somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে লিখে আমার জীবন বৃত্তান্ত?আমি নাকি ঈশ্বর!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘i.
‘আল্লাহর মাল আল্লায় নিয়ে গেছে।’ আমাদের বিশাল দেহী এক মন্ত্রীমশায় লঞ্চ ডুবির লাশের পাশে দাঁড়াই এই বাণী ছেড়ে বিশাল নাম কামাই ছিলেন। ধর্ম কর্মের বাণী গুলাকে দেখি যে বেশির ভাগ সময়েই মানুষ নিজের হারামী-গীরি ঢাকার ঢাল বানায়। এই ধর্মের এক লাইন, ঐ ধর্মের আরেক লাইন মিলাই পুরা’ই আলিফ লায়লা রচনা করে বসে।

বহুল কথিত ব্যপার গুলা এই রকম- হায়াত মৌত সব খোদার হাতে। কার যে ক্যামনে মরন হবে সেটা আগেই ঠিক করা। যার মরণ যে ভাবে খোদায় লিখে রাখছেন সে ভাবেই তার মৃত্যু হবে। কারো কিচ্ছু করার নাই। বুজলা।

নোয়াখালীতে একবার বিষাক্ত স্পিরিট খেয়ে মারা গেলো ডজন খানেক মানুষ। একটা হারাম জিনিষ খেয়ে মৃত্যু লিখি রাখলেন কেন খোদায়! আর ঐ নেশার স্পিরিট মানুষ তাহলে নিজের ইচ্ছায় খায়নি। উপরওয়ালা তাদের খাওয়াচ্ছেন!!! এইচ, আইবি পজিটিভে যারা মারা যাচ্ছে তাদের সঙক্রমিত হওয়ার কর্মটাও কি তাহলে পূর্ব নির্ধারিত। খোদার নিজের ঠিক করে রাখা বা লিখে রাখা কাজের আবার বিচার হবে কিভাবে পরকালে??!!!!

‘ii.
জনৈক মানিক সাহেব ভার্সিটি লাইফে বয়স দোষে সম্পর্কে জড়ালো ক্যাম্পাসের মিলি, পাড়ার লিলি আর লতাপাতার কাজিন চিলির সাথে। ছাত্র জীবন শেষে চাকরীতে ঢুকে বিবাহ করলো বাপ-মার ঠিক করা ঝিলিমিলিরে। চিলির জীবন নিয়ে চিনিমিনি কেন জানতে চাইলো যখন চিলির বাপ-মায়, তখন মানিক সাহেবের ধার্মিক বাপ-মা বুজাইলো – ‘বিবাহ-শাদী সব উপর ওয়ালার তরফ থেকে ঠিক হয়। সব আগেই ঠিক করা বা লিখে রাখা আছে। যার সাথে তিনি লিখে রেখেছেন তার সাথেই হবে। তোমার আমার কি করার আছে বল?’
চিলির বাপ শুধায়,- ‘আপনার উপর ওয়ালা এই রকম ঘটকালির কারবারের কথা কোথায় বলছেন!!??’
‘- কেন, শুননি তিনি বলেছেন সব প্রাণীকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি!’
‘-জনাব, তিনিতো বলেছেন তোমরা বিবাহ করে নাও দুটা, তিনটা বা চারটা পর্যন্ত। চার বিবি আর আপনি মিলেতো হন পাঁচ জন। জোড় বেজোড় তো মিলে না, জনাব।
‘-কেন, শুননি? কিতাবে বলা আছে তোমার বাম পাঁজড়ের হাঁড় থেকে তোমার বউ কে সৃষ্টি করা হইছে। তাই তারে বেশি শাষনে রাখলে হাড্ডি ভাঙ্গি যাবে, আবার না বকাবকি করলে বাঁকা হাড্ডি বাঁকাই থাকবো। এর মানে দুইটা, পরথম মানে’ই হইলো, তোমার বউ তোমার হাড্ডিতুনই হইছে, আর দ্বিতিয় মানে হইলো, নিজের বৌরে রাখতে হইবো সব সময় মাইরের উপর। হুম, সব জানতে হবে বুজলা। আমার পোলার হাড্ডিতুন তোমার মাইয়া হয় নাই। সবই ঠিক করা।’
‘-জনাব, আপনিতো একটার মধ্যে আরেকটা ঢুকাই ককটেল বানাই ফেলেছেন মনে হয়। হাড়-গোড়ের কথাতো আছে শুধু প্রথম মানবীর সৃষ্টির ক্ষেত্রে। বাকি মানব-মানবীতো একই ভাবে সৃষ্টি হইছে, এক বিন্দু রক্ত থেকে। আর মেয়েরা বাঁকা হাড় এর ‘মত’ বলা আছে, বাঁকা হাঁড় থেকে বানানো হয়েছে এমন তো বলা নাই, যত দূর জানি।’
‘-যাও যাও, আমার থেকে বেশি বুজ নাকি। সবই পূর্ব নির্ধারিত।’
‘-জ্বী জনাব। আপনার পোলারে অচিরেই যে বানানিটা দেয়া হবে সেটাও পূর্ব নির্ধারিত কিন্তু। দৈব বানিতে আমি জানছি।’

iii.
আর এভাবেই জনৈক ঋণ আর কর খেলাফী, বিলাসী জীপে বসে বিশাল ভুঁড়ির উপর হাত বুলাতে বুলাতে তার পি. এস. কে বলে- ‘বুজলা রিযিক উপর ওয়ালা লিখে রাখছেন। কে কখন কোথায় কত টুকু খাবে সব পূর্ব নির্ধরিত। নড়চড় করা তোমার আমার কাজ না, বুজলা। এই যে দেখ, বস্তির পোলা পাইন গুলাযে খাইতে পায় না, ক্যান পায় না? ভাবছো?’
পি. এস. মিন মিন করে বলতে যায়- ‘স্যার খোদার দেয়া রিযিক বোধ হয় আমরা তার দেয়া নিয়মে বন্টন করিনা। তাই কারো কাজ আছে কিন্তু খাওয়া নাই। আর কারো কাজ নাই, অথচ, খাবার রাখার জায়গা থাকেনা শরীরে।’
জার্মান শেফার্ডের মত ঝুলে পড়া চোয়াল নাড়িয়ে জনাব খেলাফী অধ:স্তনকে বুজান- ‘তোমাদের মত পোলাপাইনের একটাই সমস্যা বুজলা। দু’কলম পড়েই খালি কলসির মত পট পটানি শুরু কর। অত কিছু তো আর তুমি বুজবা না। বুজলা নাদান। এই সব বুজ শুধু বড় বড় বুজুর্গদেরই থাকে। না বুজে বলতে গেলে উপর ওয়ালার সাথে বেয়াদপি হয়ে যাবে। আগে পড়, আরো পড়। তার পর বলতে আইসো। হুম…………………….!!’

09262014
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×