somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই গন আন্দোলন এবং এর চেতনা ছিনতাই রুখতে হবে সকল আন্দোলনকারীদের।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ০৫-০২-২০১৩ তারিখে বাঙালি জাতির শ্রেষ্ঠ সংগ্রাম ১৯৭১ সনের মুক্তিযুদ্ধ বা জনজুদ্ধের সময়ে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারের রায় ঘোষণা করা হয়। মহামান্ন আদালত কাদের মোল্লা কে ফাঁসি না দিয়ে এই রায়ে সমগ্র দেসবাসিকে হতাশ করে, এরই প্রতিবাদে ব্লগার, সাংস্কৃতিককর্মী ও সচেতন দেশবাসী শাহবাগ মোড়ের “প্রজন্ম চত্বর” এ গন আন্দোলনের ডাক দেয় যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়ে। সাধারন মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী রা এতে একাত্মতা ঘোষণা করে এবং একটাই দাবি উঠে তা হল কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড।
আমার মনে হয় জাতি হিশেবে এই আন্দলন আমাদের ইতিহাসের একটা অংশ কিন্তু বিচ্ছিন্ন ভাবে বিবেচনা করলে এর তাৎপর্য বিবেচনার বিষয় কিন্তু যদি আমরা এটাকে এর মুলে টেনে নিয়ে গিয়ে ভাবি অর্থাৎ ৭১ এর ঘটনার সাথে যুক্ত করি তাহলে এর গুরুত্ত অপরিসীম যা পরবর্তীতে ইতিহাসের অংশ হিশেবে গৃহীত হওয়ার দাবি রাখে।
একটি জাতি বা রাষ্ট্রের অস্তিত্তের পড়তে পড়তে ইতিহাস ছড়িয়ে থাকে, একিভাবে ইতিহাসের পড়তে পড়তে থাকে জাতি কিংবা রাষ্ট্রের বয়ান। আমরা জানি ইতিহাস রচিত হয় ইতিহাসের নিয়ন্ত্রণকর্তার ইচ্ছা অনুযায়ী ,এখন আমাদের দেখার বিষয় প্রত্যেকটি পূর্ববর্তী ক্রান্তিকালীন, সংকটকালিন মুহূর্ত আমাদের ইতিহাসের অংশ হতে পেরেছে কিনা । বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই দেশের শাসকশ্রেণী আমাদের ইতিহাসটাকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিশেবে ব্যাবহার করেছে বিভিন্নভাবে। স্বাধীনতার স্বপক্ষ শক্তি বা বিপক্ষ শক্তি ( যদিও রাজনৈতিক দল হিশেবে মুক্তিযুদ্ধে তাদের কোন বিশেষ ভুমিকা ছিলনা কেননা মুক্তিযুদ্ধ ছিল সাধারন জনগনের, এ দেশের কৃষক, শ্রমিক এবং মেহেনতি মানুষের ) যখন যে রাষ্ট্র ক্ষমতায় আসিন ছিল মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস রচনার প্রয়োজনীয়তা টাকে এড়িয়ে গেছে যার কারনে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা আমাদের বিশেষত যুদ্ধ পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে ধরা দেয়নি, সেদিক থেকে দেখলে আজকের এই গনজাগরন আমরা কততুকু ঐতিহাসিক করে তুলতে পারব তার দায়িত্ব আমাদের উপরই। এ বিষয়ে আমরা হেগেলের কথা স্মরণ করতে পারি তার মতে “মানবের মুক্তি চেতনার যে বিকাশ বা অগ্রগতি তাইই হল ইতিহাস” সে হিশেবে আজকের এই গনজাগরন আমাদের ইতিহাস এবং ইতিহাসের অংশ।
এখন আমাদের দেখার এবং সচেতন থাকার বিষয় এই যে আমাদের এই ইতিহাস যেন কেউ চুরি বা ছিনতাই করতে না পারে এবং তা নির্ভর করছে আন্দোলনের নিয়ন্ত্রণকর্তাদের উপর যদি এই জাগরন “গনআন্দোলন” বা সাধারন আন্দোলন থেকে কোন রাজনৈতিক ফায়দা বা কোন দলবাজির জায়গায় চলে যায় তবে আবার এটি বিচ্ছিন্ন ঘটনায় রুপান্তরিত হতে বাধ্য। আন্দোলন সংগ্রাম দ্রোহের কবি হেলাল হাফিজের কবিতা এখানে স্মরণযোগ্য “মিছিলে সবাই এক স্বরে কথা বললেও তাদের ভিন্ন টান থাকে, রাজপথে কেউ আসে সংসার গোড়তে আবার কেউ আসে সংসার ভাঙতে” ঠিক তেমনি আজকের এই আন্দোলনে বেক্তিগত বা সমষ্টিগত ভাবে মানুষ এসেছে যাদের কেউ এসেছে শুধু চেতনার জায়গা থেকে, কেউ আপোষের জাগা থেকে,কেউ এসেছে দর্শনার্থী হয়ে , আবার কেউ এসেছে সামগ্রিক জনগনের সম্মিলিত প্রয়াসকে ছিনতাই করতে। এখনি আমাদের সিদ্ধান্ত নেয়ার সময় এই আন্দোলনের গতিপথ কে নিয়ন্ত্রণ করবে, কোনদিকে যাবে, আমাদের লক্ষ্য কি, লক্ষ্য পুরনের জন্য আমরা আরও কি কি করব।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মুক্তিকামী জনগনের প্রতি উদাত্ত আহ্বান আমরা যেন সজাগ থাকি আমাদের চেতনা, আমাদের আদর্শ যেন কেউ রাজনৈতিক বেড়াজালে কুক্ষিগত করতে না পারে। অতন্দ্র প্রহরীর মত আমাদের দিবারাত্রি সজাগ থাকতে হবে তাহলেই আমরা সৃষ্টি করতে পারব নতুন এক ইতিহাস!!!!

কৃতজ্ঞতায় ঃ সায়েম খান, ঢাবি ।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×