somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‌মেধা আর শ্রম বি‌নি‌য়োগের ঝুঁ‌কি টাকা বি‌নি‌য়ো‌গের ঝুঁ‌কি থে‌কে কতটা কম!

০৩ রা মে, ২০২০ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯২৯-৩০ এর মহা মন্দায় ওয়াল‌স্ট্রিট শেয়ার বাজার ই‌তিহা‌সের সব‌চে‌য়ে বড় ধ্বস দেখ‌লো। প‌রের বছরগু‌লো‌তে কোন বি‌নি‌য়োগকা‌রিই আর বাজারমু‌খি হ‌চ্ছি‌‌লো না। তখন তা‌দের ভরসা দি‌তে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট রুজ‌বেল্ট সা‌হেব ১৯৩৪ সা‌লে সি‌কিউ‌রি‌টিজ এন্ড এক্স‌চেঞ্জ ক‌‌মিশন বানান। এরই ছায়ায় বাংলা‌দে‌শে ‌বি.এস.ই.সি বানা‌নো হয়।
.
‌বি‌নি‌য়োগকা‌রি কোম্পানী গু‌লো‌কে তার টাকা দি‌চ্ছে ব‌্যবসা কর‌তে। সে যেন ‌‌‌কোম্পা‌নীগু‌লোর ঠিক ‌ঠিক তথ‌্য পে‌য়ে ঠিক জায়গায় টাকাটা দেয় এবং ঠিক ভা‌বে ফেরত পায় তা দেখভা‌লো কর‌ছে ‌বি.এস.ই.সি।
.
একই ভা‌বে প্রতিষ্ঠা‌নে শ্রম, মেধা, সময় ‌দি‌চ্ছে কর্মীরা। কিন্তু কর্মী বহ‌রের বিশাল অংশই তার কোম্পানীর অর্থ‌নৈ‌তিক স্বাস্থ‌্য সম্প‌র্কে ভা‌লো জা‌নেন না বা তা‌দের বুজার মত ক‌রে তথ‌্য পান না। বি‌শেষ ক‌রে য‌দি প্রতিষ্ঠান‌টি শেয়ার বাজা‌রে লি‌ষ্টেড না হয়।
.
অ‌নেক সময় কর্মীরা যখন প‌রের বছর তার ইন্ক্রিমেন্ট, বোনাস, প্রমোশান ইত‌্যা‌দি নি‌য়ে জল্পনা কল্পনা কর‌তে‌ছে, কি কি কর‌‌বে না কর‌বে; দেখা গে‌লো সেই বছর পু‌রো ‌কোম্পানীই ল‌া‌টে উ‌ঠে বন্ধ হ‌য়ে গে‌লো নির্মম ভা‌বে। ত‌থ্যের অভা‌বে তারা টেরও পে‌লোনা, প্রস্তু‌তি‌তো দূর।
.
বি‌নি‌য়োগকা‌রি‌দের মত কর্মীরাও য‌দি তার প্রতিষ্ঠা‌নের অর্থ‌নৈ‌তিক অবস্থার একটা চিত্র পে‌তো, ক্রে‌ডিট রে‌টি‌ঙের মত য‌দি একটা এইচ.আর ‌রে‌টিঙ ব‌্যবস্থা থাক‌তো - কর্মপ‌রি‌বেশ, প্রশিক্ষণ, প্রফিট ‌শেয়ার, এপ্রাইজাল প্রসেস- এমন সব স্কে‌লে, তাহলে ‌নিশ্চয় হঠাৎ মাথায় ঠাডা পরার মত ক‌রে কর্মহীন হ‌তো না লোকজন।
.
দূর্ভাগ‌্য হ‌লো বাজা‌রে লি‌স্টেড না হ‌ওয়া অজস্র কোম্পানীর ফাই‌নেন্সীয়াল ‌স্টে‌টমেন্টই ভরসা করার মত হয় না। ‌

সব‌চে‌য়ে অদ্ভুত বিষয় হ‌লো, বছর শে‌ষে কোম্পানীর লাভ ক্ষ‌তি কি তাই দেখা যা‌চ্ছে বে‌শির ভাগ কর্মীর অজানা থে‌কে যায়। তার কি কি পাওনা সেটা বুজা‌তো দূর।
.
সাভা‌রে একবার একটা গা‌র্মেন্টসের ওয়ার্কাররা কর্ম বির‌তি দি‌য়ে বস‌লো ইফতা‌রি‌তে তা‌দের চি‌কেন ফ্রাই দেয়ার দা‌বি জা‌নি‌য়ে! অথচ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুই‌টি ফা‌ন্ডের মত দীর্ঘ‌্যমেয়া‌দি কিছু সু‌বিধা তখন তা‌দের দি‌বে দি‌বে ক‌রে ঝুল‌ছি‌লো বছ‌রের পর বছর। এসব নি‌য়ে তা‌দের বিকার ছি‌লো না!
.
ম‌্যা‌নেজ‌মে‌ন্টের ভার‌তিয় লোকগু‌লো প্রচুর হাসাহাসি কর‌ছি‌লো 'চি‌ক্কেনফ্রাই' নি‌য়ে।
.
অস্বচ্ছ প্রতিষ্ঠান গু‌লো‌তে দশ বিশ বছর চাক‌রি করার পরও হঠাৎ কোন দূ‌র্যো‌গে চাক‌‌রি নাই হ‌য়ে যা‌চ্ছে। এত বছর ধ‌রে তারা সবাই যে অব‌‌ন্টিত মুনাফা সঞ্চয় কর‌লো তার পুরটাই বি‌নিয়োগকা‌রি‌দের জিম্মায় র‌য়ে যাচ্ছে।
.
এ‌ভা‌বে স্টেক হোল্ডার‌দের ম‌ধ্যে শেয়ার হোল্ডার‌দের টাকার ঝুঁ‌কিটাই সব‌চে‌য়ে গুরুত্ত পে‌লো নিয়ন্ত্রক সংস্থা গু‌লোর কা‌ছে। মেধা, শ্রম, সময় জীবন বি‌নি‌য়োগ ক‌রে হঠাৎ সব হারা‌নোর যে ঝুঁ‌কি কর্মী বহর নিত‌্য ব‌য়ে চ‌লে‌ছে সেটা কমা‌নো দুষ্করই হ‌য়ে ‌রই‌লো।
.
অবশ‌্য এত ব‌্যপক নিয়ন্ত্রন থাকার পরও শেয়ার বাজা‌রের যে অবস্থা হ‌য়ে আছে, সেখা‌নে লি‌ষ্টেড বা নন-লি‌‌স্টেড কোম্পানীর কর্মী‌দের জ‌ন্যে কর্ম সম্পর্কীত স‌ঠিক তথ‌্য কে আর খুঁজ‌তে যা‌বে!
.
তবুও, সকল শ্রমিক কে শ্রম দিব‌সের শু‌ভেচ্ছা।
.
#Afnan_Abdulla
05012020
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×