খুব সকাল। ভেবে ছিলাম বাচ্চার সাথে কথা বলব। হলো না। মার সাথে ও কথা বলা হলো না। গোসল সেরে জামা কাপর পড়ে বাস ধরার জন্য লাফাতে থাকলাম। নাস্তা পেলাম না। না খেয়ে থাকতে হবে বেলা ১ টা নাগাদ। তার মাঝে বাসে অফিসে যেতেই লাগে প্রায় ১ ঘন্টা
কাজের ব্যস্ততা শুরু হলো। একজন এরাবিক মানুষ আমাকে একটা অডা`র করল। প্রচন্ড গরম। তাপমাত্রা ৪৫, হিওমিডিটি ৩৩। এর মাঝে কাজ করছি। শরীর থেকে সমানে ঘাম বের হচ্ছে। এরাবিক ছেলে মেয়েরা হালকা জামা কাপর পড়েই সুইমিং পুলে গোসল করে বা সাতার কাটে। যাই হোক হোটেলে এটা হবে এটাই স্বাভাবিক।
কাজের ফাকে একটি ক্যানিয়ান মেয়ের সাথে অপ্রাসংগিক বিষয় নিয়ে তক` হলো। মনটা কিছুটা খারাপ হলো। শরীরটা একদম ভেজা। ভাত খেতে গেলাম। মনে হলো নদ`মা থেকে উঠে এলাম। কিছুই করার নেই। এটাই বলে বিদেশ।আমাকে কাজ করতেই হবে যদিও শরীরটা বেশ কদিন যাবৎ ভাল না।মনে হয় আমার পায়ের গোড়ালী কেটে ফেলে দেই।
বিকেল ঘনিয়ে আসল। বাচ্চারা কেন কেন করতে থাকল। ছোট বড় সবাই ঘরে ফেরার জন্য ব্যস্ত হতে লাগল। আমার ১২ টা বাজল মানে ক্লজিং। ক্লজিং বলতেই অনেক কাজ। প্রতিদিন একই কাজ। আজ একটি স্টাফ রাগ হয়ে বল্ল এত কাজ করব না। আমাকে চাকরী থেকে কেনসেল দেন। বাড়ীতে যাব। টাটু বানাব, তাও ভাল। ১২ ঘন্টা কাজ করি বেতন পাই মাত্র (বাংলাদেশের) টাকায় ১০,০০০ টাকা তাও ৪৫ ডিগ্রি তাপমাত্রা।
আমি আকাশের দিকে তাকালাম। আমাকে আমি প্রশ্ন করলাম। এ কেমন জগৎ। আমি চাইনা মানুষের কষ্ট আবার আমার দেওয়া কাজে সে কাজ ছেড়ে চলে যেতে চায়!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


