বাংলা বাশের শূল
২০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রচনাঃ নভেম্বর ২২,২০১৩
হাসু চন্দ্র রাজায় বলেন
বাশু প্রজায় ডেকে
মানতে হবে হাসু বিধান
আজই এখন থেকে
আমি যাহা ইচ্ছা করি
তাহাই হবে আইন
বিরোধিতা করলে কেহ
মৃত্যুদন্ড ফাইন।
তিনশ চোরের আমি মাঝি
করবে বিচার কোনবা কাজী?
স ত্য ন্যায়ের বললে কথা
করব গুম কাটব মাথা।
শেয়ারবাজার ব্যাঙ্ক যত
লুঠব আমি আছে তত
বন্ধুগনে দিব তোফা
সিন্দুক আর স্বদেশ,
যারা আমার আসল ত্রাতা
ভরসা ভিনদেশ।
স্বদেশেরই বন্ধু যারা
ভিনদেশের শত্রু তারা
তাদের খূনে রাংগাব হাত
পিলখানা বা রাজপথ।
প্রজাগনে নাই বিশ্বাস
ভিনদেশে পাই আশ্বাস
ষোল কোটি একজুট
তাই ভোট করেছি লুঠ।
আজীবনের হব রাজা
ভাংবো কোমর প্রজার মাজা
ভিন দেশতে আছে রফা
দেশকে তাদের দিব তোফা।
হাসুর কথায় হাসে বাশু
করলে রাজা ভুল
তোমার জন্যি তৈরি আছে
বাংলা বাশের শূল।

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন