আমার মতে উপজেলায় আদালত হলে পজিটিবই বেশী তবে আমি কিছু যুক্তি দাড় করাচ্ছি তাতে আপনারাও মতামত দিতে পারেন।
পক্ষে:
মানুষ সহজেই বিচার চাইতে পারবেন। বিশেষ করে স্পেসাল ট্রাইব্যুনালের মামলাগুলোর ব্যাপারে। তবে মামলার সংখ্যা বেড়ে যেতে পারে।
গ্রামের সাধারন মানুষের উপাজ`ন খুবই কম তাতে করে শহরে যাওয়ার যে বড় অংকের যাতায়াত খরচ তা কমে যাবে। জমি জমার মামলা গুলোর জন্য উপজেলায় যাওয়া সহজ সাধ্য হবে।
দেখা যায় ফৈজদারী মামলার শুনানীর সময় একজনের গাড়ে চড়ে আরেকজন বসে থাকে অথা`ৎ জায়গা নেই বললেই চলে। তার কিছুটা হলেও পরেবত`ন হবে।
আইনগত পরামশ` পেতে সহজ হবে। এখন দেখা যায় কারো সাধারন একটি জমির দলিল দেখাতে হলেও সেই শহরে যেতে হয়। কারন বড় বড় ল চেম্বার গুলো শহরেই বেশী থাকে।
আরও অনেক ধরনের সুবিধা পাওয়া যাবে। যেমন যেসব কারনে মামলার শুনানী হয়না এবং উকিলের টাকাটা ঠিকই দিতে হয় ঝড়, বৃষ্টি, অসুস্থতা, ছোট বাচ্চা, বৃদ্ধ অসুস্থ বা প্রেগনেন্সির কথাও বলা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


