আমার কথা শুনে চুপ হয়ে গেল( আল ইহতিজাজাতুল আশারাহ,পাতা-১৬)।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×