বিদেশ থেকে আসলে আমার মেয়ে তার বাবাকে স্বাগতম জানানোর ভাষাটা ছিল তার স্মাইলিং। সকালটাও ছিল বেশ চমৎকার ।সত্যিই বাংলাদেশ সানার দেশ তাইত গান করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।দেশে আসতে বেশি দেরি হলো ফ্লাইট ডিলে হওয়ার কারনে।আকাশের অবস্থা ভাল ছিলনা । তার পড়েও বার বার মনে হয়েছিল কখন বিমান ল্যানড করবে। ।আকাশে থাকা অবস্থায় বিমানের সংকেত অনুযায়ী অনুমান করেছি যে বাংলাদেশের মাটিতে বিমানটি ল্যান্ড করতে বেশী সময় নেই তখনই জানালা দিয়ে বার বার তাকাতে থাকি কখন মাটিতে পা রাখব। মনে হয়েছেল একটি লাফ দিয়ে বিমান থেকে পড়ে যাই।
যেমন পরিস্কার আকাশে বিমানে রওনা হলাম ডুবাই থেকে উল্টো হলো বাংলাদেশে এসে একে বারে মেঘালয় আকাশ । বার বার সংকেত শুনতে হয়েছিল আকাশের অবস্থা খুবই খারাপ বেল্ট পড়তে হবে। মন বলে, ভয় নেই চল তুমি তোমার দেশে যাচ্ছ।আমারও এমনই মনে হলো।আমি আনন্দে উল্লাসে দেশের কথা বলছিলাম একজন বিদেশীর সাথে। আমার ভাল লাগে দেশের কথা বলতে। আমি বাংগালী। আমার দেশ বাংলাদেশ।
আমি মুগ্ধ দেশের মাটিতে পা রেখে। আমি ক্লান্ত ছিলাম একটানা অফিসের কাজে। ২ দিন বেশী ছুটি পাএয়ার জন্য একটানা প্রায় অনেক দিন ছুটি করিনি। তার পড় আবার বিশ্রাম নেওয়ার কোন সুযোগ ছিল না। আমার ক্লান্তি দুর হয়ে যায় এক মুহুতে`। আমার মনে হয় পৃথিবীর সকল সুখ আমাকে এসে বলছে তুমি এখন একজন সুখি মানুষ তোমার এখন অনেক সুখ। আমার মনে হলো আমি চিৎকার করে কাদি যেমন করি দেশ কে ছেড়ে যাওয়ার সময়।
শুনেছি স্বগ` খুব ভাল। আমার দেশের বিকেলটা স্বগে`র মত মনে হয়েছে। এদেশে বিকেল হয় আবার বিদেশেও বিকেল হয়।বিদেশী বিকেল কেমন যেন মৃত। আমার দেশের বিকেলটা বাতাসের সাথে নাচানাচী করে। আরও ভাল লাগে আমার দেশের সাগরের সৈকত। কত ডেও। কত মানুষ। উল্লাস করছে মানুষ। পৃথিবীর সকল সুখ উপরওয়ালা এদেশে দিয়ে রেখেছে।পৃথিবীর সকল দেশের মানুষকে আমার দেশে আসার অনুরোধ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



